Questions in this chapter
একটি তরঙ্গের দুটি কণা 0.175m ব্যবধানে অবস্থিত। কণা দ্বয়ের মধ্যে দশা পার্থক্য 1.57 রেডিয়ান। তরঙ্গ উৎসের কম্পাঙ্ক 470Hz হলে তরঙ্গের বেগ নির্ণয় কর।
কোন একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাংক 320Hz। তরঙ্গের পর পর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 0.52m। মাধ্যমের তরঙ্গের বেগ নির্ণয় কর।
325Hz কম্পাংকের একটি শব্দ দুটি ভিন্ন পথে চলে আবার এক বিন্দুতে মিলিত হয়ে একই পথে চলতে থাকে। পথদ্বয়ের তরঙ্গদ্বয়ের অতিক্রান্ত দূরত্বের ব্যবধান ন্যূনতম 0.51m হলে ঐ বিন্দুতে নিঃশব্দ সৃষ্টি হয়। শব্দের বেগ নির্ণয় কর ।
কোন এক সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 260Hz। তরঙ্গের সুস্পন্দ বিন্দু ও নিষ্পন্দ বিন্দুর নিকটতম দূরত্ব 0.325m। মাধ্যমে তরঙ্গের বেগ নির্ণয় কর।
512 Hz কম্পাঙ্কের একটি শব্দ দুটি ভিন্ন পথে চলে আবার এক বিন্দুতে মিলিত হয়ে একই দিকে চলতে থাকে। পথদ্বয়ে তরঙ্গ দুটির অতিক্রান্ত দূরত্বের ব্যবধান ন্যূনতম 35m হলে ঐ বিন্দুতে আদৌ কোন শব্দ শোনা যায় না। বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর।
কোন এক সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 256 Hz এবং তরঙ্গের পরস্পর সংলগ্ন দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.70m। মাধ্যমে তরঙ্গের বেগ নির্ণয় কর।
দুটি সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য 118Hz । বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে, তাদের একটির দুটি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য অপরটির তিনটি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যর সমান। শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো।
450 Hz কম্পাঙ্ক ও বেগবিশিষ্ট একটি শব্দ দুটি ভিন্ন পথে গমন করে আবার এক বিন্দুতে মিলিত হয়ে একই পথে চলতে থাকে। পথদ্বয়ের তরঙ্গদ্বয়ের অতিক্রান্ত দূরত্বের ব্যবধান কত হলে ঐ বিন্দুতে জোরালো শব্দের উৎপত্তি হবে?
একটি তারের উপর সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ, Y = এক্ষেত্রে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার এবং সময়ের একক সেকেন্ডের। তরঙ্গ বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল এবং বেগ নির্ণয় কর।
সমীকরণটি একটি অগ্রগামী তরঙ্গ প্রকাশ করছে। এক্ষেত্রে দৈর্ঘ্যের একক cm এবং সময়ের একক sec এ দেয়া আছে। এর তরঙ্গের বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ নির্ণয় কর।
একটি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। এখানে, x ও y সেন্টিমিটারে প্রকাশিত হলে, তরঙ্গটির কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ নির্ণয় কর ৷
একটি স্থির তরঙ্গের সমীকরণ ;
এখানে x ও y সেন্টিমিটারে ও সেকেন্ডে দেয়া হয়েছে। যে দুটি তরঙ্গের মিলিত ক্রিয়ায় স্থির তরঙ্গটির উৎপত্তি হয়েছে তাদের বিস্তার, কম্পাঙ্ক ও বেগ নির্ণয় করো।
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ x) সরণ মিটারে এবং সময় সেকেন্ডে প্রকাশিত হয়েছে। এ তরঙ্গের বিস্তার, তরঙ্গ-দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং পর্যায়কাল নির্ণয় কর।
দুটি সুরেলী কাঁটা একত্রে শব্দায়িত করলে 3 সেকেন্ডে 15টি বিট উৎপন্ন হয়। একটি সুরেলী কাঁটার কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 252 Hz হলে, অপরটির কম্পাঙ্ক কত?
দুটি সুর-শলাকা A ও B প্রতি সেকেন্ডে দুটি বীট উৎপন্ন করে। A এর কম্পাঙ্ক 512 Hz। B কে ঘষা হলে পুনরায় প্রতি সেকেন্ডে ১টি বীট উৎপন্ন হয়। ঘষিবার পূর্বে ও পরে B এর কম্পাঙ্ক নির্ণয় কর ৷
একটি সুর 512 Hz কম্পাংকের একটি সুর শলাকার সাথে প্রতি সেকেন্ডে 4টি বীট উৎপন্ন করে এবং 514 Hz কম্পাংকের সুর শলাকার সাথে প্রতি সেকেন্ডে 6টি বীট উৎপন্ন করে। সুর শলাকাটির কম্পাঙ্ক নির্ণয় কর।
A ও B দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে দুটি বীট শোনা যায়। A এর বাহুতে মোম লাগালে বীট সংখ্যা কমে যায়। B এর কম্পাঙ্ক 380 Hz হলে A এর কম্পাঙ্ক নির্ণয় কর।
A ও B দুটি সুরেলী কম্পাঙ্ক 288Hz। A ও B সুর শলাকাদ্বয়কে একই সাথে বাজালে প্রতি সেকেন্ডে 4টি বীট শোনা যায় ৷ A কে ঘষে A এবং B কে পুনরায় একই সাথে বাজালে প্রতি সেকেন্ডে ১টি বীট শোনা যায়। B সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় কর।
A ও B দুটি সুরেলী কাঁটা একত্রে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে 5টি বীট উৎপন্ন কর। A কে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে একই সংখ্যক বীট উৎপন্ন হয়। B এর কম্পাঙ্ক 510Hz। ঘষার পূর্বে ও পরে A এর কম্পাঙ্ক নির্ণয় কর এবং ঘটনাটি ব্যাখ্যা কর।
A ও B দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে 3s এ 15টি বীট শোনা যায়। A এর বাহুতে ভর লাগালে বীট বাড়ে। A-এর কম্পাঙ্ক 300Hz হলে B এর কম্পাঙ্ক নির্ণয় কর।