Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

ঢাকা ওয়াসা কোন ধরনের প্রতিষ্ঠান?

BU-C_15-16
Views: 632Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন বহির্ভূত?

BU-C_15-16
Views: 600Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে কম মূল্যে রাসায়নিক সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে, অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করার জন্য সরকার অবকাঠামো নির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করছে। ফলে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান উভয়ই লাভবান হচ্ছে। নতুন ব্যবসায় ধারণাটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে।

ক. বিধিবদ্ধ কোম্পানি কী?

খ. WASA কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

গ. সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোন ধরনের ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের নতুন ব্যবসায় ধারণাটি দেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করবে—এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

DB_2019
Views: 676Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

ওয়াসা কর্মী মিজানুর রহমান পরিবারসহ পার্বত্য চট্টগ্রাম বেড়াতে গেছেন। সেখানকার প্রাকৃতিক দৃশ্য তাদের মুগ্ধ করেছে। মিজানুর রহমান ভাবলেন, পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক ব্যবস্থা, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ এলাকায় প্রচুর লোক বেড়াতে আসবেন এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যাবে।

ক. WASA কী?

খ. বিআরটিসি গুরুত্বপূর্ণ কেন?

গ. মিজানুর রহমান কোন ধরনের ব্যবসায় সংগঠনে কর্মরত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত স্থানটি রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত ব্যবসায়ের জন্য একটি উত্তম ক্ষেত্র— —তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

RB_2019
Views: 461Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা নিরসনের জন্য গৃহীত “কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২” বাস্তবায়নের কাজ ২০২২ সালের জানুয়ারি মাসে শেষ হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ৬১৭ কিলোমিটার পুরাতন পাইপ লাইন আধুনিকায়নের দায়িত্বও জাইকাকে দেওয়া হয়েছে।

ক. ডাক বিভাগের মূল কাজ কী?

খ. রাষ্ট্রীয় ব্যবসায় কেন বৃহদায়তন হয়?

গ. উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটি রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের অধীন? ব্যাখ্যা করো।

ঘ. পুরাতন পাইপ লাইন আধুনিকায়নে 'জাইকা'-কে দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

DiB_2019
Views: 634Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উপনীত করার লক্ষ্যে সারা দেশের প্রয়োজনীয় সমস্ত খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করবে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার 'বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড' কে সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া সারাদেশে পাওয়ার স্টেশন স্থাপন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণসহ বিবিধ কাজ সম্পাদনে বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্ত অনুযায়ী উভয়েই মুনাফা লাভ করবে।

ক. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী?

খ. রাষ্ট্রীয় ব্যবসায় কীভাবে রাষ্ট্রের সক্ষমতা বাড়ায়?

গ. উদ্দীপক অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড” কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. পিপিপি (PPP) দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে—উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও৷

CB_2019
Views: 784Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

জনাব নায়েব আলী একজন ব্যবসায়ী। হঠাৎ বাজারে দ্রব্যমূল্য বাড়ালে তিনি ভোক্তাদের সুবিধার্থে TCB-এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি করে থাকেন। এতে জনগণ উপকৃত হয়। এই প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকেই সবচেয়ে প্রাধান্য দেয়।

ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?

খ. “জনকল্যাণই রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে TCB কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত TCB-এর কার্যক্রম সম্প্রসারণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

ChB_2019
Views: 750Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

শিল্পপতি মি. আহনাফ তার বিদেশি বন্ধুদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান এবং সেখানে 'সৌখিন মোটেল'-এ রাত্রি যাপন করেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন মোটেলটি একটি সংস্থার অধীন, যা ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির আদেশবলে গঠিত। মোটেলটিতে অনেক সুদক্ষ কর্মী বাহিনীসহ উন্নতমানের সুযোগ-সুবিধা আছে। কক্সবাজারে দেশীয় ঐতিহ্যের পণ্য নিয়ে অনেক দোকান তৈরি হয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা এখান থেকে দেশীয় ঐতিহ্যের প্রচুর শখের পণ্য কিনে নেয়।

ক. বাংলাদেশ রেলওয়ে কী?

খ. বিধিবদ্ধ সংস্থা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের 'সৌখিন মোটেল'টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে 'সৌখিন মোটেল'-এর অর্থনৈতিক তাৎপর্য মূল্যায়ন করো।

SB_2019
Views: 187Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

বঙ্গোপসাগারের সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ায় সরকারি একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইন্টারনেট সুবিধাসহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। প্রতিষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের কাজে নিয়োগ দেয়। বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে অত্যাধুনিক সুযোগ-সুবিধা দেওয়ায় ভ্রমণকারীদের এ স্থানে ভ্রমণের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ক. রাষ্ট্রীয় ব্যবসায় কীভাবে গঠিত হয়?

