Questions in this chapter
কত জনকে আগরতলা মামলায় আসামি করা হয়েছিল?
ছয় দফা ছিল–
জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
স্বৈরাচারী শাসনচক্রের একনায়কতান্ত্রিক শোষণ, অত্যাচার ও নিপীড়নে তিউনিশিয়ার জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সমগ্ৰ দেশ উত্তাল হয়ে ওঠে।
উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সম্পর্কিত?
জনাব 'ক' তার অঞ্চলে একজন জনপ্রিয় নেতা। মানুষের সামগ্রিক কল্যাণের জন্য তিনি কাজ করেন। এলাকার মানুষের অধিকার আদায়ের নিমিত্তে সরকারের নিকট তিনি কয়েকটি দাবি পেশ করেন। তার দাবিসমূহ ঐ এলাকার গণমানুষের মুক্তির দাবিতে পরিণত হয়। • পাঠ-৩
ক. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ১
খ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কী? ২
গ. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত দাবিসমূহ ছিল ঐ অঞ্চলের মানুষের সার্বিক মুক্তির রূপরেখা- তোমার মতামত দাও। 8
সামরিক শাসক গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সাধারণ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনে তার পছন্দের দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে ব্যর্থ হয়। অন্যদিকে, অপর দল বিপুল ভোটে জয়লাভ করে প্রাদেশিক ও জাতীয় আইন পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে উক্ত সামরিক শাসক নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করেন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নীলনকশা কর থাকেন। একপর্যায়ে অধিকার বঞ্চিত হয়ে বিজয়ী দলের নেয়া স্বাধীনতার ডাক দেন । পাঠ-৬
ক. ঐতিহাসিক ‘রেসকোর্স ময়দান'-এর বর্তমান নাম কী ? ১
খ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের মিল রয়েছে। ব্যাখ্যা কর।৩
ঘ. একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠার পিছনে উত্ত নির্বাচনের গুরুত্ব ও প্রভাব ছিল সুদূরপ্রসারী- তোমার পাঠ্যবইয়ের আলোকে বিজয়টি বিশ্লেষণ কর। ৪
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। " • পাঠ-৮
ক. ঐতিহাসিক আগরতলা মামলার আসামির সংখ্যা কতজন ছিল? ১
খ. ১৯৭১ খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলন কী তা ব্যাখ্যা কর। ২
গ. উদ্ধৃতাংশটি বাংলাদেশের যে সংগ্রামের ঘোষণাকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর । 8
আমেরিকার ১৩টি রাজ্য ছিল ব্রিটিশ উপনিবেশ। এ রাজ্যগুলোর জন্য আইন করা হতো ব্রিটিশ পার্লামেন্টে, যেখানে আমেরিকার কোনো প্রতিনিধি ছিল না। এজন্য আমেরিকানরা অসন্তুষ্ট ছিল। কিন্তু ইংল্যান্ডের সংকটের সময় কোয়ারিন্টাইন অ্যাক্ট বা সৈন্যদের ভরণপোষণ আইন, মোলাসেস অ্যাক্ট বা আখ আমদানিসংক্রান্ত আইন, স্ট্যাম্প অ্যাক্ট ইত্যাদি কিছু নতুন আইন প্রণয়ন করায় অসন্তোষ আন্দোলনে পরিণত হয় এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় । পাঠ-২
ক. ১৯৩০-৩২ সময়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? ১
খ. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে এদেশবাসীর প্রতিক্রিয়া কী ছিল? ২
গ. উদ্দীপকের বৈষম্যের সাথে পাঠ্যপুস্তকের কোন বৈষম্য সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উক্ত বৈষম্য কি বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও । ৪
রতনপুর গ্রামের চেয়ারম্যান রফিক সাহেব একজন স্বৈরশাসক। তার স্বৈরাচারী কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসী। ওই গ্রামের প্রতিবাদী রায়হান, নানা আন্দোলন সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। চেয়ারম্যানের শাসন-শোষণের বিরুদ্ধে সাধারণ জনগণের পক্ষে রায়হান বেশ কয়েকটি দাবি সংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা রতনপুরবাসীর মধ্যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণও দাবি আদায়ে সোচ্চার হয়। পাঠ-৩
ক. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কত জন? ১
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের রায়হানের কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. পাঠ্যপুস্তকের উক্ত দাবিনামা ছিল বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের ম্যাগনাকার্টা বিশ্লেষণ কর। 8
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মায়ানমার ছিল একটি সামরিক শাসিত দেশ। দীর্ঘদিন সেখানে অংসান সূচির নেতৃত্বে সামরিক শাসনবিরোধী আন্দোলন গড়ে ওঠে। সামরিক সরকার আন্দোলন দমনের জন্য নির্যাতন যত বাড়িয়েছে আন্দোলন ততই জোরদার হয়েছে। এক সময় সামরিক শাসক দেশটিতে নির্বাচন দিতে বাধ্য হয় এবং এতে সূচির দল বিপুলভাবে জয়লাভ করে। পাঠ-৬
ক. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? ১
খ. ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের নির্বাচন তোমার পাঠ্যপুস্তকের কোন নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. পাঠ্যপুস্তকে উল্লিখিত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা লাভে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? যুক্তি দাও ৷ ৪
বর্ণবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মার্টিন লুথার কিং। ১৯৬৮ সালে ওয়াশিংটনে প্রায় আড়াই লক্ষ নিগ্রোদের উপস্থিতিতে তারা বিখ্যাত বক্তৃতা 'I have a dream তুলে ধরেন। তার সতেরো মিনিটের বক্তৃতা নিগ্রোদের অধিকার আদায়ে উদ্বুদ্ধ করেছিল। শুধু তাই নয়, আমেরিকার ইতিহাসে এটি ছিল শ্রেষ্ঠ বক্তৃতা। পাঠ-৮
