CB_2019
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-১৩ঃ অগ্নিবিমাAll Topics

জনাব ফারহান সাহেবের চট্টগ্রামে সিমেন্ট উৎপাদনকারী FK নামক একটি কোম্পানি আছে। তিনি সিমেন্ট বিদেশে রপ্তানি করেন। তার কোম্পানির উৎপাদিত সিমেন্টের কিছুসংখ্যক বস্তা কারখানার নিজস্ব গুদামে, কিছু সংখ্যক বস্তা পরিবহন ট্রাকে, কিছু সংখ্যক বস্তা বন্দরে এবং কিছু সংখ্যক বস্তা জাহাজে সবসময়ই থাকে । তিনি একটি মাত্র বিমাপত্রের আওতায় বিভিন্ন জায়গায় থাকা সিমেন্টের নিরাপত্তার জন্য শাপলা বিমা কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করেন। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে অগ্নিকাণ্ডে তার কারখানার নিজস্ব গুদামে থাকা সিমেন্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করেন ।ক. অগ্নিবিমা কী?খ. স্থলাভিষিক্তকরণ নীতি বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহান-এর কারখানার নিজস্ব গুদামে অগ্নিজনিত ক্ষতির কারণ কোন ধরনের ঝুঁকি? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব ফারহানের বিভিন্ন জায়গায় থাক সিমেন্টের জন্য একটি মাত্র বিমা চুক্তি করা কতটুকু যুক্তিসংগ হয়েছে? বিশ্লেষণ করো।

Loading answers...