Questions in this chapter
আধুনিক অগ্নি-বিমার জনক কে?
অগ্নিজনিত ক্ষতি সংঘটনের প্রত্যক্ষ কারণ কোনটি?
আধুনিক অগ্নি-বিমার জনক কে?
আগুন লাগার নিম্নোক্ত কোন কারণে একটি বিমার দাবি মেটানো যাবে না?
আগুন লাগার কোন কারনে একটি বীমা দাবি পরিশোধ করা যাবে না?
অগ্নি বিমা কোন ধরনের চুক্তি?
কোন্ ক্ষেত্রে গ্রুপ বিমার ধারণাটি প্রযোজ্য নয়?
অগ্নি বিমা চুক্তি সম্পাদনের জন্য চারিত্রিক সনদ কেন প্রয়োজন?
বিমাকৃত মূল্য ১,৭৫,০০০ টাকা। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সম্পত্তির প্রকৃত মূল্য ৩,৫০,০০০ টাকা। প্রকৃত ক্ষতির পরিমাণ ১,১০,০০০ টাকা। গড়পড়তা পরিশোধ্য দাবির পরিমাণ-
অগ্নি বিমা করা হয় সর্বোচ্চ কত বছরের জন্য?
নৈতিক ঝুঁকি প্রাধান্য বেশি দেখা যায়-
পাপিয়া বেগম একজন প্রভাষক। তার দ্বিতলবিশিষ্ট বাড়ির আসবাবপত্রের মূল্য ৫ লক্ষ টাকা। তিনি বাড়ির আসবাবপত্রের জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিমা কোম্পানি তার বিমা দাবি পরিশোধ করে । বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত আসবাবপত্র দাবি করলে পাপিয়া বেগম উক্ত দাবি মানতে অস্বীকৃতি জানায় ।
ক. অগ্নিজনিত ক্ষতি কী?
খ. পুনবিমা বলতে কী বোঝ ?
গ. উদ্দীপকে পাপিয়া বেগম কোন ধরনের অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন?
ঘ. উদ্দীপকের বিমা কোম্পানির দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাৰ শিহাব একজন পাটের ব্যবসায়ী। তিনি তার গুদামে সংরক্ষিত ১,০০,০০০ টাকা মূল্যের পাটের জন্য ৭০,০০০ টাকা মুল্যের একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে ৬০,০00 টাকার পাট পুড়ে যায়। কিন্তু বিমা কোম্পানি তাকে ৭০,০০০ টাকার ক্ষতিপূরণ প্রদান করে। আবার, আবুল কাশেম সাহেব তার অফিসের আসবাবপত্রের জন্য ১,০০,০০০ টাকার একটি অগ্নি বিমা পলিসি গ্রহণ
করেন। যার প্রকৃত মূল্য ছিল ১,৫০,০০০ টাকা। অগ্নিকাণ্ডে ৬০,০০০ টাকার ক্ষতি হয়, কিন্তু ক্ষতিপূরণ বাবদ ৪০,০০০ টাকা আদায় হয় ।
ক. অগ্নিবিমা কী?
খ. সমৰ্পণ মূল্য বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে জনাব আবুল কাশেম কোন ধরনের অগ্নি বিমাপত্র গ্রহণ করেন?
ঘ. জনাব শিহাবের 80,000 টাকা ক্ষতিপূরণ প্রাপ্তির যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
পাট ব্যবসায়ী জনাব সোহেল তার গুদামে রক্ষিত ৩০ লক্ষ টাকার পাটের জন্য একটি অগ্নিবিমা চুক্তি সম্পাদন করেন। শর্তানুযায়ী ক্ষতি হলে তিনি ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। উল্লিখিত পাট গুদামের পাশে জনাব আনোয়ারের একটি দাহ্য পদার্থের গুদাম ছিল । কিন্তু সোহেল সাহেব উক্ত তথ্য বিমা কোম্পানিকে অবগত করেননি। কিছুদিন পর নিকটবর্তী দাহ্য পদার্থের গুদাম থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে পাটের গুদামটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। জনাব সোহেল বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেন।
ক. বিমাযোগ্য স্বাৰ্থ কী?
