Questions in this chapter
জনাব আলমগীর হোসেন ‘DURC' নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি সমাজের অতীত ঘটনাবলি সম্পর্কে ধারাবাহিক গবেষণা করেন। এ ধরনের গবেষণা কাজের জন্য তিনি বিভিন্ন গ্রন্থ, সাময়িকী, গবেষণা রিপোর্ট, দলিল-দস্তাবেজ ইত্যাদির সাহায্য নিয়ে থাকেন। অন্যদিকে,, তাঁর বন্ধু সোহেল খান 'আগামীর স্বপ্ন' নামক একটি প্রতিষ্ঠানে সমাজ গবেষণায় ভিন্ন ধরনের পদ্ধতির আশ্রয় নিয়ে থাকেন। তাঁর পদ্ধতির ধরন হলো মাঠ পর্যায়ে প্রশ্নমালা, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে উপাত্ত (Data) সংগ্রহ ।
ক. পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি কার? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে বর্ণিত জনাব আলমগীর হোসেন ও তার বন্ধু সমাজ গবেষণায় কোন কোন পদ্ধতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত গবেষণার পদ্ধতিগুলোর গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর ।
নিপা সপ্তম শ্রেণির ছাত্রী । বিভিন্ন কারণে প্রায়ই সে বিষণ্ণ থাকে । স্কুলে যেতে তার ভালো লাগে না। পড়াশুনায় মন বসাতে পারে না । জীবনের প্রতি সৃষ্টি হয়েছে তার বিতৃষ্ণা।
ক. বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে?
খ. সমাজকাঠামো প্রত্যয়টি ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের নিপার সমস্যাটির কারণ উদ্ঘাটনের জন্য সমাজবিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতিটি উপযুক্ত? আলোচনা কর ।
ঘ. সমাজ গবেষণায় উক্ত পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ মূল্যায়ন কর ৷
বৈজ্ঞানিক পদ্ধতি কী?
বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর কোনটি?
পদ্ধতি কী?
সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান? ব্যাখ্যা কর ।
পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে বল ৷
দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে কী বোঝায়?
পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝ?
নমুনা জরিপ পদ্ধতি বলতে কী বোঝায়?