Questions in this chapter
#include<stdio.h>
#include <math.h>
int main ( )
{
int i, n, sum = 1;
scanf("%d", &n);
for ( i - 5; 1<=n;i+2)
{sum = sum + pow (i, 3 );
if (i == 7)
continue;
}
printf("%d", sum );
return 0;
ক. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কী?
খ. scanf ("%d % 3f & a, & b); - ব্যাখ্যা কর।
গ. যদি n = ৪ হয়, উদ্দীপকের প্রোগ্রামের ফলাফল বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকের C প্রোগ্রামটি while লুপের সাহায্যে লেখা সম্ভব কি-না? বিশ্লেষণ কর।
#include<stdio.h>
main ()
{
int a, b, c, d,e,sum;
a=5;
b=a;
c=a+b;
d=++a;
e=a++;
sum=a+b+c+d+e;
printf("%d", sum);
}
ক. C ভাষায় কী-ওয়ার্ড কী?
খ. scanf("%d%f%c", &a, &x, &y); স্টেটমেন্টিতে a, x ও y কোন ধরনের ডেটাটাইপ? আলোচনা কর ।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল কি প্রিন্ট করবে?- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে a=5 মানটি কম্পিউটার কী-বোর্ড থেকে ইনপুট দিতে হলে প্রোগ্রামটির কী পরিবর্তন করতে হবে তা লিখে বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১
#include<stdio.h>
main ( )
{
int a;
for (a = 1; a < = 10; a++)
{
printf(‘‘%d’’,a);
}
দৃশ্যকল্প-২
2 + 4 + 6 + …… + N
ক. লুপ কী?
খ. printf( )’ চলকের নাম হতে পারে না - ব্যাখ্যা কর।
গ. do while লুপ ব্যবহার করে দৃশ্যকল্প-১ এর প্রোগ্রামটি লেখ।
ঘ. দৃশ্যকল্প-১ প্রোগ্রামটিতে কী ধরনের পরিবর্তন আনলে দৃশ্যকল্প-২ এর ধারাটির যোগফল পাওয়া সম্ভব বলে তুমি মনে কর তা দেখাও।

ক. চলক কী?
খ. scanf ("%d %f", & a, & b) স্টেটমেন্টটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সমস্যাটির ভাষা প্রোগ্রাম লেখ।
ঘ. উদ্দীপকের চিত্রটি প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কিভাবে সম্পর্কিত? বিশ্লেষণ কর।

ক. সিনটেক্স জনিত ভুল কী?
খ. চলকের ঘোষণার নিয়ম লেখ।
গ. উদ্দীপকে উল্লেখিত চিত্র-২ অনুসারে সি প্রোগ্রাম লেখ।
ঘ. উদ্দীপকের চিত্র-১ অনুসারে if-else statement দ্বারা সি প্রোগ্রামটি লেখ ।

ক. লুপ কী ?
খ. অ্যালগরিদম ও প্রবাহচিত্রের পার্থক্য লেখ।
গ. চিত্র-১ এর ন্যায় ফলাফল প্রদর্শনের জন্য চিত্র-২ এর গঠন অনুযায়ী সি প্রোগ্রাম লেখ।
ঘ. উদ্দীপকের চিত্র-১ সর্বশেষ সংখ্যা যদি N হয় তবে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র আঁক।
ICT ক্লাসে শিক্ষক প্রোগ্রামের ভাষা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, আগে 0 ও 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো। বর্তমানে C প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজেই তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যায়।
ক. কম্পাইলার কী?
খ. প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম ভাষা সম্পর্কে বিস্তারিত লিখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির প্রবাহ চিত্র অঙ্কন কর।
ইমতিয়াজ স্যার ক্লাসে বর্তমানে কম্পিউটারের সাহায্যে সাধারণ সমস্যা সমাধানের জন্য যে প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা করছিলেন। তিনি ক্লাসে 12 + 8 + 4 + ……. + N পর্যন্ত ধারা লিখে আলোচনা শুরু করলেন।
ক. ডিবাগিং কী?
খ. C প্রোগ্রামে main () ফাংশনের গুরুত্ব লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখ ।
ঘ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য C ভাষায় প্রোগ্রাম লিখ।
নিচের চিত্রটি লক্ষ কর :