খ. অগ্নি অপচয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব সোহেল কোন ধরনের বিমাপত্ৰ গ্ৰহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. তুমি কি মনে করো বিমা নীতি অনুযায়ী সোহেল সাহেব ক্ষতিপূরণ পাবেন? যুক্তিসহ মতামত দাও ।
জনাব ফারহান সাহেবের চট্টগ্রামে সিমেন্ট উৎপাদনকারী FK নামক একটি কোম্পানি আছে। তিনি সিমেন্ট বিদেশে রপ্তানি করেন। তার কোম্পানির উৎপাদিত সিমেন্টের কিছুসংখ্যক বস্তা কারখানার নিজস্ব গুদামে, কিছু সংখ্যক বস্তা পরিবহন ট্রাকে, কিছু সংখ্যক বস্তা বন্দরে এবং কিছু সংখ্যক বস্তা জাহাজে সবসময়ই থাকে । তিনি একটি মাত্র বিমাপত্রের আওতায় বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের নিরাপত্তার জন্য শাপলা বিমা কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করেন। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে অগ্নিকাণ্ডে তার কারখানার নিজস্ব গুদামে থাকা সিমেন্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করেন ।
ক. অগ্নিবিমা কী?
খ. স্থলাভিষিক্তকরণ নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহান-এর কারখানার নিজস্ব গুদামে অগ্নিজনিত ক্ষতির কারণ কোন ধরনের ঝুঁকি? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহানের বিভিন্ন জায়গায় থাক সিমেন্টের জন্য একটি মাত্র বিমা চুক্তি করা কতটুকু যুক্তিসংগ হয়েছে? বিশ্লেষণ করো।
জনাব হক ‘গোমতী হাউস' নামক একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। বৈদ্যুতিক গোলযোগের কারণে ১০ কোটি টাকার আসবাবপত্রের মধ্যে ২ কোটি টাকার আসবাবপত্র পুড়ে যায়। উক্ত সম্পত্তির জন্য ৫ কোটি টাকার বিমা করা হয়েছিল। বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায় ।
ক. শস্য বিমা কী?
খ.অগ্নি অপচয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব হক-এর প্রকৃত বিমাদাবির পরিমাণ নির্ণয় করো ।
ঘ. জনাব হক কত টাকার বিমা করলে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে সম্মত থাকত? বিশ্লেষণপূর্বক মন্তব্য করো ।
শামীমা জুয়েলার্স তাদের শো-রুমের অলংকারের জন্য ৫০ কোটি টাকার বিমা করে। অগ্নিকাণ্ডের ফলে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ প্রদান করে । যদিও ঐ ক্ষতিগ্রস্ত অলংকারের বাজারমূল্য ৯ কোটি টাকা ছিল ।
ক. পুনঃস্থাপন বিমাপত্র কী?
খ. অগ্নিজনিত নৈতিক ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত শামীমা জুয়েলার্স শো-রুমের জন্য কোন ধরনের অগ্নিবিমাপত্র করেছে? ব্যাখ্যা করো ।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রের ক্ষেত্রে বিমার মৌলিক নীতির ব্যত্যয় ঘটেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
জনাব শিহাব পারভেজ তার গুদামের মালামালের প্রকৃত মূল্য ৫০ লক্ষ টাকার স্থলে ৪০ লক্ষ টাকা স্থির করে বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্ত অনুযায়ী অগ্নি . ব্যবস্থা ও অবকাঠামোগত সংস্কারের কথা থাকলেও জনাব শিহাব পারভেজ গুরুত্ব দেননি । অবহেলার কারণে গুদামের মালামাল অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জনাব শিহাব পারভেজ বিমা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা প্রতিষ্ঠান তা প্রত্যাখান করে ।
ক. মূল্যায়িত বিমাপত্র কী?
খ. অগ্নিজনিত ক্ষতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের আলোকে বিমা প্রতিষ্ঠানের জনাব শিহাব পারভেজকে বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা মূল্যায়ন করো ।
অগ্নিবিমা কী?
পুনঃস্থাপন বিমাপত্র কী?