Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

গ' রাষ্ট্রের নাগরিক হিমাংশু, জামিল, রণি ভিন্ন ধর্মাবলম্বী। তারা একই ভাষায় কথা বলে এবং অভিন্ন সংস্কৃতির চর্চা করে। তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত করে।

ক. 'Natus' শব্দের অর্থ কী?

খ. জাতি বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে হিমাংশু, জামিল ও রণির কর্মকাণ্ডে কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে বর্ণিত উপাদানগুলোই যথেষ্ট নয়- বিশ্লেষণ করো।

MB_2021
Views: 195Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আয়ান তার দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। তার পরিবার তাকে বাঁধা দিলেও তার ছিল অদম্য ইচ্ছাশক্তি। সে তার দেশের জন্য যুদ্ধ করে শহিদ হয়।

ক. আইন কী?

খ. জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ।

গ. উদ্দীপকে উল্লেখিত ঘটনায় তোমার পাঠ্যবইয়ের কোন ধারণার বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর যে, উত্ত ধারণাটিই তার দেশকে স্বাধীন করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

MSB_2021
Views: 220Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

সাদিয়া অনেকদিন হলো কানাডা থাকে। মায়ের কথা সবসময় তার মনে পড়ে। মাতৃভূমির প্রতি মমত্ববোধ সে অনুভব করে। মাতৃভাষার প্রতি একটি আলাদা টান তার রয়েছে। জাতীয়তাবোধ মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাকে শ্রদ্ধাশীল করেছে।

ক. সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

খ. এক কক্ষবিশিষ্ট আইন সভা সম্পর্কে লেখ।

গ. সাদিয়ার মাঝে তোমার পঠিত কোন বিষয়টি বিদ্যমান? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি বিশ্লেষণ করো।

RB_2021
Views: 697Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

qbeL87tP

ক. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের (?) চিহ্নিত স্থানের বিষয়টি ব্যাখ্যা করো।

ঘ. জাতীয়তা ও (?) চিহ্নিত স্থানের মধ্যে তুলনা করো।

RB_2021
Views: 332Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

দক্ষিণ এশিয়ার একটি দেশে ভিন্ন মতাদর্শ ও সংস্কৃতির এক শাসকগোষ্ঠী জনগণের উপর অর্থনৈতিক শোষণ-নিপীড়ন চালায়। ফলে এক অবিসংবাদিত নেতার বলিষ্ঠ নেতৃত্বে ও উদাত্ত আহ্বানে অনুপ্রাণিত হয়ে জনগণের মাঝে ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়।

ক. 'জাতীয়তা' বলতে কী বোঝায়?

খ. 'জাতীয়তাবাদের চেতনা প্রথম অনুভূত হয় আদিম উপজাতীয় জীবনে'- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত নেতার বলিষ্ঠ নেতৃত্বে জনগণের মাঝে সৃষ্ট ঐক্যবন্ধের চেতনাটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উক্ত চেতনার সবগুলো উপাদানের প্রতিফলন ঘটেনি উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

CB_2021
Views: 182Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

'ক' রাষ্ট্রে বহুভাষা ও নৃগোষ্ঠীর লোক বাস করে। তাদের মধ্যে। স্বাতন্ত্র্য থাকলেও রাষ্ট্রের পরিচয়ে পরিচিত হতে গর্ববোধ করে। অন্যদিকে। 'খ' রাষ্ট্রের জনগণ একটিমাত্র ভাষায় কথা বলে। তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেও মিল রয়েছে। ধর্মীয় পার্থক্যকে দূরে সরিয়ে এই রাষ্ট্রের। জনগণ ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতা অর্জন করে।

ক. সুশাসন কী?

খ. গণতন্ত্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে 'ক' রাষ্ট্র জাতীয়তা নির্ধারণে ফোন নীতি গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে 'খ' রাষ্ট্রের জাতীয়তা গঠনের উপাদানটির গুরুত্ব মূল্যায়ন করো।

DiB_2021
Views: 518Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

জনাব সাহিন ও আল-আমিন বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে একত্রে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেন। আল-আমিন যুক্তরাজ্যে নিজেকে মানিয়ে নিতে পারেন নি। সেখানকার রীতি-নীতি, আচার-আচরণ, সংস্কৃতি ও ঐতিহ্য তার ভালো লাগে না। আল-আমিনের মন সব সময় নিজ দেশের জন্য কাঁদে। পড়াশোনা শেষ করে সাহিন যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অন্যদিকে আল-আমিন দেশ- মাতৃকার টানে দেশে ফিরে শিক্ষকতা শুরু করেন।

ক. 'Demos' শব্দের অর্থ কী?

