Questions in this chapter
সামিন তার বন্ধুকে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রামটি বুঝিয়ে দিল। এরপর প্রোগ্রামটি সে কম্পিউটারে করে দিল।
ক. অনুবাদক প্রোগ্রাম কী?
খ. প্রোগ্রামের ডেটা টাইপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি সি ভাষায় লেখ।
দৃশ্যকল্পঃ১
4, 9, 14, 19, …….., n
দৃশ্যকল্পঃ ২
ক. ফাংশন কী?
খ. ++i এবং i++ এক নয়- ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প : ১ এ ব্যবহৃত ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় লিখ।
ঘ. উদ্দীপকে n এর মান ৩৯ হলে তা মনিটরের পর্দায় প্রদর্শনের ভাষায় লিখ।
গণিত শিক্ষক ক্লাসে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করছিলেন। হাবিব মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা না বুঝতে পারায় শিক্ষক একটি প্রোগ্রামিং ভাষার মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। পরবর্তীতে হাসান বিষমবাহুর ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখে খুবই আনন্দিত হলো।
ক. অ্যারে কী?
খ. চলক ঘোষণার নিয়ম কী কী?
গ. উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখ।
ঘ. হাসানের তৈরি করা প্রোগ্রামটির ফ্লোচার্ট অংকন কর।
ক. কীওয়ার্ড কী?
খ. কোন অনুবাদক প্রোগ্রাম সুবিধাজনক, ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটির জন্য ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অংকন কর।
ঘ. While…….loop ব্যবহার করে উদ্দীপকের যোগফল নির্ণয়ের জন্য সি ভাষার একটি প্রোগ্রাম (কোডসমূহের ব্যাখ্যাপূর্বক) রচনা কর।
দৃশ্যকল্প-১ : হাসান ও সাব্বির দুইজন প্রোগ্রামার। হাসানের বিশেষায়িত প্রোগ্রাম ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর। আর সাব্বিরের বিশেষায়িত প্রোগ্রাম প্রতি লাইনে পৃথকভাবে ভুল সংশোধন করে।
দৃশ্যকল্প-২ : আইসিটি ক্লাসে শিক্ষক অ্যারে পড়ালেন।
ক. 'কী-ওয়ার্ড' কী?
খ. Printf ও Scanf ফাংশন ব্যাখ্যা কর।
গ. হাসান ও সাব্বিরের প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুতগতি সম্পন্ন? বর্ণনা কর।
ঘ. পাঁচটি সংখ্যার যোগফল দেখানোর জন্য অ্যারের সাহায্যে C প্রোগ্রাম লিখ ।
ক. ডিবাগিং কী?
খ. সি প্রোগ্রামে variable++ এবং ++ Variable এক নয়। ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে প্রদত্ত ধারাটি তৈরির অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকে ধারাটির জন্য "for" এবং "do while" লুপ ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখ।
আইসিটি স্যার ক্লাসে ছাত্র-ছাত্রীদের সি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দিলেন এবং অনেকগুলো প্রোগ্রাম তৈরি করে দেখালেন । তারপর তিনি একটি ধারা লিখলেন :
ক. হেডার ফাইল কী?
খ. এক লাইন করে অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য ফোচার্ট অংকন কর।
ঘ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য 'সি' ভাষায় প্রোগ্রাম লিখ।
দৃশ্যকল্প-১ : ICT শিক্ষক ল.সা.গু. বের করার জন্য একটি অ্যালগরিদম লিখলেন।
দৃশ্যকল্প-২ :

ক. হেডার ফাইল কী?
খ. Break স্টেটমেন্ট ব্যাখ্যা কর।
গ. ল.সা.গু. নির্ণয় করার ফ্লোচার্ট লিখ ।
ঘ. উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর জন্য while ও do-while এর পার্থক্য C প্রোগ্রামের মাধ্যমে দেখাও ।
ICT ক্লাসে শিক্ষক অপারেটর, চলক এবং ডেটা টাইপ পড়াচ্ছিলেন। এছাড়াও প্রথমত, তিনি স্টেটমেন্ট ব্যবহার করে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় এবং দ্বিতীয়ত, দুইটি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা শেখালেন ।
ক. লুপ কী?
খ. প্রোগ্রামিংয়ে অপারেটরের গুরুত্ব লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম সমস্যাটির জন্য সি প্রোগ্রাম লিখ ।
ঘ. কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে দ্বিতীয় সমস্যাটির জন্য কীভাবে প্রোগ্রাম লিখা যায়। তোমার মতামত দাও।
আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে ছাত্রদের অপারেটর, চলক, ডেটা টাইপ সম্পর্কে পাঠদান করেছিলেন এবং কীভাবে সি- ভাষায় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখতে হয় তা ছাত্রদের বুঝালেন ।
ক. চলক কী?
খ. ডেটা টাইপ সম্পর্কে লেখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির অ্যালগরিদম ও প্রবাহ চিত্র লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির ফলাফল পাওয়ার জন্য কীভাবে প্রোগ্রাম লিখতে হয়?— মতামত দাও।
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
#include <stdio.h>
main ( ){
int i, N;
long S = 0;
printf("\nEnter last number of the series:");
scanf("%d",&N);
for ( i=1; i<=N; i=i+1) {
S = S + i*i*i*i*i;}
printf("%d", S);
}
ক. কীওয়ার্ড কী?
