Questions in this chapter
'ক' এলাকায় বসবাসকারী জনগণ ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ। তারা রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত। গত দুই বছর ধরে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে। অন্যদিকে 'খ' এলাকার জনগণ দীর্ঘদিন একই স্থানে বাস করছে। তাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি বিষয়ে ঐক্য থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত নয়।
ক. দেশপ্রেম কী?
খ. বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন?
গ. উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের 'ক' এবং 'খ' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে প্রতিফলিত ধারণা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে আন্দোলনের সূত্রপাত হয়, তাকে কেন্দ্র করে পূর্ববাংলার জনগণ দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেয়। বাঙালি জাতি ছয় দফা কর্মসূচি, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।
ক. দেশপ্রেম কী?
খ. উগ্র জাতীয়তাবাদ কি বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত উপাদানটি ছাড়া জাতীয়তার অন্যান্য উপাদানগুলোর মধ্যে যে কোনো চারটির বর্ণনা দাও।

ক. ভৌগোলিক জাতীয়তার অপর নাম কী?
খ. উগ্র জাতীয়তাবাদ কি জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রশ্ন (?) চিহ্নিত স্থানের বিষয়টি ব্যাখ্যা করো।
ঘ. জাতীয়তা ও উদ্দীপকের প্রশ্ন (৫) চিহ্নিত স্থানের বিষয়টির মধ্যে মৌলিক পার্থক্যগুলো তুলে ধরো।
জনাব 'ক' একজন সৎ ব্যক্তি। তিনি তার প্রতিটি কাজকর্মে দেশকে নিয়ে চিন্তা-ভাবনা করেন। দেশের সুনাম রক্ষায় তিনি সর্বদাই। দেশের পক্ষে কাজ করেন। এমনকি দেশের উন্নয়নে, দেশরক্ষায়, দেশের প্রয়োজনে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তিনি সদা। প্রস্তুত থাকেন। তিনি আরো মনে করেন মানসিক ভাবগত ঐক্যই। বিভিন্ন সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়।
ক. 'Natio' এবং 'Natus' শব্দের অর্থ কী?.
খ. জাতি ও জাতীয়তার পার্থক্য কী? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির কার্যক্রমে তোমার পাঠ্যপুস্তকের যে ধারণার প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, 'ক' এর কার্যক্রম ও ধারণা জাতীয়তা রক্ষায় সহায়ক?' উত্তরের সপক্ষে যুক্তি দাও।
'ক' রাষ্ট্রটি বহু সংখ্যালঘু জাতিসত্তা নিয়ে গঠিত। তারা ভিন্ন বংশ, স্কুল, ভাষা, ইতিহাস ও ধর্মের অধিকারী। এর পরেও তাদের জাতীয়তা এক। এখানে নৃতাত্ত্বিক জাতীয়তা অপেক্ষা রাজনৈতিক ও ভৌগোলিক জাতীয়তা প্রাধান্য পেয়েছে।
ক. জাতীয়তাবাদের দুটি উপাদান লেখো।
খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ. 'ক' রাষ্ট্রের জনগণ বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার অধিকারী হলেও কোন বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ। করেছে? ব্যাখ্যা করো।
ঘ. জাতি গঠনে উদ্দীপকে উল্লেখিত দুটি উপাদান গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।
১৯৪৮ থেকে ১৯৫২ সালে পাকিস্তানের পূর্ব অংশে এক আন্দোলন সংঘটিত হয়। উত্ত আন্দোলন ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়। দীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে স্বাধীন 'রাষ্ট্র হিসেবে একটি দেশের আত্মপ্রকাশ ঘটে।
ক. এককেন্দ্রিক সরকার কী?
