Questions in this chapter
পাকিস্তানি শাসকবর্গ দীর্ঘ চব্বিশ বছর বাঙালিদের ওপর শাসন, শোষণ, অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে ও দেশ স্বাধীন করেছে। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু বহুবার জেল খেটেছেন । ১৯৭৫ সালে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে দেশপ্রেমিক এ মহান নেতাকে হত্যা করে।
ক. সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার?
খ. 'সিরাজ আমার কেউ নয়'— ঘসেটি বেগম কেন একথা বলেছে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দেশপ্রেমের বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে অধিকতর সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের স্বার্থান্বেষী মহলের ভূমিকা 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে বিশ্লেষণ করো।
i) সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।
ii) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
ক. পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল?
খ. 'যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা'— কথাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম অংশ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের দ্বিতীয় অংশ যেন ‘সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের শেষ পরিণতির কথাই স্মরণ করিয়ে দেয়”— বিশ্লেষণ করো ।
১৯৭১ সাল। আমাদের জাতীয় জীবনে দুর্যোগের ঘনঘটা। পাকিস্তানিরা নৃশংস আক্রমণ শুরু করে। আক্রমণ প্রতিহত করার জন্য বাংলা মায়ের দামাল ছেলেরা দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত সবাই কথা রাখেনি। মৃত্যুর ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে অনেকে নিজের জীবন রক্ষা করেছে।
ক. সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন ?
খ. 'যত বড়ো মুখ নয়, তত বড়ো কথা।'— উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বক্তব্যটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “ভীরু ও কাপুরুষেরা চিরকালই জীবন রক্ষায় ব্যস্ত থাকে।”— কথাটি উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে বিশ্লেষণ করো।
পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত হাজার সৈন্য ছিল?
আবুল মোল্লা ছিল গ্রাম প্রধান ও শান্তি কমিটির প্রধান। তার সহকারী হিসেবে অনেকের নাম শোনা যায়। এরা মহান মুক্তিযুদ্ধে মুক্তিকামী মানুষের সাথে প্রতারণা, অত্যাচার প্রভৃতি কাজে লিপ্ত ছিল । এরা দেশমাতৃকার প্রতি মমতা না দেখিয়ে পাকিস্তানি বাহিনীর সহায়তা করে নিজেদের স্বার্থে
ক. ‘কৃষ্ণকুমারী' নাটকের রচয়িতা কে?
খ. ‘ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি' – ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের আবুল মোল্লার সাথে ঘসেটি বেগমের বৈসাদৃশ্য তুলনা করো ।
ঘ. “উদ্দীপকটি “সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ চেতনাকে ধারণ করতে পারেনি”— বিশ্লেষণ করো ।
সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে ?
সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?
‘সিরাজের পতন কে না চায়” ------ সংলাপটি কার?
সিরাজের শ্বশুরের নাম কী?
নবাব সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী?
নবাব সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী ছিল?
সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী?
কতো টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে?
সিকানদার আবু জাফর সম্পাদিত সাহিত্য-পত্রিকার নাম কী?
পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল?
‘আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।’ ---- উক্তিটি কার?
“কাপুরুষ, বেইমান! জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়।” -------- উক্তিটি কার?
সিরাজ কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন?
রাইসুল জুহালার প্রকৃত নাম কী?
“ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।”---------উক্তিটি কার?