খ. ইন্টারপ্রেটার ও কম্পাইলার সম্পর্কে লেখ।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটির কী কী পরিবর্তন করলে উত্ত প্রোগ্রামটির ফলাফল do.....while loop ব্যবহার করে নির্ণয় করা যাবে? বিশ্লেষণ কর।
#include <stdio.h>
#include <conio.h>
main ( )
{
int a,s;
s = 0;
for (a=2; a<= 100; a= a+2)
{
s = s + a;
}
printf("The sum is = %d",s);
getch ( ),
}
ক. প্রোগ্রামিং ভাষা কী?
খ. j ++ এবং ++j এক নয়- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির একটি ফ্লোচার্ট লিখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটিতে for এর পরিবর্তে do while ব্যবহার করলে কী পরিবর্তন হবে তা বিশ্লেষণ কর।
শিউলি ম্যাডাম ICT ক্লাসে প্রোগ্রামের ভাষা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন অনেক আগে 0 ও 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো। বর্তমানে ভাষার উপর বিশদ ক্লাস নিয়ে ছাত্র-ছাত্রীদের 6 এবং 12 সংখ্যা দুটির ল.সা.গু. নির্ণয়ের জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লিখতে বললেন।
ক. 4GL কী?
খ. C প্রোগ্রামিং ভাষায় ফাংশনের হেডার ফাইল বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম ভাষাটি সম্পর্কে বিস্তারিত লেখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির C ভাষার কোড লিখ।
#include<stdio.h>
main ()
{
int SUM, i, N;
printf("Enter the last number: ");
scanf("%d",&N);
SUM=0;
for(i=1;i<=N;i=i+3)
{
SUM=SUM+i;}
printf("Result: %d",SUM);
}
ক. সুডোকোড কী?
খ. অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী- ব্যাখ্যা কর।
গ. উপরের উদ্দীপকটির ফ্লোচার্ট অংকন কর।
ঘ. উপরের উদ্দীপকটি do..... while লুপের সাহায্যে করতে হলে কোডের কি পরিবর্তন করতে হবে- বিশ্লেষণ কর।
#include <stdio.h>
#include <conio.h>
void main ( )
{
int z, r;
r = 0;
for ( z = 0; z <= 50; z++)
{
r=r+z;
}
printf("The result is: %d", r");
getch ( );
}
ক. প্রোগ্রাম কী?
খ. scanf("%f”, &a); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি do….while এবং while লুপ দিয়ে বাস্তবায়ন করে লুপ দুটির গঠন তুলনা কর।
রহিমের বয়স করিমের বয়সের ২ গুণ। করিমের বয়স অনুপ এর চেয়ে ৩ বছর কম। অনুপের বয়স X বছর।
ক. ডিবাগিং কী?
খ. “ইন্টারপ্রেটার এর তুলনায় কম্পাইলার সুবিধাজনক”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রহিম, করিম ও অনুপের গড় বয়স নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের রহিম, করিম ও অনুপের বয়স একত্রে কত তা নির্ণয়ের জন্য সি-প্রোগ্রাম লিখ।
আইসিটির শিক্ষক মি. আমির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং এর মূল বিষয়গুলো পড়াচ্ছেন। তিনি বিভিন্ন চলকের ডেটা টাইপ সম্পর্কে এবং কিভাবে কোড লিখতে হয় তা পড়ান। তিনি ফিবোনেসি নির্ণয় করার কাজ করতে দিলেন ।
ক. সি প্রোগ্রামিং এ কী-ওয়ার্ড কী?
খ. ডেটা টাইপ ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত সমস্যাটি সমাধানের জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম দেখাও।
ঘ. সমস্যাটির জন্য সি ভাষার কোড লিখ। একটি নমুনা ইনপুটের জন্য কোডটি পরীক্ষা কর।
#include<stdio.h>
main( )
{
printf("Enter the value of your last limit );
scanf("%d",&n);
do
s = s + i;
}
while(i<=n);
printf("Total sum=%d",s);
}
ক. প্রোগ্রামিং এ Switch কী?
খ. সি ভাষায় Continue' ও 'Break' এর মধ্যে পার্থক্য কী?
গ. উদ্দীপকের কোডটি সি ভাষার অন্যান্য লুপ দ্বারা করলে কোডে কি কি পরিবর্তন হবে ?
ঘ. সি ভাষায় গ. সা. গু. নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখ।
মিজান সাহেব একাদশ শ্রেণির আইসিটি বিষয়ের ক্লাস শিক্ষক। তিনি আইসিটি ল্যাবে শিক্ষার্থীদের টার্বো C সফটওয়্যারের সাহায্যে while লুপ ব্যবহার করে ১ থেকে ৫০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি প্রদর্শনের একটি প্রোগ্রাম শিখালেন।
ক. লাইব্রেরি ফাংশন কী?
খ. দক্ষতার ভিত্তিতে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বুঝিয়ে লিখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির অ্যালগরিদম লেখ ।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটিকে for লুপের সাহায্যে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোড উল্লেখ করে do ..... while লুপের সাথে তুলনা কর।

ক. কম্পাইলার কী?
খ. interger এর পরিবর্তে কখন long integer ব্যবহার করতে হয়- বুঝিয়ে লেখ।
গ. ১নং চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম রচনা কর ও ফ্লোচার্ট অংকন কর।
ঘ. ২নং চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের C ভাষায় প্রোগ্রাম লেখ।