Questions in this chapter
. Which of the following securitiea has prior claim on income and assets? নিম্নের কোন সিকিউরিটিতে আয় ও সম্পদের উপর অগ্রাধিকার রয়েছে?
Which of the following securitiea has prior claim on income and assets? নিম্নের কোন সিকিউরিটিতে আয় ও সম্পদের উপর অগ্রাধিকার রয়েছে?
Risk of a single asset is usually measured by which of the following? (নিচের কোনটি দিয়ে একক ঝুকি পরিমাণ করা হয়?)
Which of the following is not a feature of a Bond? নিচের কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়?
Which one is a hybrid security? কোনটি সংকর সিকিউরিটি?
Risk of a single asset is usually measured by which of the following? (নিচের কোনটি দিয়ে একক ঝুকি পরিমাণ করা হয়?)
মূলধন বাজেটিং-এর বাট্টাবিহীন নগদ প্রবাহ কোনটি?
বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে কিসের মান মূলধনের ফল অপেক্ষা বেশি হতে হয়
সুদ হার ও বন্ডের বাজার দর কীভাবে পরিবর্তিত হয়? (How do the interest rate and bond prices change?)
জনাব জহিরের বিনিয়োগযোগ্য তহবিল ১,০০,০০০ টাকা। তার এ তহবিল দুটি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। প্রকল্পের তথ্যসমূহ নিম্নরূপ:

বিনিয়োগের প্রত্যাশিত আয়ের হার ১০% এবং ভগ্নাবশেষ মূল্য উভয় প্রকল্পে ১০,০০০ টাকা।
ক. মূলধন বাজেটিং কী?
খ. মুলধন রেশনিং কীভাবে করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের তথ্যের আলোকে প্রকল্প A-এর PBP নির্ণয় করো।
ঘ. নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব জহিরের কোন প্রকল্পে বিনিয়োগ যৌক্তিক হবে? বিশ্লেষণ করো।
নিউ লাইন লি. দুটি প্রকল্পে বিনিয়োগ করার প্রস্তাব বিবেচনার জন্য নিম্নোক্ত তথ্যাদি সংগ্রহ করেন:

নিউ লাইন লি.-এর প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. মূলধন বাজেটিং কী?
খ. মূলধন ফেরতকাল বলতে কী বোঝায়?
গ. 'B' প্রকল্পের মূলধন ফেরতকাল নির্ণয় করো।
ঘ. নিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ উত্তম? মন্তব্য করো।
রাতুল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক একটি প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব মূল্যায়নের জন্য নিম্নোক্ত তথ্য সংগ্রহ করেন।
৫ বছরের কর-পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৫৫,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা।
প্রকল্পটিতে প্রাথমিক বিনিয়োগ ১,৫০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। সুযোগ ব্যয়ের হার ১২%। কর হার ৪০%। সর্বনিম্ন গড় উপার্জন হার ১৪%।
ক. সুযোগ ব্যয় কী?
খ. পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝায়?
গ. বিনিয়োগ প্রকল্পটির অভ্যন্তরীণ আয়ের হার (IRR) নির্ণয় করো।
ঘ. গড় আয়ের হারের ভিত্তিতে প্রকল্পটির গ্রহণযোগ্যতার বিষয়ে মন্তব্য করো।
জনাব মতিন সহেব ৫,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চাচ্ছেন।
মেশিনটির কর-পরবর্তী মুনাফা নিম্নরূপ:

মতিন সাহেবের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. অবচয় কী?
খ. প্রকল্প মূল্যায়নে NPV-এর ভূমিকা ব্যাখ্যা করো।
গ. মেশিনটি থেকে মতিন সাহেব গড়ে কী হারে মুনাফা অর্জন করবে তা নির্ণয় করো।
ঘ. IRR-এর ভিত্তিতে তার মেশিনটি ক্রয়ের সিদ্ধান্ত কী হওয়া উচিত? বিশ্লেষণ করো।
জনাব নাজিমের বিনিয়োগযোগ্য তহবিল ৫,০০,০০০ টাকা। তার উক্ত ফান্ড একটি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।
প্রকল্পের তথ্যসমূহ নিম্নরূপ:

