Questions in this chapter
"আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষতা আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্তু মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।”
ক. জাতিসংঘের কোন অঙ্গসংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়? ১
খ. ১৯৬৬ খ্রিস্টাব্দের 'ছয় দফার' গুরুত্ব লেখ। ২
গ. উদ্দীপকের কবিতার লাইনগুলো তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি সম্পর্কে লেখ । ৩
ঘ. উক্ত আন্দোলনের ফলাফল সম্পর্কে তোমার মতামত দাও। ৪
সম্প্রতি অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে সেনা সমর্থিত ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটিয়ে গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হয়েছে। উচ্চ ও নিম্নকক্ষ মিলিয়ে সুচির দল ৮৫ শতাংশ আসন পেয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে এটিই ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচন । • পাঠ-৬
ক. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? ১
খ. ১৯৭১ খ্রিস্টাব্দের ২৫ মার্চ রাতকে বাংলাদেশের ইতিহাসে 'কালরাত' বলে আখ্যায়িত করা হয়েছে কেন? ২
গ. উদ্দীপকের মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফলাফলের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের ফলাফলের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত নির্বাচনের মধ্য দিয়ে যুক্ত পাকিস্তানের মৃত্যু ঘন্টা বেজে ওঠে -তুমি কি একমত? তোমাদের উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
ঐতিহাসিক আগরতলা মামলার আসামির সংখ্যা কতজন ছিল?
উনসত্তরের গণঅভ্যুত্থানের একজন শহিদের নাম লেখ।
উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহিদের নাম কী?
কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধের অবসান হয়?
আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?
কত সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়?
ঊনসত্তরের গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা কর।
মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বর্ণনা কর।
আগরতলা মামলা কী? ব্যাখ্যা কর ।