Questions in this chapter
রক্তের মধ্যে এক বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে যা অক্সিজেন পরিবহনে ভূমিকা পালন করে। এছাড়া আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটি মস্তিষ্কের মেডুলা অবলংগ্যাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
ক. সাইনোসাইটিস কাকে বলে?
খ. যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন?
গ. রঞ্জক পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণিত ২য় কার্যক্রমটি বিশ্লেষণ কর।
মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দু'পাশে কয়েকজোড়া বিশেষ গহ্বর থাকে যা বাতাসের পরিবর্তে তরলে পূর্ণ হলে জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে প্রদাহের সৃষ্টি করে।
ক. অ্যালভিওলাস কী?
খ. এপিগ্লটিস এর কাজগুলো লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত গহ্বরগুলোর নাম, অবস্থান ও প্রদাহ সম্পর্কে লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রদাহ থেকে কীভাবে মুক্ত থাকা যায় ব্যাখ্যা কর।
মানবদেহের বক্ষগহ্বরে দুটি বায়ুপূর্ণ থলি রয়েছে। প্রতিটি থলি অসংখ্য বায়ু কুঠুরিতে বিভক্ত। এরা বিশেষ কৌশলে সংকোচিত প্রসারিত (ভেন্টিলেশন) হয়।
ক. হেপারিন কী?
খ. BMI বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত একটি বায়ু কুঠুরির গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ভেন্টিলেশন কৌশলটি ব্যাখ্যা কর।
“সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যকের ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। এতে অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।”
ক. টিনিডিয়া কি?
খ. ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কাজ লিখ।
গ. উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন কর।
মানবদেহের একটি অঙ্গের গঠন পড়ানোর সময় শিক্ষক বললেন এটি বক্ষগহ্বরে অবস্থান করে, এটি লোবিওল নামক কতকগুলো অংশে বিভক্ত এবং এতে অসংখ্য বায়ুকুঠুরী ও থাকে। তিনি আরও বললেন, ধূমপায়ী ব্যক্তির ক্ষেত্রে অঙ্গটির গঠনে কিছু ভিন্নতা দেখা যেতে পারে।
ক. সাইনুসাইটিস কী?
খ. শ্বাসরঞ্জক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত অক্তোর গ্যাসীয় বিনিময় প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপক অনুসারে শিক্ষকের শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
লিমা কদিন থেকে বেশ অসুস্থ। ডাক্তারের পরামর্শে সে রক্ত পরীক্ষা ও মুখমণ্ডলের এক্স-রে করে। ডাক্তার রঙের এবং এক্স-রে রিপোর্ট দেখে বললেন, লিমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম এবং তার নাকের গহ্বরের দুপাশ জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছে।
ক. ওটিটিস মিডিয়া কী?
খ. সারফেকট্যান্ট বলতে কি বুঝ?
গ. মানুষের অন্তঃশ্বসনে উদ্দীপকে উল্লেখিত রক্তের উপাদানটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে এক্স-রে রিপোর্টে পাওয়া রোগের জটিলতা সমূহ ব্যাখ্যা কর।

ক. শ্বসন কী?
খ. ওটিটিস মিডিয়া কী?
গ. চিত্রে প্রদর্শিত অন্ত্রটির ক্ষুদ্রতম এককের গঠন ও কাজ ব্যাখ্যা কর।
ঘ. উপরের চিত্রের 'A' চিহ্নিত অংশে সংক্রমণ হলে যে সমস্যা দেখা যায় তা প্রতিকারের উপায় বর্ণনা কর।

ক. ল্যারিংক্স কী?
খ. সারফেকট্যান্টের কাজ লেখো।
গ. A অংশের কার্যাবলি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় – ব্যাখ্যা করো।
ঘ. কলাকোষ থেকে A অংশে CO পরিবহন একটি জটিল প্রক্রিয়া – ব্যাখ্যা করো।
→ গ্লুকোজ
ক. ভেস্টিবিউল কী?
খ. শ্বসন প্রক্রিয়ায় হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ কেন?
গ. মানবদেহের কোন তন্ত্রটি উদ্দীপকের বর্ণিত প্রক্রিয়াটির সাথে সম্পর্কিত তার গঠন বর্ণনা করো।
ঘ. উল্লিখিত গ্যাসগুলো কীভাবে আমাদের দেহে প্রবেশ করে এবং নির্গত হয়? ব্যাখ্যা করো।

ক. কার্বামিনো হিমোগ্লোবিন গঠনের বিক্রিয়াটি লেখো।
খ. ধুমপানের ফলে ফুসফুসের কী পরিণতি হয়?
গ. উদ্দীপকের উল্লিখিত অঙ্গের মাধ্যমে গ্যাস বিনিময় প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণের উপায় বিশ্লেষণ করো।

