Questions in this chapter
পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সামাজিক প্রভাব অনুসন্ধানে যথোপযুক্ত গবেষণা পদ্ধতি হলো-
বিজ্ঞান হলো—
i. গবেষণালব্ধ জ্ঞান
ii. পর্যবেক্ষণলব্ধ জ্ঞান
iii. অধিকাংশের সমর্থনলব্ধ জ্ঞান নিচের কোনটি সঠিক?
বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
গ্রামীণ আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়?
সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয় –
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা নিচের কোনটি সঠিক?
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যায়?
কাসেম সাহেব গৌরনদী পৌর এলাকার গৃহকর্মীদের আর্থসামাজিক জীবন নিয়ে গবেষণা করেন। তিনি পৌর এলাকায় কর্মরত ৩০০ জন গৃহকর্মীর মধ্যে ৫০ জনের তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করার জন্য তিনি প্রশ্নমালা তৈরি করেন। কিন্তু তিনি গবেষণায় কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না।
কাসেম সাহেব তার গবেষণায় কোন পদ্ধতির ব্যবহার করেছেন?
কাসেম সাহেব গৌরনদী পৌর এলাকার গৃহকর্মীদের আর্থসামাজিক জীবন নিয়ে গবেষণা করেন। তিনি পৌর এলাকায় কর্মরত ৩০০ জন গৃহকর্মীর মধ্যে ৫০ জনের তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করার জন্য তিনি প্রশ্নমালা তৈরি করেন। কিন্তু তিনি গবেষণায় কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না।
ভবিষ্যৎ গবেষকদের জন্য কাসেম সাহেব সুপারিশ করতে পারেন— i. গবেষণার বিষয়বস্তু পরিবর্তন করা
ii. নমুনা নির্বাচনে সতর্ক হওয়া
iii. পদ্ধতি বাছাইয়ে সতর্ক হওয়া
নিচের কোনটি সঠিক?
সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়। কারণ সমাজবিজ্ঞান-
যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে—
সামাজিক জরিপ পদ্ধতি বলতে বোঝায়—
বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি?
স্বপন ও শিহাব সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত দুটো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। স্বপনের পঠিত বিষয়বস্তু হলো মানুষ ও সমাজ আর শিহাবের পঠিত বিষয়বস্তু হলো ব্যক্তিত্ব ও মস্তিষ্কের কার্যাবলি।
উদ্দীপকে উল্লিখিত স্বপন ও শিহাব কোন দুটি বিষয় নিয়ে পড়াশুনা করছে?
স্বপন ও শিহাব সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত দুটো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। স্বপনের পঠিত বিষয়বস্তু হলো মানুষ ও সমাজ আর শিহাবের পঠিত বিষয়বস্তু হলো ব্যক্তিত্ব ও মস্তিষ্কের কার্যাবলি।
উল্লিখিত দুটি বিষয়ের জ্ঞান পরস্পরকে যেভাবে সহায়তা করে— i: ব্যক্তির আচরণগত সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক বিচার-বিশ্লেষণ করে
ii. সামাজিক ঘটনার সাথে মনস্তাত্ত্বিক কার্যাবলির সম্পর্ক অনুসন্ধান করে
iii. বিষয়বস্তুর দিক থেকে কোনো পার্থক্য নেই বলে নিচের কোনটি সঠিক?
রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের একটি গোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন আচার-অনুষ্ঠান দেখে তথ্য সংগ্রহ করে আসছে। রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষ করে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটি গবেষণা পুস্তক রচনা করা ।
ক. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
খ. সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতিটি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তোমার কি মনে হয়, রাব্বির গবেষণা কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সংগতিপূর্ণ? বিশ্লেষণ কর।
মামুনের গবেষণার বিষয় ছিল হোগলা বন্দরের মানুষের বর্তমান পেশা ও আয় এবং একশত বছর পূর্বের ওই এলাকার মানুষের পেশা ও আয়ের মধ্যকার তুলনা করা। এ গবেষণার জন্য সে প্রথম ওই এলাকার সমাজ কাঠামো সংক্রান্ত গ্রন্থ, পত্র-পত্রিকা, সরকারি দলিল- দস্তাবেজ ইত্যাদি প্রদত্ত তথ্য থেকে গত একশত বছর পূর্বের ওই এলাকার মানুষের পেশার ধরন ও আয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে । পরবর্তীতে বর্তমান ও অতীত অবস্থার তুলনা করার মধ্য দিয়ে তার গবেষণা কাজটি সম্পন্ন করে ।
ক. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর কোনটি ?
খ. পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে বল ।
গ. উদ্দীপকে মামুন তার গবেষণীয় প্রথম ও প্রধান যে পদ্ধতিটি ব্যবহার করে, তার ব্যাখ্যা কর ।
ঘ. “সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত।”- বিশ্লেষণ কর ।

ক. পদ্ধতি কী?
খ. পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝ?
গ. প্রদত্ত ছকে ?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়টির প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে— বিশ্লেষণ কর ।
মাসুদ তার এলাকার ৫০০ জন নারী থেকে ২০০ জনের নিকট হতে একটি প্রশ্নপত্রের মাধ্যমে কিছু উপাত্ত সংগ্রহ করেন। সে নারী স্বাস্থ্য, শিক্ষা, আয় ইত্যাদি বিষয়ে উপাত্ত সংগ্রহ করে সেগুলো সারণির মাধ্যমে তার প্রতিবেদনে উপস্থাপন করেন। প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করার পাশাপাশি সে তার, এলাকার নারী উন্নয়নে কিছু সুপারিশ সংযোজন করেন ।
ক. সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি?
খ. সমাজের জৈবিক উপাদান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন গবেষণা পদ্ধতির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ যথাযথ অনুসরণ করা হয়েছে— বিশ্লেষণ কর ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা “ইভটিজিং ও বাল্যবিবাহের প্রতি কমলগঞ্জ গ্রামের মানুষের মনোভাব” এ বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিল। এ পর্যায়ে শিক্ষার্থীরা একটি প্রশ্নপত্র প্রণয়ন করে, সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস এবং সমস্যা সমাধানের জন্য ভবিষ্যদ্বাণী করে গবেষণা শেষ করল ।
ক. অগাস্ট কোঁতের ত্রয়স্তর' সূত্রের প্রথম স্তরটির নাম কী?
খ. ‘আসাবিয়া' কী? বুঝিয়ে দাও ।
গ. উদ্দীপকের শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করেছে? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে শিক্ষার্থীরা গবেষণাকার্যে যে পর্যায়গুলো প্রয়োগ . করেছে তা বিশ্লেষণ কর।