খ. কোন ধরনের সরকারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
গ. বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত জাতীয়তার কোন উপাদানটি কাজ করছে? ব্যাখ্যা করো।
'ঘ. উদ্দীপকে জাতীয়তার উল্লেখিত উপাদান ছাড়াও যে সকল উপাদান রয়েছে তা বিশ্লেষণ করো।
ফরহাদ একজন দেশপ্রেমিক। তিনি সর্বদা ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বড় করে দেখেন। ব্যক্তিজীবনে তিনি রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোনো কাজ করেন না। দেশের প্রয়োজনে সব সময়। সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত থাকেন। তা ছাড়া তিনি মনে করেন, দেশপ্রেমের পাশাপাশি মানসিক বা ভাবগত ঐক্যই বিভিন্ন সময় একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়।
ক. জাতি কী?
খ. সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।
গ. উদ্দীপকে বর্ণিত ফরহাদের কার্যক্রমে তোমার পাঠ্যপুস্তকের যে ধারণার প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত উপাদানটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।

ক. কত শতকে ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে?
খ. জাতি বলতে কী বোঝায়?
গ. '?' চিহ্নিত স্থানে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে তার সাথে জাতির পার্থক্য লেখো।
ঘ. উক্ত বিষয়টি গঠনের উপাদানগুলোর গুরুত্ব মূল্যায়ন করো।
সম্প্রতি শক্তিধর রাষ্ট্র রাশিয়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইউক্রেনের জনগণ বীরের মতো বিপ্লবীর ন্যায় দেশের পক্ষে তাদের মাতৃভূমি রক্ষার্থে মরণপণ লড়াই করে যাচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে।
ক. জাতির সংজ্ঞা দাও।
খ. জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ইউক্রেনের জনগণের মধ্যে কীসের বহিঃপ্রকাশ ঘটেছে তা বর্ণনা করো।
ঘ. তুমি কি মনে কর যে, জাতীয়তাবোধ থেকেই উদ্দীপকের উক্ত ধারণার সূচনা হয়েছে?- বিশ্লেষণ করো।
'ক' অঞ্চলের জনগণ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। একই ভাষায় মনের ভাব প্রকাশ করে এবং অভিন্ন সাহিত্য ও সংস্কৃতি লালন করে। অঞ্চলটির স্বাধীনতা যুদ্ধে সকল ধর্ম-বর্ণের জনগণ অংশগ্রহণ করে এবং পরাধীনতা হতে মুক্তি লাভ করে। স্বাধীনতা লাভের পরেও সকল শ্রেণির জনগণ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে।
ক. জাতীয়তা কী?
খ. জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'ক' অঞ্চলের জনগণ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও কোন বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে? ব্যাখ্যা করো।
ঘ. জাতি গঠনে উদ্দীপকের উল্লিখিত উপাদানগুলোই যথেষ্ট নয়- মতামত দাও।
একুশে ফেব্রুয়ারি শহিদ মিনারে তাহসিন দাদার সাথে ফুল দিতে গিয়ে জানতে পারে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছেন। তার দাদা ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচি, মুক্তিযুদ্ধ ইত্যাদির গল্প শোনান। তিনি বলেন, মূলত বাঙালি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের কারণে আমাদের দেশটি স্বাধীন হয়েছে।
ক. জাতি কী?
খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কেন প্রয়োজন?
গ. উদ্দীপকে উল্লিখিত মানুষ জাতীয়তার কোন উপাদানের জন্য জীবন দিয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তাহসিনের দাদার বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
'গ' রাষ্ট্রের নাগরিক দেবাশিষ, তাওসিফ ও জনি ভিন্ন ধর্মাবলম্বী। তারা একই ভাষায় কথা বলে এবং অভিন্ন সংস্কৃতির চর্চা করে। তারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত করে।
ক. জাতীয়তাবাদ কী?
খ. জাতি ও জাতীয়তার মধ্যে দু'টি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে দেবাশিষ; তাওসিফ ও জনির কর্মকাণ্ডে কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. জাতি সৃষ্টির জন্য উদ্দীপকে বর্ণিত উপাদানগুলোই যথেষ্ট নয়- বিশ্লেষণ করো।
ক' রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপন পরিবারের ইচ্ছের বিরুদ্ধে অংশ নিয়ে শহিদ হন।
ক. দেশপ্রেম কী?
খ. জাতীয়তা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত তপনের আচরণে কী প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয় স্বাধীনতার মূলমন্ত্র- বিশ্লেষণ করো।
অধ্যাপক আরাফাত শ্রেণিকক্ষে পাঠদানের সময় বলেন, ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সংগ্রামে সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরো অনেকে শাহাদাৎ বরণ করেন। ভাষা আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনাই পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
ক. 'Natio' বা 'Natus' শব্দের অর্থ কী?
খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জাতি গঠনের কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. বাঙালির জাতীয়তাবোধ সৃষ্টিতে উক্ত উপাদানের গুরুত্ব বিশ্লেষণ করো।
"ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।"
ক. কে প্রথম জাতীয়তার ধারণা দেন?
খ. জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী?
গ. বর্ণিত উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ করো।
'ক' নামক রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিম দুটি অঞ্চলে বিভক্ত। রাষ্ট্রটিতে পূর্বাঞ্চলে অধিকাংশ লোক বাস করে এবং তারা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু পশ্চিমাঞ্চলের শাসকগোষ্ঠী অন্য একটি ভাষাকে রাষ্ট্রটির একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়। পূর্বাঞ্চলের জনগণ এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানায় এবং আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়। অনেক ত্যাগ- তিতিক্ষা ও জীবনের বিনিময়ে অবশেষে পূর্বাঞ্চল স্বাধীনতা লাভ করে।
ক. গণতন্ত্রের মূলমন্ত্র কী?
খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে পূর্বাঞ্চলের মানুষ সংগ্রাম করেছিল? ব্যাখ্যা করো।
ঘ. "উদ্দীপকে বর্ণিত উপাদানই জাতীয়তার একমাত্র উপাদান নয়"- বিশ্লেষণ করো।
১৯৪৮-৫২ সালে পূর্ব পাকিস্তানে এক আন্দোলন গড়ে ওঠে। উক্ত আন্দোলন ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়। এক পর্যায়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।
ক. অধ্যাদেশ জারি করেন কে?
খ. সম্মোহনী নেতৃত্ব কাকে বলে?
গ. উদ্দীপকে বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জাতীয়তার উল্লিখিত উপাদান ছাড়াও আরও উপাদান রয়েছে- ব্যাখ্যা করো।
ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ মুসলিম রাষ্ট্র। পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ছিল। পূর্ব তিমুরের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিষ্টান। নোবেল বিজয়ী জানানা- গুসমাও এর নেতৃত্বে এখানকার মানুষ স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করে। দীর্ঘ সংঘাত ও দ্বন্দ্ব শেষে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে।
ক. 'Natus' শব্দের অর্থ কী?
খ. জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত পূর্ব তিমুরবাসীর মধ্যে জাতীয়তার কোন উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উপাদানটিই জাতীয়তার একমাত্র উপাদান নয়- উক্তিটি বিশ্লেষণ করো।
সিরাজুল ইসলাম তাঁর, দেশ নিয়ে খুবই গর্ববোধ করেন। তিনি সবসময় স্বদেশি পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহ দেন। তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন।
ক. জাতির সংজ্ঞা দাও।
খ. জাতীয়তা বলতে কী বোঝায়?
গ. সিরাজুল ইসলামের আচরণে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের ওপর জাতীয় উন্নতি নির্ভরশীল- বিশ্লেষণ করো।
সজল একজন সজ্জন ব্যক্তি। তিনি তাঁর প্রতিটি কাজকর্মে দেশের কথা আগে ভাবেন। ব্যক্তিজীবনে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজই তিনি করেননি। দেশের উন্নয়নে, দেশরক্ষায়, দেশের প্রয়োজনে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত থাকেন। তিনি আরো মনে করেন মানসিক ভাবগত ঐক্যই বিভিন্ন সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়।
ক. জাতি রাষ্ট্র কী?
খ. বংশগত ঐক্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির কার্যক্রমে পাঠ্যপুস্তকের যে ধারণার প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও।
ঘ. তুমি কি মনে কর, সজলের কার্যক্রম ও ধারণা জাতীয়তা রক্ষায় সহায়ক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।