ক. শ্বাসরঞ্জক কী?
খ. প্লুরোসি বলতে কী বোঝ?
গ. বায়ুমন্ডল থেকে A কীভাবে দেহকোষে পরিবাহিত হয় –ব্যাখ্যা করো।
ঘ. কোষ হতে সৃষ্ট B কীভাবে দেহ থেকে পরিত্যাক্ত হয় –আলোচনা করো।
ক. ‘Adam’s Apple’ কী?
খ. কৃত্রিম শ্বসন বলতে কী বোঝায়?
গ. রক্তের মাধ্যমে A গ্যাসটির পরিবহণ কৌশল ব্যাখ্যা করো।
ঘ. সকল প্রকৃত কোষীয় জীবে প্রক্রিয়া অপরিহার্য– বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১ : ডা: সিয়াম শ্বসন জটিলতা সম্পর্কিত একটি সেমিনারে অংশগ্রহণ করে জানতে পারলেন যে, ঢাকা শহরের অধিবাসীদের মূলত বায়ুর বিভিন্ন ক্ষতিকারক উপাদানের আধিক্যেই অধিক হারে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
দৃশ্যকল্প-২ : ছুরিকাঘাত একজন রোগী হাসপাতালে ভর্তি হলো। ডা: সিয়াম পরীক্ষা করে বলল যে, ভয়ের কোনো কারণ নেই, তার মধ্যচ্ছদার কোনো আঘাত লাগেনি। উদর গহ্বরের সামান্য ক্ষতি হয়েছে মাত্র।
ক. কোন অভ্যাসটি ফুসফুসীয় ক্যান্সারের মূল কারণ?
খ. রক্ত সংবহনের সাথে শ্বসনের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. ডা: সিয়াম মধ্যচ্ছদাকে এত গুরুত্ব দিয়েছেন কেন? – ব্যাখ্যা করো।
ঘ. “বিভিন্ন ক্ষতিকারক উপাদানের আধিক্যেই অধিক হারে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।” – সেমিনারের বিষয়ের আলোকে লাইনটি বিশ্লেষণ করো।
নয়ন ও শাওন দুই ভাই। দুজনেই শ্বসনতন্ত্রের সমস্যায় ভুগছে। নয়ন চোখের চারপাশসহ মাথা ব্যথা, নাক বন্ধ থাকে, মাথা নিচু করলে ব্যথার তীব্রতা বেড়ে যায়। নয়ন ধুমপান করে, কিন্তু শাওন তা থেকে দূরে থাকে।
ক. অন্তঃশ্বসন কী?
খ. শ্বসনবৃক্ষ বলতে কী বোঝায়?
গ. নয়নের সমস্যাটির কারণ এবং এটি প্রতিকারে উপায় ব্যাখ্যা করো।
ঘ. দুই ভাইয়ের ফুসফুসের এক্স-রে পরীক্ষা করা হলে কী কী অসামঞ্জস্যতা দেখা যেতে পারে? বিশ্লেষণ করো।
সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। এতে অধুমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।
ক. প্রশ্বাস কী?
খ. ওটিটিস মিডিয়া বলতে কী বোঝ?
গ. উল্লিখিত উপাদানটির আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন করো।

ক. সাইনুসাইটিস কী?
খ. ওটিটিসি মিডিয়ার জটিলতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে প্রদর্শিত চিত্রের এককের গঠন বর্ণনা করো।
ঘ. “উদ্দীপকটি যে তন্ত্র নির্দেশ করে তা মানব জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ” – ব্যাখ্যা করো।
একটি গাড়ি যখন চলার জন্য শক্তি পায় তেল বা গ্যাস থেকে। আমাদের দেহের সকল ধরনের বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন। আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। আর এ অক্সিজেনের সাথে খাদ্যের বিক্রিয়া থেকে আমরা শক্তি পাই।
ক. খাদ্য কী প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে?
খ. খাদ্যের মধ্যে শক্তি সঞ্চিত হয় কীভাবে?
গ. আমরা বায়ু থেকে যে তন্ত্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি তার চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. ‘প্রতিটি জীব তার শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তি উৎপাদন করে’ – কীভাবে জীব তার দেহের অভ্যন্তরে শক্তি উৎপাদন করে আলোচনা করো

ক. উপরের চিত্রটি মানুষের কোন তন্ত্রের?
খ. শ্বসন ও সালোকসংশ্লেষণের মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ. উপরের চিত্রের A, B ও C চিহ্নিত অংশগুলোর নাম ও কাজ লেখো।
ঘ. ধুমপান ও বায়ু দূষণের কারণে উপরের তন্ত্রটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয় – আলোচনা করো।
মানবদেহে একটি বিশেষ তন্ত্র প্রকৃতির মধ্যে বাতাসের বিনিময় ঘটানো ছাড়াও অনেকগুলো শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। এটি মানবদেহের একটি জটিল ও সংবেদনশীল অঙ্গ।
ক. মানুষের শ্বসন গ্যাস কী কী?
খ. মানুষের শ্বসনতন্ত্র গঠনকারী অংশগুলোর নাম কী?
গ. উদ্দীপকে উল্লিখিত তন্ত্রে গ্যাস বিনিময় প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত তন্ত্রের কার্যাবলি নিয়ন্ত্রণের প্রক্রিয়া বিশ্লেষণ করো।

ক. নব্য-ডারউইনবাদ কী?
খ. সমসংস্থ ও অসমসংস্থ অঙ্গ বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত চিত্রের মাধ্যমে শ্বসনিক গ্যাস বিনিময় প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত চিত্রটি বায়ুদূষণ ও ধূমপানের কারণে ক্ষতিগ্রস্থ হয় যুক্তিসহ বিশ্লেষণ কর।