খ. জাতীয় স্বার্থসংশিষ্ট ব্যবসায়সমূহ কেন রাষ্ট্রের অধীনে থাকা উচিত?

গ. উদ্দীপকে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো।

ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড মূল্যায়ন করো।

JB_2019
Views: 423Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

রামসাগর, কান্তজিউর মন্দির, মহাস্থানগড় উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থান। বর্তমান সরকার ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে। একটি সংস্থার ওপর। সরকারের আয়ের উৎস হিসেবে এটি বিরাট। ভূমিকা রাখবে। এ সংস্থাটি নিজস্ব হোটেল, মোটেল ও পিকনিক স্পট হিসেবে পরিচালনা করে আসছে এসব ঐতিহাসিক স্থান।

ক. BRTC কী?

খ. সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ব্যবসায়টি কোন ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি কোন ধরনের ব্যবসায় বুঝিয়ে লেখো। ধরনের? সংগঠন?

ঘ. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে? ব্যাখ্যা করো।

DiB_2018
SB_2018
JB_2018
DB_2018
Views: 355Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

সরকারের একটি বিশেষায়িত ব্যাংক হলো 'ক'। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তারা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়। এতে ব্যাংকটির সুনাম বাড়ছে।

ক. BRTC-এর পূর্ণরূপ কী ?

খ. বিসিক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত 'ক' ব্যাংকটির সফলতার কারণ বিশ্লেষণ করো।

RB_2018
ChB_2018
CB_2018
BB_2018
Views: 450Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

অমিত রবীন্দ্রনাথের ছোটগল্পটি পড়েছে। সময় তথা ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি এ সার্ভিস চালু আছে। তবে মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস প্রভৃতি উদ্ভবের কারণে এর গুরুত্ব কমেছে। বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস আছে। সহজ ও আরামদায়ক সেবা হওয়ায় এর চাহিদা বেশি। এ প্রতিষ্ঠানকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয় না। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের সন্তুষ্টি সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি।

ক. BTTB কী?

খ. বাংলাদেশ পর্যটন করপোরেশন বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রথমে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে পরবর্তীতে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার গ্রাহক সেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত দাও।

DB_2017
Views: 466Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

বাংলাদেশ সরকার তার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম- কক্সবাজার ট্রেন সার্ভিস চালু করার প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে পর্যটকগণ নিরাপদে ও আরামে কক্সবাজার যেতে পারে। অপরদিকে সরকার নিজস্ব বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের সহায়তায় ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন সার্ভিস দেওয়ার জন্য একটি নতুন ব্যবসায় গঠন করার উদ্যোগ নিয়েছে।

ক. ওয়াসা কী?

খ. কেন রাষ্ট্রীয় মালিকানায় ব্যবসায় গঠিত হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে পর্যটকদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য সরকারের কোন প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন করছে? ব্যাখ্যা করো।

ঘ. পদ্মা সেতুর অপর পাড়ে বৃহদায়তন আন্তর্জাতিক বিমানবন্দর, নির্মাণে উদ্দীপকে উল্লিখিত নতুন ব্যবসায়ের তাৎপর্য ব্যাখ্যা করো।

SB_2017
Views: 304Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

প্রযুক্তি এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে একটি দেশের সরকার একটি বিদেশি নির্মাণ কোম্পানির সাথে যৌথভাবে সে দেশের একটি শহরে পাতাল রেলপথ তৈরি করলো। দেশটির সরকার মূলধনের সংস্থান করে। বিদেশি কোম্পানিটি এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ১০ বছর পর সেদেশের সরকার ব্যবস্থাপনার দায়িত্ব নেবে।

ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?

খ. পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কোন ধরনের পিপিপি'র বর্ণনা আছে? ব্যাখ্যা করো।

ঘ. “তোমার জয়, আমার জয়”— সরকার এবং বিদেশি কোম্পানি উভয়ের জন্য এটি এক ধরনের একটি সম্পর্ক – তুমি কি একমত? বিশদভাবে ব্যাখ্যা করো।

BB_2017
Views: 745Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য/প্রধান উদ্দেশ্য কী?

CB_2019
Views: 432Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

রাষ্ট্রীয় ব্যবসায় কীভাবে গঠিত হয়?

JB_2019
Views: 608Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

ওয়াসা কী (WASA)?

RB_2019
SB_2017
JB_2017
BB_2015
Views: 855Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

বাংলাদেশ রেলওয়ে কী?

SB_2019
Views: 178Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

ডাক বিভাগের মূল কাজ কী?

DiB_2019
Views: 830Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়
All Topics
View

BRTC কী?

DB_2018
JB_2018
SB_2018
DiB_2015
Views: 174Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়