বিনিয়োগের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. মূলধন বাজেটিং কী?
খ. প্রকল্পের মূল্যায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. প্রকল্প ঘ-এর বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে নিট বর্তমান মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো।
সান লিমিটেড একটি নতুন মেশিন সংগ্রহের পরিকল্পনা করছেন। মেশিনটির ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর। মেশিনটি ব্যবহারের ফলে আগামী ৫ বছর যথাক্রমে ৬৫,০০০ টাকা, ৭৫,০০০ টাকা, ৮৫,০০০ টাকা, ৫৫,০০০ টাকা ও ৪৫,০০০ টাকা কর-পরবর্তী নিট মুনাফা পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ উপার্জন হার (IRR)-এর ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। কোম্পানির মূলধন ব্যয়ের হার ১০%।
ক. স্বাধীন প্রকল্প কী?
খ. মূলধন রেশনিং বলতে কী বোঝ?
গ. সান লিমিটেড-এর মেশিনটির গড় উপার্জন হার নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে মেশিনটি কেনার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব হেলাল একজন ঠিকাদার। তার চুক্তিভিত্তিক কাজসমূহ সঠিক সময়ে সম্পন্ন করার জন্য একটি মিকচার মেশিন ও একটি খোয়া ভাঙ্গা মেশিন দরকার। প্রতিটি মেশিনের দাম ১,০০,০০০ টাকা। আগামী ৫ বছর পর মিকচার মেশিনটি ৫০,০০০ টাকায় এবং খোয়া ভাঙ্গা মেশিনটি ১০,০০০ টাকায় বিক্রয় করা যাবে। মিকচার মেশিনটি থেকে উক্ত ৫ বছরে অবচয় ও কর পূর্ব মুনাফা হবে যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। কর হার ২৫% এবং অবচয়, সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করা হয়। অপরদিকে, খোয়া ভাঙ্গা মেশিনটি হতে প্রতি বছর ১৫,০০০ টাকা আয় হবে। বাট্টার হার ১২%। তিনি যেকোনো একটি মেশিন ক্রয় করতে ইচ্ছুক।
ক. নগদ প্রবাহ কী ?
খ. আন্তঃআয় হার পদ্ধতিতে কীভাবে প্রকল্প মূল্যায়ন করা হয়?
গ. উদ্দীপক অনুযায়ী মিকচার মেশিনটির মূল্য কত বছরে ফেরত পাওয়া যাবে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব হেলালের কোন মেশিনটি ক্রয় করা উচিত? বাট্টাকৃত নগদ প্রবাহের ভিত্তিতে বিশ্লেষণ করো।
মি. কাদের একজন কৃষিবিদ। তিনি তার কার্যক্রম পরিচালনার জন্য একটি আধুনিক মেশিন স্থাপনের কথা ভাবছেন। যাতে পণ্য উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। এক্ষেত্রে তিনি মেশিনের নগদ। আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ-এর বর্তমান মূল্য শূন্য হয় এমন একটি পদ্ধতি অনুসরণ করেন। সেই সাথে মেশিনটির কার্যক্রম মূল্যায়নের। মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত পাওয়ার প্রত্যাশা করেন। উত্ত মেশিনটির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা। মি. কাদের আশা করছেন যে, মেশিনটি থেকে আগামী ৫ বছর আয় হবে যথাক্রমে ২৫,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৩৫,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা।। মেশিনটির মূলধনী ব্যয় ১৪%। ক. মূলধন নিয়ন্ত্রণ কী?
খ. গড় মুনাফা হারের দুটি সুবিধা উল্লেখ করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মি. কাদের অর্থায়নের কোন ধরনের কার্যক্রম সম্পাদন করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. কাদেরের মেশিন ক্রয় করার সিদ্ধান্তটি আন্তঃআয় হারের ভিত্তিতে বিশ্লেষণ করো।
মি. সালাম দুটি প্রকল্পের মধ্যে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতে চান। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা এবং বাট্টার হার ১০%। প্রকল্প' দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ:

ক. মূলধন বাজেটিং কী? খ. পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝায়? গ. প্রকল্প ১-এর গড় মুনাফার হার নির্ণয় করো। ঘ. মি. সালামের নিট বর্তমান মূল্যের আলোকে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক? মূল্যায়ন করো।
রায়হান লিমিটেড কোম্পানি একটি প্রকল্পে ৫,০০,০০০ টাকা বিনিয়োগে আগ্রহী যার ভগ্নাবশেষ মূল্য ৩৫,০০০ টাকা। কোম্পানির করের হার ৩০% এবং মূলধন ব্যয় ১২%। প্রকল্পটির কর পূর্ববর্তী তথ্যাবলি নিম্নরূপ:

ক. মূলধন রেশনিং কী? খ. মূলধন বাজেটিং মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধি করে-ব্যাখ্যা করো। গ. প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় করো। ঘ. অভ্যন্তরীণ উপার্জন হারের মাধ্যমে প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো।
মুন কোম্পানি লিমিটেড চার বছর মেয়াদি একটি প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে চায়। যেখানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ। হবে ২,০০,০০০ টাকা এবং নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা, ৮০,০০০ টাকা এবং ৭৬,০০০ টাকা। বাট্টার হার ১০%। ক. মূলধন বাজেটিং কী?
খ. "মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে"- ব্যাখ্যা করো।
গ. কোম্পানির নিট বর্তমান মূল্য (NPV) নির্ণয় করো।
ঘ. অভ্যন্তরীণ আয়ের হারের (IRR) ভিত্তিতে মুন কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো।