Questions in this chapter
মানবদেহের বক্ষগহ্বরে ২টি বায়ুপূর্ণ অঙ্গ রয়েছে। প্রতিটি অঙ্গ অসংখ্য বায়ুকুঠুরিতে বিভক্ত। এরা বিশেষ কৌশলে সংকোচিত প্রসারিত (ভেন্টিলেশন) হয়।
ক. pH কী?
খ. সাইনুসাইটিস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত একটি বায়ুকুঠুরির গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ভেন্টিলেশন কৌশলটি ব্যাখ্যা কর।
শিক্ষক ক্লাসে বললেন, মানবদেহের বক্ষ গহ্বরে দুটি বায়ুপূর্ণ অঙ্গ রয়েছে যা বিশেষ কৌশলের মাধ্যমে সংকুচিত ও প্রসারিত হয়। তিনি আরো বললেন যে, কোষ থেকে গ্যাসীয় পদার্থ তরল যোজক কলার সাহায্যে এই অঙ্গে পরিবাহিত হয়।
ক. এমফাইসেমা কী?
খ. শ্বাসরঞ্জকের ভূমিকা লেখ।
গ. উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটির ক্রিয়া কৌশল বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটি ভৌত ও রাসায়নিক দু-ভাবেই সংঘটিত হয়- ব্যাখ্যা কর।

ক. এনজিওপ্লাস্টি কী? খ. মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝা? গ. উদ্দীপকের A-এর সচিত্র গঠন বর্ণনা কর। ঘ. উদ্দীপকের A দ্বারা সংঘটিত প্রক্রিয়াটি মস্তিষ্ক দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়? ব্যাখ্যা কর।
সাজ্জাদ কয়েকদিন বেশ শ্বাস কষ্টে ভুগছিল। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার জানান তার রক্তে বিশেষ রঞ্জক উপাদানের ঘাটতির কারণে এমন হচ্ছে। অতপর ডাক্তার তাকে ধূমপান ত্যাগের বদভ্যাসটি ছাড়ার পরামর্শসহ আরো কিছু উপদেশ দিলেন।
ক. রক্তচাপ কী?
খ. কারোনারি বাইপাস বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত রক্তের উপাদানটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বদভ্যাসটির ক্ষতিকর প্রভাবসহ তা আগে তোমার পরামর্শ বিশ্লেষণ কর।
মানুষের শ্বাস-প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রধান অঙ্গ ফুসফুস। ফুসফুস দুইটি অসংখ্য বায়ুথলি সদৃশ এককে গঠিত। এখানে বিভিন্ন শ্বসন গ্যাসের বিনিময় ঘটে। গ্যাস পরিবহনে রক্তের শ্বাসরঞ্জকের ভূমিকাই প্ৰধান।
ক. সাইনুসাইটিস কী?
খ. ধূমপান ক্ষতিকর কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত গঠন এককের চিত্র অংকন কর।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
মানুষের শ্বসন প্রক্রিয়ার ১ম পর্যায়ে বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে এবং ২য় পর্যায়ে বিপাকের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। দুটি পর্যায় সম্পন্ন করতে ডায়াফ্রাম পেশির বিশেষ ভূমিকা রয়েছে।
ক. এপিগ্লটিস কী?
খ. ওটিটিস মিডিয়ার কারণ লেখ।
গ.উদ্দীপকে উল্লিখিত ১ম পর্যায়টির কৌশল ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ১ম গ্যাসটির পরিবহন প্রক্রিয়া বিশ্লেষণ কর।

ক. ফোবিয়া সেন্ট্রালিস কী?
খ. ডিওডেনাম থেকে নিঃসৃত এনজাইমগুলোর নাম লেখ।
গ. উদ্দীপকের ‘A' গঠনটির বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের বৃত্তের মধ্যে দেখানো উপাদান দুটি দেহের অভ্যন্তরে কিভাবে পরিবাহিত হয় তা ব্যাখ্যা কর।