ক. ছয় দফা দাবি কত সালে উত্থাপন করা হয়? ১
খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের বক্তৃতা তোমার পাঠ্যপুস্তকের কার বক্তৃতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত বক্তৃতার রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ কর। ৪
১৯৩০-এর দশকে কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হলো পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা। পাঠ-৪
ক). কে বাঁশের কেল্লা নির্মাণ করেন? ১
খ). স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর? ২
গ. উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত মামলার পরিণতি কী হয়েছিল? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ৪
মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথা বিলোপ ও গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গেটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন, যা পৃথিবীর ইতিহাসে ‘গেটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তিকাল ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা ব্যক্ত করেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দাসপ্রথা বিলোপে এ ভাষণটি ছিল একটি মাইলফলক। পাঠ-৮
ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহিদের নাম কী? ১
খ. বাংলা ভাষার আন্তর্জাতিকায়নে ইউনেস্কোর ভূমিকা ছিল প্রশংসনীয়।ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে আব্রাহাম লিংকনের ভাষণের সাথে পাঠ্যবইয়ের যে মহান নেতার ভাষণের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ভাষণটির ন্যায় বাংলার মহান নেতার ভাষণটি ছিল দিকনির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত বিশ্লেষণ কর। ৪
আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গ-এর ভাষণে বলেন, "The Government of the people, by the people, for the people", এটি একটি কালজয়ী ভাষণ, যা চিরস্মরণীয় হয়ে আছে। পাঠ-৮
ক. আগরতলা মামলায় কতজন আসামি ছিলেন? ১
খ. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বর্ণনা কর। ২
গ. উদ্দীপকের উক্ত ভাষণের সাথে কোন বাঙালি নেতার ভাষণের মিল আছে? উক্ত ভাষণটির উল্লেখযোগ অংশটুকু তুলে ধর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে তোমার পঠিত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
ক. কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধের অবসান হয়? ১
খ. কোন কোন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? ২
গ. উদ্দীপকের ছকটিতে পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তার আলোকে অর্থনৈতিক বৈষম্য বর্ণনা কর। ৩
ঘ. এ সকল বৈষম্যই কি স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ— বিশ্লেষণ কর । 8
রনির দেশের দুটি অঞ্চলের মধ্যে সে পূর্বাঞ্চলে বাস করে। দেশটির রাজধানী পশ্চিম অঞ্চলে অবস্থিত। রনির অঞ্চলের সকল আত পশ্চিমাঞ্চলে চলে যায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ বিমা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম অঞ্চলে । ফলে রনির অঞ্চল কখনো বড় কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি।
ক. কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়? ১
খ. আগরতলা মামলা কী? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রনির দেশের দুই অঞ্চলের বৈষম্য পঠিত বইয়ের কোন বিষয়টিকে ইঙ্গিত দেয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর উক্ত বৈষম্য বাঙালির স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷ ৪
“রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” • পাঠ-৮
ক. কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়? ১
খ. 'অপারেশন সার্চলাইট' কী ব্যাখ্যা কর। ২
গ. উদ্ধৃতাংশটি যে ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর। ৩
ঘ. “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত ঘটনার প্রভাব ছিল খুবই তাৎপর্যপূর্ণ"- মতামত দাও। ৪
রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্যের নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবি সংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়। পাঠ-৩
ক. কত খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট গঠিত হয়? ১
খ. আগরতলা মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তান আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা — বিশ্লেষণ কর। ৪
কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হলো পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা। • পাঠ-৪
ক. মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল ? ১
খ. মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর । ৩
ঘ. “উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়" পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ৪
জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন । তিনি বলেন, বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে ।
ক. কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? ১
খ. পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর । ৩
ঘ. প্রকৃতপক্ষে, এ মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু”— উক্তিটির যথার্থতা নিরূপণ কর । ৪