Questions in this chapter
জনাব আলম দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগে আগ্রহী। তার দুটি বন্ডে বিনিয়োগের সুযোগ আছে। বন্ড দুটির তথ্যাবলি নিম্নরূপ:

ক. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
খ. অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত P বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে জনাব আলমের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
আয়ান লি. জুলাই ২০১৭ তারিখে ৮ বছর মেয়াদি বন্ড বাজারে ছেড়েছে, যার লিখিত মূল্য ২,০০০ টাকা। কুপন রেট ১৫%। বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে এবং বন্ড থেকে প্রয়োজনীয় আয়ের হার ১৬%।
ক. শেয়ার কী?
খ. মর্টগেজ বন্ড বলতে কী বোঝায়?
গ. আয়ান লি.-এর বন্ডের মূল্য নির্ণয় করো।
ঘ. যদি আয়ের হার বৃদ্ধি পেয়ে ১৮% হয় এবং বন্ডের বাজারমূল্য ২,৪০০ টাকা হয়, তখন বন্ডটি ক্রয়ের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সিমি লি.-এর অর্থ ব্যবস্থাপক জনাব শিহান আহমেদ অর্থায়নের মাধ্যম হিসেবে সাধারণ শেয়ার ইস্যুকে প্রাধান্য দিয়ে থাকেন। বর্তমানে একটি নতুন পণ্য উৎপাদনের জন্য তার অতিরিক্ত মূলধনের প্রয়োজন। তাই তিনি শেয়ার বিক্রির অর্থকে অপর্যাপ্ত মনে করে বন্ড বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করার কথা ভাবছেন। তিনি জানেন যে, অর্থায়নের উৎসগুলোর মধ্যে শেয়ারের পরেই বন্ডের স্থান এবং সেখানে জামানত ছাড়াও ঋণ গ্রহণ করা যায়।
ক. বন্ড কী?
খ. তারল্য বলতে কী বোঝায়?
গ. জনাব শিহান আহমেদের কোন ধরনের মূলধনের প্রয়োজন?ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের আলোকে সিমি লি.-এর বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব সিরাজুল হক ১০,০০,০০০ টাকা ১০ বছরের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে মূলধন বাজারে গিয়ে দুটি সিকিউরিটি পছন্দ করলেন। একটি ১২% কুপন সুদের ৪,০০০ টাকা মূল্যের ঋণপত্র এবং প্রত্যাশিত আয়ের হার ১৩%। অপরটি ৪,০০০ টাকা মূল্যের ১৩% অগ্রাধিকার শেয়ার এবং এখানে প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. অগ্রাধিকার শেয়ার কী?
খ. ট্রেজারি বন্ডকে ঝুঁকিমুক্ত সিকিউরিটি বলা হয় কেন?
গ. উদ্দীপকের ঋণপত্রের প্রকৃত মূল্য কত?
ঘ. জনাব সিরাজুল হকের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত হবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
জনাব রবিউল ইসলাম ১০ বছর মেয়াদি ৫,০০০ টাকা লিখিত মূল্যের একটি ১৪% কুপন বন্ড ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। বন্ডটির বাজারমূল্য ৫,৫০০ টাকা এবং প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. ট্রেজারি বিল কী?
খ. একটি বন্ড কখন বাট্টায় বিক্রয় করা হয়?
গ. উদ্দীপকের বন্ডটির YTM নির্ণয় করো।
ঘ. বন্ডটির বাজারমূল্য ৫,৮০০ টাকা হলে জনাব রবিউল ইসলামের কি বন্ডটি ক্রয় করা উচিত হবে?
মি. তারা বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের উদ্দেশ্যে ১,০০০ টাকা লিখিত মূল্যের নিম্নোক্ত দুটি বন্ড বিবেচনা করছেন—

মি. তারার প্রত্যাশিত আয়ের হার ১০% এবং তিনি বিচার-বিশ্লেষণ করে Z বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। ক. কুপন বন্ড কী? খ. সাধারণ শেয়ার মালিকদের কেন সর্বশেষ দাবিদার বলা হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের Y বন্ডটি কোন ধরনের বন্ড? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. তারার বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
জনাব রনি বন্ডে বিনিয়োগের বিষয়ে ভাবছেন। বাজারে দুটি উল্লেখযোগ্য বন্ড রয়েছে। একটি হলো সুরমা বন্ড, যার মেয়াদকাল ১০ বছর, অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ৯৫০ টাকা । অপরটি হলো তিস্তা বন্ড, যার মেয়াদকাল ৮ বছর, কুপন হার ২০%, অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ১,১০০ টাকা। জনাব রনি তিস্তা বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. রূপান্তরযোগ্য বন্ড কী?
খ. “সাধারণ শেয়ারহোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক।” - উক্তিটি ব্যাখ্যা করো।
গ. সুরমা বন্ডের প্রকৃত মূল্য কত?
ঘ. জনাব রনির বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো।
মি. সুজয় সাহা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি মাধ্যমিক বাজারে ১২,০০,০০০ টাকা বিনিয়োগ করতে চান। এজন্য তিনি ৮ বছর মেয়াদি বন্ডে ১২% কুপন রেটে বিনিয়োগ করলেন। প্রতিটি কুপন বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা ও বাজারমূল্য ১,১৫০ টাকা। মি. সুজয় সাহার প্রত্যাশিত আয়ের হার ১৪%।
ক. কুপন বন্ড কী?
খ. মুদ্রাবাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো।
ঘ. মি. সুজয় সাহা বন্ডে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন কী? তোমার মতামত দাও৷
মি. অজয় তার সঞ্চিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বন্ডে বিনিয়োগ তার কাছে নিরাপদ মনে হয়। এজন্য তিনি দুটি বন্ড পছন্দ করেছেন। নিচে বন্ডগুলোর বিবরণ দেওয়া হলো—

ক. অগ্রাধিকার শেয়ার কী?
খ. সংরক্ষিত মুনাফা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপক অনুযায়ী মেয়াদপূর্তিতে A বন্ডের আয়ের হার কত?
ঘ. কোন বন্ডে বিনিয়োগ মি. অজয়ের জন্য যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? মতামত দাও।
জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন উড়াল সেতু নির্মাণের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে আর্থিক সহায়তা পাওয়ার পরও অবশিষ্ট অর্থ জোগাড় করার জন্য জনসাধারণের মধ্যে ৪,০০০ টাকা লিখিত মূল্যের চিরস্থায়ী বন্ড ইস্যু করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যার সুদের হার ১৫% । ক. শূন্য কুপন বন্ড কী? খ. সাধারণ শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য দেখাও। গ. পাঁচশত কোটি টাকা সংগ্রহের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে কতগুলো বন্ড বিক্রয় করতে হবে এবং বার্ষিক সুদ বাবদ কত টাকা প্রদান করতে হবে? ঘ. সুযোগ ব্যয়ের হার ২০% হলে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত বন্ডের বর্তমান মূল্য কত? একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বন্ডটি ক্রয় করা উচিত হবে কি?
দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
বন্ড কী?
জিরো কুপন বন্ড কী?
ট্রেজারি বন্ড কী?
চিরস্থায়ী বন্ড কী?
পুট বন্ড কী?
YTC-এর পূর্ণরূপটি লিখ।
শেয়ার কাকে বলে?
সাধারণ শেয়ার কী?
ঋণপত্র কী?