Questions in this chapter
সোনালী লি.-এর অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় ২,০০০ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। এই শেয়ারহোল্ডারগণের কোনো ভোটাধিকার নাই, তবে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে। অন্যদিকে, ইস্যুকৃত শেয়ারের মধ্যে ১,৫০০ শেয়ারের মালিকগণ পূর্ববর্তী বছরের বকেয়া লভ্যাংশ পরবর্তী বছরে প্রাপ্তির সুযোগ পাবেন। অবশিষ্ট ৫০০ শেয়ারের কোনো মেয়াদ নেই, তবে মালিকগণ ৫ বছর পর কোম্পানির ভোটাধিকার পাওয়ার দাবিদার। ক. পুট বন্ড কী? খ. নিমজ্জিত তহবিল সৃষ্টি করা হয় কেন? গ. উদ্দীপকে উল্লিখিত সোনালী লি. কর্তৃক ইস্যুকৃত ১,৫০০ শেয়ার কোন ধরনের শেয়ার? ব্যাখ্যা করো। ঘ. মেয়াদহীন ৫০০টি শেয়ারের মালিকগণকে ভোটাধিকার প্রদানের কারণ ও ঐসব শেয়ারে ধরন বিশদভাবে ব্যাখ্যা করো।
XYZ কোম্পানির ২৫,০০,০০০ টাকার দীর্ঘমেয়াদি মূলধনের প্রয়োজন হওয়ায় ১২% কুপন সুদের হারে ৫,০০০ টাকা অভিহিত মূল্যের ৫০০টি বন্ড ১০ বছরের জন্য বিক্রয়ের সিদ্ধান্ত নেয় । উল্লেখ্য, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার ১৪%। অন্যদিকে, বাজারে সুদের হার হ্রাস পাওয়ায় অনেক বেশি বিনিয়োগকারী বন্ড কেনার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ক. কুপন রেট কী? খ. কখন বন্ডের বাজার মূল্য অভিহিত মূল্যের সমান হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে XYZ কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো । ঘ. বাজারে সুদের হার হ্রাস পেলে কোম্পানির বন্ডের বিক্রয় মূল্যের উপর কী ধরনের প্রভাব পড়বে? তোমার মতামত দাও।
জনাব আব্দুর রহমান তার ব্যাংকে সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে চাইলেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে ১০০ টাকা অভিহিত মূল্যের দু'টি বন্ড দেখতে পেলেন। বন্ড দুটির তথ্য নিম্নরূপ:

উল্লেখ্য, জনাব আব্দুর রহমানের প্রত্যাশিত আয়ের হার ১০%। ক. YTM-এর পূর্ণরূপ লেখো। খ. ইল্ড টু কল (YTC) বলতে কী বোঝ? গ. X বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো। ঘ. অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব আব্দুর রহমানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
জব্বার সাহেব প্রতিটি ১০,০০০ টাকা মূল্যের ৮% কুপন বন্ড : ১০,২০০ টাকায় ক্রয় করেন। বন্ডের মেয়াদ ১০ বছর। মেয়াদপূর্তিতে বন্ডটি ১০% অধিহারে পরিশোধ করতে হবে। প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. চিরস্থায়ী বন্ড কী ?
খ. সংরক্ষিত আয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বন্ডটির মেয়াদপূর্তিতে আয়ের হার কত?
ঘ. উদ্দীপকের বন্ডটি কি ক্রয় করা লাভজনক? যুক্তিসহ মতামত দাও।
মিস স্বর্ণা বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুইটি বন্ড বিবেচনা করছেন:

উভয় বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা। মিস স্বর্ণার প্রত্যাশিত আয়ের হার ১০%। ক. কুপন বন্ড কী? খ. ট্রেজারি বন্ড বলতে কী বোঝ? গ. 'P' বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো । ঘ. বর্তমান মূল্যের আলোকে মিস স্বর্ণার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
গ্রীণটেক লি. ১,০০০ টাকা অভিহিত মূল্যের ৫ বছর মেয়াদি বন্ড ৫৫০ টাকায় বিক্রয় করে। জনাব রায়হান গ্রীণটেক লি.-এর ১০০টি বন্ডে বিনিয়োগ করেন। তার প্রত্যাশিত আয়ের হার ১২%। ক. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী? খ. জিরো কুপন বন্ড হতে একজন বিনিয়োগকারী কীভাবে আয় পেয়ে থাকেন? গ. উদ্দীপকে গ্রীণটেক লি.-এর বন্ডগুলো কোন ধরনের বন্ড? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব রায়হানের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
ইমন একজন শিক্ষিত যুবক। তার মূলধন বাজার সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তিনি ১০% কুপন সুদের হারে ১,০০০ টাকা অভিহিত মূল্যের আজীবন মেয়াদি একটি বন্ডে বিনিয়োগ করেছেন। তিনি আরো একটি বন্ডে বিনিয়োগের চিন্তা করছেন। শাপলা লি. বাজারে ৫ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং কুপন সুদের হার ১২%। বন্ডটির বর্তমান বাজার মূল্য ৮৫০ টাকা। অন্যদিকে, স্কয়ার লি. ১০ বছর মেয়াদি জিরো কুপন বন্ড ইস্যু করেছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজার মূল্য ৪০০ টাকা। ইমনের প্রত্যাশিত আয়ের হার ১৪%। ক. জিরো কুপন বন্ড কী? খ. অগ্রাধিকার স্টককে 'হাইব্রিড স্টক' বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে ইমন যে বন্ডে বিনিয়োগ করেছে তার মূল্য নির্ণয় করো। ঘ. উদ্দীপকে ইমনের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বন্ডের মূল্য নির্ণয়পূর্বক মতামত দাও।
জনাব রাসেল একজন বিনিয়োগকারী। তিনি তার সঞ্চিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুটি কোম্পানির বন্ডকে বিবেচনা করছেন :