খ. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝায়?

গ. জনাব আল-আমিন যে কারণে যুক্তরাজ্যে মানিয়ে নিতে পারেন নি তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত ধারণাটির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ। করো।

RB_2021
Views: 467Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

মধ্য এশিয়ার একটি রাষ্ট্রে বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টান ও মুসলমান ধর্মালম্বীরা স্বাচ্ছন্দ্যে বসবাস করে। ধর্ম ভিন্নতর হলেও তাদের ভাষা, সংস্কৃতি, মানসিকতা, আচরণ একই। বহিঃশত্রু কর্তৃক তাদের দেশটি আক্রান্ত হলে তারা জীবন বাজি রেখে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় আত্মনিয়োগ করে।

ক. একই বংশোদ্ভূত জনসমষ্টিকে কী বলা হয়?

খ. 'জাতীয়তার ধারণা হলো মূলত ভাবগত'- উক্তিটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনগণের মাঝে পৌরনীতির কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়টিতে তার সকল উপাদানগুলোর প্রতিফলন ঘটেনি- উক্তিটি বিশ্লেষণ করো।

CB_2021
Views: 845Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

সৈকত বাংলাদেশের একজন নাগরিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির প্রথম ঐক্যবদ্ধতার সূত্রপাত সম্পর্কে সে জানে। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তার দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে ঢাকার রাজপথ। সৈকত জানে ভাষা আন্দোলনের চেতনাই স্বাধীনতার মূলমন্ত্র।

ক. জাতি কী?

খ. "বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর"- এটি কীসের অনুভূতি? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সৈকত জাতি গঠনের কোন উপাদান সম্পর্কে জেনেছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উদ্দীপকের সৈকতের জানা উপাদান ছাড়াও অন্যান্য উপাদান ভূমিকা রেখেছে? বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 295Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

১৯৭১ সালের কথা। ২১ বছরের টগবগে মেধাবী তরুণ রণি। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এরই মধ্যে সে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই পাড়ি জমাবার কথা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে। এমন সময় বেজে উঠলো যুদ্ধের দামামা। রণি কী করবে; একদিকে বিদেশে উচ্চ শিক্ষার হাতছানি, অন্যদিকে স্বাধীনতা যুদ্ধ। রণি শেষটাকেই বেছে নেয়। দেশ স্বাধীন হয়, কিন্তু রণির আর ফেরা হলো না।

ক. 'Natus' এর শাব্দিক অর্থ কী?

খ. ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? মূল্যায়ন করো।

গ. উদ্দীপকের রণি কীসের কারণে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল? ব্যাখ্যা করো।

'ঘ. উদ্দীপকে রণির আত্মত্যাগ জাতি সৃষ্টিতে যে ভূমিকা পালন করেছে তা মূল্যায়ন করো।

ChB_2021
Views: 248Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

ড.হাসান ও ড. মামুন রাষ্ট্রবিজ্ঞানের গবেষক। এক সেমিনারে বক্তব্যে ডা. হাসান বলেন- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় জাতীয়তাবাদের একটি বিশেষ উপাদানকে ভিত্তি করে। ড. মামুন ড. হাসানকে সমর্থন। করে বলেন কোনো রাষ্ট্র সৃষ্টিতে ঐ একটি উপাদানই যথেষ্ট নয়। তাহলে পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে পড়তো না।

ক. Natus কোন ভাষার শব্দ?

খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ড. হাসানের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।

ঘ. ড. মামুনের বক্তব্য বিশ্লেষণ করো।

SB_2021
Views: 114Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

LnxQTUA6

ক. রাষ্ট্রের উপাদান কয়টি?

খ. জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে (?) চিহ্নিত স্থানের বিষয়টি ব্যাখ্যা করো।

ঘ. জাতীয়তা ও (?) চিহ্নিত স্থানের বিষয়টির তুলনামূলক আলোচনা করো।

SB_2021
Views: 695Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

বাঙালি জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু নয় মাসের পাকিস্তানি বাহিনীর বর্বরতার ইতিহাস নয়, এতে দলীয় নেতাকর্মী ও মুক্তিসেনাদের বীরত্বের ইতিহাস বিশেষভাবে লক্ষণীয়। এর সাথে জড়িত রয়েছে বহু মানুষের রক্তদান ও ত্যাগের ইতিহাস।

ক. দেশপ্রেম কী?

