DB_2022
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৮ঃ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তAll Topics

জনাব হেলাল একজন ঠিকাদার। তার চুক্তিভিত্তিক কাজসমূহ সঠিক সময়ে সম্পন্ন করার জন্য একটি মিকচার মেশিন ও একটি খোয়া ভাঙ্গা মেশিন দরকার। প্রতিটি মেশিনের দাম ১,০০,০০০ টাকা। আগামী ৫ বছর পর মিকচার মেশিনটি ৫০,০০০ টাকায় এবং খোয়া ভাঙ্গা মেশিনটি ১০,০০০ টাকায় বিক্রয় করা যাবে। মিকচার মেশিনটি থেকে উক্ত ৫ বছরে অবচয় ও কর পূর্ব মুনাফা হবে যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। কর হার ২৫% এবং অবচয়, সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করা হয়। অপরদিকে, খোয়া ভাঙ্গা মেশিনটি হতে প্রতি বছর ১৫,০০০ টাকা আয় হবে। বাট্টার হার ১২%। তিনি যেকোনো একটি মেশিন ক্রয় করতে ইচ্ছুক।ক. নগদ প্রবাহ কী ?খ. আন্তঃআয় হার পদ্ধতিতে কীভাবে প্রকল্প মূল্যায়ন করা হয়?গ. উদ্দীপক অনুযায়ী মিকচার মেশিনটির মূল্য কত বছরে ফেরত পাওয়া যাবে?ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব হেলালের কোন মেশিনটি ক্রয় করা উচিত? বাট্টাকৃত নগদ প্রবাহের ভিত্তিতে বিশ্লেষণ করো।

Loading answers...