ক. মাধ্যমিক বাজার কী? খ. কুপন হার বন্ডের আয়ের ওপর কী প্রভাব ফেলে? গ. ‘A’ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। ঘ. কোন বন্ডে বিনিয়োগ করলে জনাব রাসেল লাভবান হবেন? মন্তব্য করো।
বেঙ্গল লি. কোম্পানি দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। আর্থিক সংকটের কারণে উৎপাদন মৌসুমে কাঁচামাল সংগ্রহে প্রতিষ্ঠানটি অসুবিধায় পড়ে। কোম্পানিটি আরো কিছু সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে আর্থিক বাজার হতে অর্থ সংগ্রহ করে তা মোকাবিলা করতে সক্ষম হয়। কিছুদিন পরে কোম্পানিটির ব্যবস্থাপক ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করে। উত্ত সম্প্রসারণ কাজের জন্য প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এজন্য কোম্পানির ব্যবস্থাপক শেয়ার বাজারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. বন্ড কী?
খ. “সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানির প্রকৃত মালিক”- ব্যাখ্যা করো।
গ. “অগ্রাধিকার শেয়ার হতে সাধারণ শেয়ার উত্তম” – ব্যাখ্যা করো।
ঘ. কোম্পানি সম্প্রসারণের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
“ওয়ার্ল্ড ফ্যাশন কোম্পানি” প্রতিটি ১,০০০ টাকা মূল্যের জিরো কুপন বন্ড ইস্যু করে। কোম্পানির ইস্যুকৃত বন্ডের মেয়াদকাল ১০ বছর। ক. সাধারণ শেয়ার কী? খ. মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে? গ. উক্ত কোম্পানির প্রত্যাশিত আয়ের হার ১৫% হলে বন্ডের বর্তমান মূল্য কত হবে? ঘ. বন্ডটির বাজারমূল্য ২০০ টাকা হলে ওয়ার্ল্ড ফ্যাশন কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
সুলেখা কোম্পানি বার্ষিক ১৬% কুপন সুদে প্রতিটির লিখিত মূল্য ১,০০০ টাকার বন্ড ইস্যু করে। উক্ত বন্ড ১০ বছরের জন্য ইস্যু করা হয়। কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার ১২%।
ক. বন্ড কী?
খ. অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়?
গ. যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় তাহলে বন্ডের বর্তমান মূল্য কত হবে?
ঘ. অর্ধ-বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করলে বন্ডের বর্তমান মূল্যে কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
জনাব সাজ্জাদ বর্তমানে অবসরে গিয়ে কিছু টাকা পেয়েছেন। এ অর্থ তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু তিনি বেশি ঝুঁকি নিতে চান না। তাই শেয়ার বাজারে ১০০ টাকার অভিহিত মূল্যের দুটি বন্ডের কথা বিবেচনা করেন। নিচে খন্ড দুটির তথ্য প্রদান করা হলো-

ক. জাঙ্ক বন্ড কী? খ. ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়? গ. ‘A’ বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো। ঘ. অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সাজ্জাদের জন্য কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? ব্যাখ্যা করো।
মি. রায়হান একজন ব্যবসায়ী। তিনি ৫ বছর মেয়াদি ১২% কুপন বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন। প্রতিটি কুপন বন্ডের অভিহিত, মূল্য ১,০০০ টাকা হলেও বর্তমান বাজার মূল্য ১,১৫০ টাকা। মি. রায়হানের প্রত্যাশিত আয়ের হার ১০%। ক. কুপন বন্ড কী? খ. প্রত্যাশিত আয়ের হার বিনিয়োগ সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করে? গ. উদ্দীপকের আলোকে বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। ঘ. উদ্দীপকের আলোকে মি. রায়হানের বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো
মিসেস জেসমিন মূলধন বাজারে বিনিয়োগের জন্য দুইটি বন্ড পছন্দ করলেন। বন্ড দুইটির তথ্য নিম্নরূপ:

