Questions in this chapter
শিক্ষক ক্লাসে হাইড্রার একটি পেয়ালা আকৃতির অঙ্গের গঠন দেখালেন এবং বললেন যে, অঙ্গটির ভেতরে একটি বিষাক্ত রসপূর্ণ এবং সূত্রকযুক্ত থলে রয়েছে।
ক. সিলেন্টেরন কী?
খ. হাইড্রাতে স্বনিষেক ঘটে না কেন?
গ. উদ্দীপকের পেয়ালা আকৃতির অঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের শেষোক্ত থলেটি গঠন ও কাজের উপর ভিত্তি করে হাইড্রার বিভিন্ন প্রকারের হতে পারে"- ব্যাখ্যা কর।
রাফি তার পাঠ্য বইয়ের একটি প্রাণী সম্পর্কে জানতে পারলো যে, প্রাণীটির এপিডার্মিসে একটি বিশেষ ধরনের কোষ রয়েছে যা দিয়ে প্রাণীটি শিকার করা আত্মরক্ষা ও চলাচলের কাজ সম্পাদন করে।
ক. কার্ডিয়াক অ্যারিথমিয়াসিস কী?
খ. ইমপ্রিন্টিং বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের প্রাণীটির শিকার ধরার কৌশল ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রাণীটির পরিপাক মানুষের অনুরূপ কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
Cnidaria পর্বের প্রাণীদের এপিডার্মিসে একটি বিশেষায়িত কোষ থাকে। যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ছাড়াও প্রধান দুই প্রকার চলনেও ভূমিকা রাখে।
ক. উপযোজন কী?
খ. পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বিশেষায়িত কোষটির চিত্রসহ গঠন ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত চলন প্রক্রিয়া দুটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।
হাইড্রা অযৌন ও যৌন উভয় পদ্ধতিতে জনন সম্পন্ন করে।
ক. ফোবিয়া সেন্ট্রালিস কী?
খ. কৈশিক জালিকার কাজ লিখ।
গ. উদ্দীপকের প্রাণীটির বাহ্যিক গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রাণীটির প্রথম প্রকার জনন পদ্ধতি ব্যাখ্যা কর।

ক. শুক্রধানী কী?
খ. নির্দিষ্ট সময় অন্তর অন্তর 'Y' এর গঠন পরিবর্তিত হয় কেন?
গ. ‘X' বৈশিষ্ট্যধারী প্রাণীর প্রজনন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. 'X' এবং 'Y' বৈশিষ্ট্যধারী প্রাণীর অপত্য পুরুষ না মহিলা তা কি একই পদ্ধতিতে নির্ধারিত হয়? বুঝিয়ে লিখ।

ক. ফুলকা আর্চ কী?
খ. ঘাসফড়িং- এর শ্বসনে সংবহনের এর ভূমিকা নেই— বুঝিয়ে লিখ।
গ. 'Y' এর গঠন বর্ণনা কর।
ঘ. 'X' এবং 'Y' এর কার্যক্রম এর ভিন্নতা সম্পর্কে তোমার মতামত দাও।
রাজু মিঠাপানিতে বসবাসরত একটি প্রাণী সম্পর্কে জানল যার গ্রীক পুরানের বর্ণিত প্রাণীর মত পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। সে জানালো এসব প্রাণীদের বিশেষ কোষ রয়েছে যা খাদ্যগ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।
ক. পরিপাক কী?
খ. মিথোজীবিতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষের সচিত্র বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লেখিত কোষটি নানামুখী কাজ করে- যুক্তি দেখাও।
রুই মাছ Actinopterygii শ্রেণির প্রাণী। এদের রক্ত সংবহন একচক্রীয়। এ মাছ শুধু খেতেই সুস্বাদু নয়, বাংলাদেশের অর্থকরী সম্পদও বটে।
ক. কার্প ফিস কী?
খ. পটকার কাজ লেখ।
গ. উদ্দীপকের প্রাণীর রক্তসংবহন একচক্রীয় কেন? চিত্রসহ বর্ণনা কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রুইমাছের গুরুত্ব এবং এর প্রাকৃতিক সংরক্ষণ সম্পর্কে তোমার মতামত উল্লেখ কর।
রবিন মাইক্রোস্কোপে একটি স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত দুই স্তর বিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের পঠন দেখতে পেল যা একটি দ্বিস্তরী প্রাণীর।
ক. হলোব্রাঙ্ক কী?
খ. রুই মাছের বায়ু থলিকে প্লবতা রক্ষাকারী অঙ্গ বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত গঠনটির স্তর দুটির চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত স্তর দুটির কোষ সমূহের কাজ বিশ্লেষণ কর।
জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে বললেন “তোমাদের পাঠ্যবইতে এমন একটি প্রাণীর বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে, যা প্রাণিজগতের সর্বাপেক্ষা বৃহৎ পর্বের অধীন"।
ক. মেসোমিয়া কী?
খ. ভেনাস হার্ট বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের প্রাণীটির দর্শন এককের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. আলোর তীব্রতা অনুসারে প্রাণীটির দর্শন কৌশল পরিবর্তিত হয়- বিশ্লেষণ কর।
শিক্ষক ক্লাসে সিলেবাসে অন্তর্ভুক্ত দুইটি প্রাণীর বিশেষ দিক নিয়ে আলোচনা করেন। প্রথমটি হাইড্রা যার বহিঃত্বকে বিদ্যমান এক ধরনের বিশেষ কোষ; যার মাধ্যমে প্রাণীটি খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষা করে। অপরটি এই মাছ-যার রয়েছে হাইড্রোস্ট্যাটিক অঙ্গ যা মাছকে পানির বিভিন্ন গভীরতায় স্থির থাকতে সাহায্য করে।
ক. ভেনাস হার্ট কী?
খ. নিষ্ক্রিয় অঙ্গ (Vestigial Organ) বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের উল্লেখিত ১ম প্রাণীর বিশেষ কোষের গঠন চিত্রসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের ২য় প্রাণীটির নির্দেশিত অপটির ভূমিকা আলোচনা কর।