ক. ফ্লোচার্ট কী?
খ. উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্য লিখ।
গ. দৃশ্য ভাবনা এর আলোকে প্রবাহ চিত্র ও ধারা বর্ণনা কর ।
ঘ. দৃশ্য ভাবনা এর আলেকে do while ভিত্তিক c প্রোগ্রাম রচনা কর।
কম্পিউটার সায়েন্সে উচ্চ শিক্ষার জন্য তাবাসসুম চীনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বিমানে বেইজিং এয়ারপোর্টে দেখে সে বেইজিং শহরের একটি রেস্টুরেন্টে খেতে বসল। তাবাসসুম ইংরেজি ভাষায় খাবারের অর্ডার দিল। কিন্তু তার ভাষা হোটেলের ওয়েটার বুঝতে পারল না। তখন হোটেল ম্যানেজারের শরণাপন্ন হলে তিনি উপলব্ধি তাবাসসুমের চাহিদাসমূহ ওয়েটারকে চাইনিজ ভাষায় বুঝিয়ে নিল। তাবাসসুমের তখন মনে হলো যে ঠিক এমনিভাবে কম্পিউটার মানুষের ভাষা সরাসরি বুঝতে পারে না। কম্পিউটারে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এক ধরনের বিশেষ ভাষার প্রয়োজনীয়তাও তাবাসসুম উপলব্ধি করল। বিশেষ করে একটি প্রোগ্রামিং ভাষা রয়েছে যা নিম্নস্তরের ও উচ্চ স্তরের ভাষার মধ্যে সমন্বয় করতে পারে।
ক. অ্যাসেম্বলার কী?
খ. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কী বুঝ?
গ. তাবাসসুম কোন ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করল? বর্ণনা কর।
ঘ. “নিম্নস্তরের ও উচ্চ স্তরের ভাষার মধ্যে সমন্বয় করতে পারে" কোন ভাষা? উদ্দীপকের আলোকে 'উক্ত ভাষার যৌক্তিকতা' বিশ্লেষণ কর।
#include<stdio.h>
main ()
{
int SUM, N;
printf("Enter the last number");
scanf("%d", & N);
SUM=0;
for(i=1; i<=N; i=i+3)
SUM-SUM+i;
printf("Result: %d", SUM );
}
ক. কম্পাইলার কাকে বলে?
খ. মেশিন ভাষার সুবিধা লিখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির ফ্লোচার্ট অংকন কর।
ঘ. উল্লিখিত উদ্দীপকটি do..... while লুপের মাধ্যমে করতে হলে কোডের কী পরিবর্তন করতে হবে? বিশ্লেষণ কর।
আয়তাকার কক্ষবিশিষ্ট একটি ক্লোন্ড স্টোরেজে মালামালসহ সঠিকভাবে সংরক্ষণের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। কক্ষের তাপমাত্রা দেখার জন্য একটি সেন্টিগ্রেড স্কেলের থার্মোমিটার আছে। বিভিন্ন সামগ্রী সংরক্ষণের জন্য উপযুক্ত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয়ের প্রয়োজন পড়ে।
ক. লাইব্রেরি ফাংশন কী ?
খ. সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারের সেকশনসমূহের নাম লিখ।
গ. উপর্যুক্ত চিহ্ন ব্যবহার করে থার্মোমিটারের 1 - 100 পর্যন্ত বিজোড় সংখ্যার পাঠগুলোর সমষ্টি নির্ণয়ের জন্য ফ্লোচার্ট লিখ।
ঘ. কক্ষের থার্মোমিটারের তাপমাত্রা প্রয়োজনীয় স্কেলে রূপান্তরের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখ।

ক. ডিবাগিং কি?
খ. সি প্রোগ্রামিং-এ আমরা লুপ কেন ব্যবহার করি?
গ. উদ্দীপক (i) এর সমস্যাটির জন্য ফ্লোচার্ট আঁক।
ঘ. উদ্দীপক (ii) এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখ ।
#include <stdio.h>
void main ( )
{
int a=7;
printf("%d", a);
int b = 10;
b=a++;
c=++a;
if(b>=10){
d=b+c;
}
else {
d=b-c;
}
pirntf(“%d”,d);
}
ক. টোকেন কী?
খ. অপারেটর বলতে কী বুঝ ?
গ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটির জন্য ফ্লোচার্ট আঁক।
ঘ. উদ্দীপকের সি প্রোগ্রামটির আউটপুট লিখ।
ক. ডিকোডার কী?
খ. ২ এর পরিপূরকের গুরুত্ব বর্ণনা কর।
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখ।
রাজিব বলল যে, নিচের সত্যক সারণিতে A ও B দুটি ইনপুট এবং X ও Y দুটি গেটের আউটপুট বিদ্যমান। সজিব বলল, এমন একটি লজিক গেট আছে যে গেটটি ত্রিভুজ প্রতীকের সাহায্যে আঁকতে হয়।

ক. অ্যালগরিদম কী?
খ. ডকুমেন্টেশন প্রোগ্রাম তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ - ব্যাখ্যা কর।
গ. লজিক গেটটি আঁকতে সজিব যে প্রতীকের কথা বলেছে সেটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম তৈরির জন্য অ্যালগরিদমটি লিখ ।
ঘ. উপযুক্ত কন্ট্রোল স্টেটমেন্টের এর মাধ্যমে উদ্দীপকে বর্ণিত আউটপুটের দুইটি গেট বাস্তবায়নের সি প্রোগ্রাম রচনা কর।

ক. প্রোগ্রামিং এ ভেরিয়েবল কাকে বলে ?
খ. ফাংশন কল প্রোগ্রামিং-এর জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এর ফরমেটকে ফ্লোচার্টের মাধ্যমে অঙ্কন কর ।
ঘ. চিত্র-১ দ্বারা কি চিত্র-২ এর মতো আউটপুটের বাস্তবায়ন সম্ভব? সম্ভব হলে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও।

ক. কম্পাইলার কী?
খ. অ্যালগরিদম কোডিং-এর পূর্বশর্ত- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সমস্যাটির “সি” ভাষায় একটি প্রোগ্রাম লেখ।
ঘ. উদ্দীপকের ধারণা তৈরি ধাপের সাথে কিভাবে সম্পর্কিত? বিশ্লেষণ কর।
#include<stdio.h>
viod main ( )
{
int s = 0, i = 1, n;
printf("Enter the value of total number:");
scanf("%d", & n);
while (i < n)
{
s = s + i;
i + + ;
}
printf("The sum of the total number is %d/n", s);
getch ( );
}
ক. চলক বলতে কি বুঝ?
খ. 0,1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আলোকে জোড়সংখ্যার যোগফল নির্ণয়ের কোড লেখ।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামের গতিধারা সহজে বুঝানোর উপায় ব্যাখ্যা কর।
10 + 15 + 20 + 25 + 30 + ………… + 110
ক. অপারেটর কী?
খ. উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করার প্রয়োজন হয় কেন?
গ. উদ্দীপকের ধারাটির প্রবাহচিত্র অংকন কর ।
ঘ. উদ্দীপকে শেষের ৬টি সংখ্যা for লুপ ব্যবহার করে যোগ করা সম্ভব কিনা? তোমার মতামত দাও।