ক. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
খ. জিরো কুপন বন্ডে সুদের হার উল্লেখ থাকে কি?
গ. X কোম্পানির বন্ডের প্রকৃত মূল্য কত?
ঘ. মিসেস জেসমিন কোন বন্ডে বিনিয়োগ করে লাভবান হবেন? বর্ণনা করো।
জনাব আনিসুর রহমান একজন নতুন ব্যবসায়ী। তিনি নিম্নলিখিত দুইটি বন্ডের একটিতে অর্থ বিনিয়োগ করতে আগ্রহী :

ক. বন্ড বাজার কী? খ. অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা কি কোম্পানির প্রকৃত মালিক? গ. M বন্ডের YTM নির্ণয় করো। ঘ. YTM-এর ভিত্তিতে জনাব আনিসুর রহমানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
জনাব আরমান মন্ডল মূলধন বাজার থেকে একটি বন্ড ক্রয় করার সিদ্ধান্ত নিলেন। বন্ডটির অভিহিত মূল্য ৩,০০০ টাকা, কুপন সুদের হার ১৪%। মেয়াদকাল ৫ বছর এবং বাজার মূল্য ৩, ২০০ টাকা। প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. ট্রেজারি বন্ড কী?
খ. একটি বন্ড কখন অধিহারে ইস্যু করা হয়?
গ. উদ্দীপকের বন্ডটির মেয়াদপূর্তিতে উপার্জন হার কত?
ঘ. বন্ডটির বাজার মূল্য ৩,৩০০ টাকা হলে জনাব আরমান মণ্ডলের কি বন্ডটি ক্রয় করা যুক্তিসঙ্গত হবে? গাণিতিকভাবে প্রমাণ করো।
জনাব মিঠু তার অলস অর্থ রন্ডে বিনিয়োগ করতে চাচ্ছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে ২টি বন্ড নির্বাচন করেন। উভয় বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা। প্রত্যাশিত আয়ের হার ১০%। অন্যান্য তথ্য নিম্নরূপ:

ক. কুপন বন্ড কী? খ. কার্যকরী মূলধন ধারণাটি ব্যাখ্যা করো। গ. 'A' বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। ঘ. জনাব মিঠুর কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
জনাব রিয়াদ বন্ড বাজারে বিনিয়োগে আগ্রহী। তিনি বন্ড বাজারে ১০০ টাকা অভিহিত মূল্যের দুটি বন্ড দেখতে পেলেন। বন্ডের অন্যান্য তথ্য নিম্নরূপ: জনাব রিয়াদের প্রত্যাশিত আয়ের হার ১০%।

ক. YTC-এর পূর্ণরূপ লেখো। খ. কর্পোরেট বন্ড বলতে কী বোঝায়? গ. 'P' বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো। ঘ. জনাব রিয়াদের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
জনাব আসলাম হোসেন একটি অটোমেটিক রাইস মিলের মালিক। তিনি ঝুঁকি হ্রাসকল্পে বিনিয়োগ বহুমুখীকরণ করতে আগ্রহী। এজন্য তিনি মাধ্যমিক বাজারে ১০,০০,০০০ টাকা বিনিয়োগে আগ্রহী। বিভিন্ন বিনিয়োগ বিকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ করে তিনি ৯% কুপন রেটে ৫ বছর মেয়াদি ৫,০০০ টাকা লিখিত মূল্যের বন্ডে বিনিয়োগ করলেন। তাকে বন্ডগুলো বর্তমান বাজারমূল্য ৫,৫০০ টাকায় কিনতে হলো। তার প্রত্যাশিত আয়ের হার ৮%। ক. শূন্য কুপন বন্ড কী? খ. মাধ্যমিক বাজার বলতে কী বোঝায়? গ. জনাব আসলাম হোসেনের ক্রয়কৃত বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? ঘ. যদি সুদ অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদান করে তাহলে বর্তমান বাজার মূল্যে বন্ড কিনে তিনি কি লাভবান হতে পারবেন? ব্যাখ্যা করো।
কোয়ালিটি সিরামিকস্ লি. উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন প্ল্যান্ট স্থাপনে আগ্রহী। কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপক ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়নের পরামর্শ প্রদান করেন। যুক্তি হিসেবে তিনি উপস্থাপন করেন যে ব্যাংক ঋণ কম সময়ে পাওয়া যায় এবং অধিক নমনীয়। পক্ষান্তরে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এমন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে চান, যেটি পরিশোধের সীমারেখার মধ্যে বাধ্যবাধকতা নেই।
ক. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
খ. কোন শেয়ারকে শংকর জাতীয় সিকিউরিটি বলা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে পরিচালনা পর্ষদ মূলধন সংগ্রহের কোন উৎসের কথা বলেছেন? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত মূলধন সংগ্রহে উৎস দুটির তুলনামূলক বিশ্লেষণ করে কোনটি অধিক যুক্তিযুক্ত মন্তব্য করো।