ক. টেগমিনা কী?
খ. কেন ঘাস ফড়িংয়ে ডায়াপোজ ঘটে? ব্যাখ্যা কর।
গ. B চিহ্নিত অংশের চিহ্নিত চিত্র অংকন কর।
ঘ. চিত্র B এবং চিত্র C-এর মধ্যে কোনটির মাধ্যমে A প্রাণীটি বস্তু স্পষ্টভাবে দেখে? বিশ্লেষণ কর।

ক. রেটিয়া মিরাবিলি?
খ. কেন রুই মাছের ডিমকে ডিমারসাল ডিম বলে? ব্যাখ্যা কর।
গ. P চিহ্নিত অঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. Q চিহ্নিত প্রাণীটির রক্ত সংবহনতন্ত্র তোমার রক্ত সংবহনতন্ত্র ভিন্ন? বিষয়টি বিশ্লেষণ কর।

ক. গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর কী?
খ. হিমোগ্লোবিনের ভাঙ্গন প্রক্রিয়াটি লিখ।
গ. উদ্দীপকের প্রাণীর পর্বের বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রাণীর খাদ্য পরিপাক প্রক্রিয়া মানুষের থেকে ভিন্ন কেন? বিশ্লেষণ কর।

ক. ওসেলি কী?
খ. যকৃতকে কেন জৈব রসায়নাগার বলা হয়?
গ. উদ্দীপকের প্রথম প্রাণীটির শ্বসনতন্ত্রের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের প্রাণী দুইটির রক্ত সংবহনতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
মানুষ এবং রুই মাছ উভয়ের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হলেও উভয়ের রক্তসংবহন ভিন্ন ভিন্ন ধরনের। এছাড়াও প্রাণীগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে শ্বসন সম্পন্ন করে।
ক. সিন্যাপস কী?
খ. হিমোডায়ালাইসিস বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের প্রাণীগুলোর শ্বসন অঙ্গের মধ্যে তুলনা কর।
ঘ. উদ্দীপকের উভয় প্রাণীর রক্ত সংবহন ভিন্ন ভিন্ন ধরনের। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
Insecta শ্রেণির প্রাণীদের যৌগিক চক্ষু অসংখ্য ষড়ভুজাকৃতির দর্শন এককের সমষ্টি যা দু'ধরনের প্রতিবিঘ্ন সৃষ্টি করতে সক্ষম।
ক. ওসেলি কী?
খ. অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত দু'ধরনের প্রতিবিম্ব গঠনের যে কোনো একটি পদ্ধতি চিত্রসহ বিশ্লেষণ কর।

ক. Humburger's বিক্রিয়া কী?
খ. রূপান্তরে হরমোনের ভূমিকা লিখ।
গ. ক নং চিত্রে প্রতিবিম্ব সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. খ নং চিত্রে প্রতিবিম্ব সৃষ্টির প্রক্রিয়া ক নং চিত্র থেকে ভিন্ন— উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

ক. ডায়াপজ কী?
খ. ওভিপজিটর বলতে কী বুঝায়?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট তন্ত্রটির চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও।
ঘ. উদ্দীপকের 'X' চিহ্নিত অঞ্চলটির পরিপাকে কী ধরনের ভূমিকা আছে বলে তুমি মনে কর।
CO যুক্ত রক্ত শ্বসন অঙ্গে যাওয়ার পর শ্বসন অঙ্গ O যুক্ত রক্তে পূর্ণ হয়। সিলেবাসে অন্তর্ভুক্ত এমন দুটির একটি Osteichthyes শ্রেণির অন্যটি Mammalia শ্রেণির।
ক. ট্রফোব্লাস্ট কী?
খ. ইস্টিমার গুরুত্ব কী?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট ১ম শ্বসন অঙ্গটির গঠন লেখ।
ঘ. উদ্দীপক সংশ্লিষ্ট দুই ধরনের শ্বাসন অঙ্গের কার্যাবলি নিয়ন্ত্রণে কোন ভিন্নতা আছে কী? ব্যাখ্যা কর।