Questions in this chapter
ব্যাংক সমন্বয় বিবরণীর যে দফার জন্য আমানতকারীকে সমন্বয় দাখিলা দিতে হয়, তা হলো-
পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়?
অর্থ স্বল্পতার জন্য প্রত্যাখ্যাত চেকের হিসাব সমন্বয় কিভাবে হয়?
ব্যাংক মিলকরণ বিবরণী কে তৈরি করেন?
কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গড়মিলের কারণ বহির্ভূত?
ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করেন-
ব্যাংক কর্তৃক সঠিকভাবে লিখিত ও পরিশোধিত একটি চেক লিপিবদ্ধ করার সময় ভুলবশত ১০০ টাকা বেশী লিপিবদ্ধ করা হলো।
ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে উক্ত ভুল সংশোধনীর উপায় কি?
ব্যাংক বিবরণী ও নগদান বহির মিলকরণের কাজটি থাকে-
কোন লেনদেনটির জন্য ব্যাংক ডেবিট মেমো ইস্যু করে?
কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে নগদান বহি থেকে বাদ দেয়া হয়-
ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত কোনটি প্রকাশ করে?
নগদান মিলকরণে নিচের কোন আইটেমের সমন্বয় দাখিলা দরকার নেই?
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পর ব্যাংক সার্ভিস চার্জ নথিভুক্ত করা হলে নিম্নের কোন হিসাব ক্রেডিট হবে?
কোনটি বাদে নিচের সবগুলো হল এমন বিষয় যা ব্যাংক জের ও পুস্তক জের -এর মধ্যে পার্থক্য ঘটায়-
একটি কোম্পানির ব্যাংক জমা ১৯৫১.২০ টাকা, নগদান বহির জের ১৮৬৯.৬০ টাকা,
পরিবহনাধীন জমা ২৭১.২০ টাকা, বকেয়া চেক ৪২৭.৮০, NSF চেক ৬১.২০ টাকা এবং সার্ভিস চার্জ ১৩.৮০ টাকা।
সঠিক নগদান জের কত?
আমানতকারী কর্তৃক ২,২০০ টাকার জন্য লিখিত একটি চেক হিসাববিজ্ঞান দলিলে ২,৪০০ টাকাতে লিপিবদ্ধ করা হল।
দ্বৈত-জের ব্যাংক সমন্বয় বিবরণীতে-
নিম্নের একটি ব্যতীত সবগুলোর জন্যই জমাদানকারী কর্তৃক জাবেদা দাখিলা আবশ্যক-
মি. সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল ৪২,০০০ টাকা। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ:
(১) ১৫.০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপন করা হয় নাই।
(২) ২০.০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনও আদায় হয় নাই।
(৩) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই।
(৪) ব্যাংক কর্তৃক ১০,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই।
(৫) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২.৫০০ টাকা আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয় নাই।
(৬) ব্যাংক ৫০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই।
ক. ব্যাংক বিপরীতে লেখা হয়নি, এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?
খ. ৩নং, ৪নং, ৫নং ও ৬নং দফার জাবেদা দাখিলা দাও।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
২০২২ সালের ৩০ জুন তারিখে অগ্রণী ট্রেডার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ৭,৬০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৭,১৭২ টাকা। অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়:
(১) জমাকৃত চেক আদায় হয়নি ১,২০০ টাকা।
(২) ইসাকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৫০০ টাকা।
(৩) ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
(৪) ব্যাংক চার্জসমূহ ১২৮ টাকী যা নগদানভুক্ত হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
(৬) ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে ৮০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
ক. ডেবিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্য হতে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
গ. প্রতিষ্ঠানের হিস্যর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে এম আলীর ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:
(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ১,০০,০০০ টাকা।
(ii) প্রদেয় হিসাবকে ১৬,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ১০,০০০ টাকা আদায় হয়নি।
(iv) বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা ১,২০০ টাকা।
(v) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬,০০০ টাকা ধার্য করা হয়েছে।
(vi) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১০,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
(vii) প্রদেয় হিসাবের ৭,০০০ টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
ক. ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় কর।
খ. iv, v, vi ও viiনং লেনদেনের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যা ব্যতীত)
গ. ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।