CB_2019
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৭ঃ রাষ্ট্রীয় ব্যবসায়All Topics

বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উপনীত করার লক্ষ্যে সারা দেশের প্রয়োজনীয় সমস্ত খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করবে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার 'বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড' কে সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া সারাদেশে পাওয়ার স্টেশন স্থাপন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণসহ বিবিধ কাজ সম্পাদনে বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্ত অনুযায়ী উভয়েই মুনাফা লাভ করবে।ক. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী?খ. রাষ্ট্রীয় ব্যবসায় কীভাবে রাষ্ট্রের সক্ষমতা বাড়ায়? গ. উদ্দীপক অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড” কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো। ঘ. পিপিপি (PPP) দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে—উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও৷

Loading answers...