খ. জাতীয়তা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি পরিস্ফুটিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি দেশপ্রেম ও জাতীয়তার ফসল”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

JB_2021
Views: 497Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

অধ্যাপক) একাদশ শ্রেণির শ্রেণিকক্ষে জাতি, জাতীয়তা এবং জাতীয়তার উপাদানগুলো সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি জাতি ও জাতীয়তা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উদাহরণ তুলে ধরেন।

ক. Natus শব্দের অর্থ কী?

খ. জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কোন দুটি বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত জাতীয়তার উপাদানগুলো চিহ্নিত করো।

JB_2021
Views: 126Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

১৯৭১ সালে বাংলাদেশের আপামর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। সকলের মধ্যে একই জাতীয়তাবোধের মাধ্যমে গড়ে ওঠে এক অভূতপূর্ব দেশপ্রেম। এই দেশপ্রেম একটি রাষ্ট্রকে এগিয়ে নেয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

ক. Nationality শব্দের বাংলা প্রতিশব্দ কী?

খ. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপাদান লিখ।

গ. উদ্দীপকের আলোকে দেশপ্রেম কীভাবে জাতীয়তা গঠনে কাজ করে তা বর্ণনা করো।

ঘ. “দেশপ্রেম যে কোনো জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।"- উদ্দীপকের আলোকে উক্তিটি ব্যাখ্যা করো।

JB_2021
Views: 313Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্ট বাঙালি জাতীয়তাবোধে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করেন।

ক. জাতি কাকে বলে?

খ. দেশপ্রেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লেখিত ভাষা কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিতে শুধু উদ্দীপকে উল্লিখিত ভাষা ভিত্তিক উপাদানই কাজ করেছে? যুক্তি দাও।

JB_2021
Views: 20Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

'ক' ভাষাভাষী কিছু জনগোষ্ঠী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিক্ষিপ্তভাবে বসবাস করলেও, তারা নিজেদের জাতি বলে মনে করে।

ক. জাতি কী?

খ. জাতীয়তা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানের অনুপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত জনগোষ্ঠীকে তুমি যথার্থ জাতি বলে মনে কর কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।।

DB_2021
Views: 153Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

'E' জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে একই এলাকায় বসবাস করছে। তারা সকলেই একই ধর্মের অনুসারী। তাদের প্রায় সকলে 'L' ভাষায় কথা বলে। রাজনৈতিকভাবে সচেতন না হওয়ায় তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠন গড়ে ওঠেনি।

ক. দেশপ্রেম কী?

খ. আইনগত স্বাধীনতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে তোমার পঠিত কোন ধারণা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত জনগোষ্ঠী জাতি হয়ে গড়ে উঠতে পারবে? যুক্তি দিয়ে লেখো।

RB_2019
Views: 795Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

'ক' রাষ্ট্রের নাগরিক রাম, রহিম, জনি ভিন্ন ধর্মাবলম্বী। তারা একই ভাষায় কথা বলে এবং অভিন্ন সংস্কৃতি চর্চা করে। ফলে তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদের দেশ গড়ার কাজে নিয়োজিত করে।

ক. জাতীয়তা কী?

খ. কীভাবে জাতির উদ্ভব হয়?

গ. উদ্দীপকে রাম, রহিম ও জনির কর্মকাণ্ডে কোন ধারণাটি ফুটে 'উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয়- বিশ্লেষণ করো।

DiB_2019
Views: 882Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা
All Topics
View

দ্বীপ রাষ্ট্রের সংগ্রামী নেতা তুত সীন জনসভায় বলেন, ঐ বহিরাগত শাসক যত শক্তিশালী হোক না কেন আমরা তা ভয় করি না। আমরা এই ভূ-খণ্ডের ভূমিপুত্র। এই মাটি, ভাষা, সাহিত্য ও ঐতিহ্য আমাদের। হাজার বছর ধরে আমরা সুখে-দুঃখে একসাথে আছি। আগামী দিনে জয় আমাদের নিশ্চিত।

ক. 'Natio' বা 'Natus' শব্দের অর্থ কী?

খ. জাতি বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে জাতীয়তাবাদের কোন কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. জাতীয়তাবাদ গঠনে উদ্দীপকে উল্লেখিত উপাদানসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো।

CB_2019
Views: 414Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-১০ঃ দেশপ্রেম ও জাতীয়তা