ক. মূত্র কী?
খ. গ্লোমেরুলার ফিলট্রেশানকে অতিসূক্ষ্ম ছাঁকন বলা হয় কেন?
গ. উদ্দীপক 'B' এর গাঠনিক এককের চিত্রসহ গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপক 'A' এবং 'B' কার্যগত দিক থেকে একই তবে একটি অপরটি থেকে উন্নত- বিশ্লেষণ কর।

ক. গ্যাস্ট্রিন কী?
খ. মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কী বুঝ?
গ. A অংশের কার্যাবলী স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা কর।
ঘ. কলা কোষ থেকে A অংশে CO2 পরিবহন একটি জটিল-প্রক্রিয়া - ব্যাখ্যা কর।
মানবদেহের একটি অঙ্গের গঠন পড়ানোর সময় শিক্ষক বললেন এটি বক্ষ গহ্বরে অবস্থান করে, এটি লোবিওল নামক কতকগুলো অংশে বিভক্ত এবং এতে অসংখ্য "বায়ুকুঠুরীও থাকে। তিনি আরও বললেন, ধূমপায়ী ব্যক্তির ক্ষেত্রে অঙ্গটির গঠনে কিছু ভিন্নতা দেখা যেতে পারে।
ক. সাইনুসাইটিস কী?
খ. শ্বাসরঞ্জক বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গের গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. উদ্দীপক অনুসারে শিক্ষকের শেষ উক্তিটি যথার্থতা বিশ্লেষণকর।
সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। এতে অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।
ক. ব্রঙ্কিওল কী?
খ. সাইনুসাইটিস বলতে কী বোঝ?
গ. উল্লেখিত উপাদানটি আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন কর।
মাথার খুলিতে মুখমন্ডলীয় অংশে নাসাগহ্বরের দু'পাশে কয়েকজোড়া বিশেষ গহ্বর থাকে যা বাতাসের পরিবর্তে তরলে পূর্ণ হলে জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে প্রদাহের সৃষ্টি করে।
ক. অ্যালভিওলাস কী?
খ. সাইনুসাইটোসিস বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত গহ্বরগুলোর নাম, অবস্থান ও প্রদাহ সম্পর্কে লিখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রদাহ থেকে কীভাবে মুক্ত থাকা যায়? ব্যাখ্যা কর।
নাসিকা নাসাগলবিল স্বরযন্ত্র শ্বাসনালী ব্রংকাস P
ক. সোয়ার্মিং কী?
খ. অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
গ. ধূমপায়ী ও অধূমপায়ীর ক্ষেত্রে P চিহ্নিত অংশটির বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড P চিহ্নিত অংশে আসার প্রক্রিয়া আলোচনা কর।
শ্বসন হলো এমন একটি জটিল প্রক্রিয়া যেখানে পরিবেশ থেকে সৃষ্ট O2 মানবদেহে প্রবেশ করে এবং বিভিন্ন ধাপ অতিক্রম শেষে CO2 -এ রূপান্তরিত হয়ে ফুসফুসের মাধ্যমে পরিবেশে নির্গত হয়।
ক. প্লুরা কী?
খ. ওটিটিস মিডিয়া বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রক্রিয়াটি সম্পন্ন করতে মানবদেহের কোন অংশগুলো প্রধান ভূমিকা পালন করে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি O2 গ্রহণ ও CO2 নির্গমনে ফুসফুসের যে অংশটির অবদান অপরিহার্য তার গঠন বিশ্লেষণ কর।

ক. ওটিটিস মিডিয়া কী?
খ. Rh ফ্যাক্টর বলতে কী বোঝ?
গ. A-তে গ্যাসের বিনিময় ব্যাখ্যা কর।
ঘ. O ও CO পরিবহনে B-র ভূমিকা রয়েছে- বিশ্লেষণ কর।
আমাদের বক্ষগহ্বরে গোলাপী, স্পঞ্জি, নরম দুটি অঙ্গ রয়েছে। এটি বিশেষ কৌশলে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
ক. ম্যাক্রোফেজ কী?
খ. শ্বসনতন্ত্রের অংশগুলির নাম ধারাক্রমে লেখ
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ কৌশল বিশ্লেষণ কর।
শ্বসন বৃক্ষ কী?
সাইনুসাইটিস কী?
বহিঃশ্বসন কী?
প্লুরা কী?