Questions in this chapter
সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের তত্ত্বটি কার?
রসুলপুরের মানুষের চিন্তাচেতনা আবেগ-অনুভূতি, ইচ্ছা-অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা ও অন্যান্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন ঘটেছে। এ এলাকার মানুষের স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে।
কোনটির প্রভাবে রসুলপুরের সামাজিক পরিবর্তন ঘটেছে?
রসুলপুরের মানুষের চিন্তাচেতনা আবেগ-অনুভূতি, ইচ্ছা-অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা ও অন্যান্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন ঘটেছে। এ এলাকার মানুষের স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে।
উক্ত প্রভাবে মানুষের মধ্যে – i. ব্যক্তিস্বাতন্ত্র্যের ধারণা হয়
ii. অনুকরণপ্রিয়তা বৃদ্ধি পায়
iii. রুচিবোধের পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক?
প্রগতি হচ্ছে—
সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটি কে প্রদান করেন?
সমাজ কাঠামোর রদবদল বলতে বোঝায় সামাজিক –
বাংলাদেশের বর্তমান সরকার নিজস্ব অর্থে “পদ্মা সেতু নির্মাণ করছেন যা দেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা”।
উদ্দীপকে নির্মাণাধীন অবকাঠামোটি কোন ধরনের সম্পত্তি?
বাংলাদেশের বর্তমান সরকার নিজস্ব অর্থে “পদ্মা সেতু নির্মাণ করছেন যা দেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা”।
উক্ত বিষয়টি দেশের জন্য কোন ধরনের ভূমিকা রাখবে? i. দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে
ii. সম্পদের সুষম বণ্টনে ভূমিকা রাখবে
iii. সারাদেশের সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগ সহজ করবে নিচের কোনটি সঠিক?
সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় যা ল্যাটিন শব্দ 'Pro-gredio থেকে এসেছে। যার মৌলিক অর্থ হচ্ছে “কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা”।
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় যা ল্যাটিন শব্দ 'Pro-gredio থেকে এসেছে। যার মৌলিক অর্থ হচ্ছে “কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা”।
উক্ত প্রত্যয়টি যাচাইয়ের মাপকাঠি কী? i. উন্নত জীবনমান
ii. উৎপাদিত পণ্যের সুষম বন্টন
iii. ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ নিচের কোনটি সঠিক?
অতি সম্প্রতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে, জানমাল, ঘড়বাড়ি, পশু-পাখি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গবেষকরা এ ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতির কথাও বলেছেন।
উদ্দীপকে ঝড়ের প্রভাবকে কী বলা হয়?
অতি সম্প্রতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে, জানমাল, ঘড়বাড়ি, পশু-পাখি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গবেষকরা এ ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতির কথাও বলেছেন।
উদ্দীপকে গবেষকদের সুপারিশ সমাজে— i. মৃত্যুহার হ্রাস করবে
ii. সামাজিক প্রগতি আনবে
iii. সামাজিক উন্নয়ন ঘটাবে নিচের কোনটি সঠিক?
সামাজিক পরিবর্তন সম্পর্কিত এলিটের 'চক্রাকার' (Circulation of Elite) মতবাদটি কে প্রদান করেন?
বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো উন্নয়ন। উন্নয়ন বলতে বোঝায়—
i. মাথাপিছু আয় বৃদ্ধি
ii. জাতীয় বনাঞ্চলে শিল্পকারখানা স্থাপন
iii. সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
'মি. X' হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অপারেশন করার পূর্বেই চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা- নিরীক্ষা করেন। এরপর সার্জারি করার সময়ও তিনি বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন।
ক. 'Social Deviance' -এর বাংলা প্রতিশব্দ কী?
খ. অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা কী? বর্ণনা কর ।
গ. উদ্দীপকে ‘মি. x - এর চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. “উদ্দীপকের কারণটিই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়”— এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর ।
সুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। সে কোন বিষয়ে পড়ালেখা করছে?- মামার এমন প্রশ্নের উত্তরে সে বলল, আমরা যে সমাজে বসবাস করছি এর উৎপত্তি, ক্রমবিকাশ কীভাবে হয়েছে তা জানতে পারাই আমার পঠিত বিষয়। এমন কি এটা সমাজজীবনের প্রায় সকল বিষয় অধ্যয়ন ও বিশ্লেষণ করে থাকে।
ক. 'Socius' শব্দটির অর্থ কী?
খ. নৃবিজ্ঞান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়টি সমাজের পূর্ণাঙ্গ পাঠ বিশ্লেষণ কর।
সজল সাহেব দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে লক্ষ করেন তাদের গ্রাম আগের মতো নেই। গ্রামে বিদ্যুৎ এসেছে। গ্রামের প্রতিটি ঘরে টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, লোকের হাতে হাতে মোবাইল । গ্রামের লোকদের ফসল আবাদ করতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না । উন্নত পানির পাম্প, স্যালো মেশিন বসানো হয়েছে। তিনি মনে করেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে এমনটি ঘটেছে। ক. প্ৰগতি কী?
খ. উন্নয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কী ধরনের পরিবর্তন লক্ষ করেছ, তা বিশ্লেষণ কর।
গণি মিয়া তার গ্রামের মানুষজনের কাছে একজন সফল কৃষি উদ্যোক্তা ও কৃষক বন্ধু হিসেবে পরিচিত। গ্রামের মানুষ চাষাবাদের ক্ষেত্রে তার পরামর্শ নিয়ে থাকে। সে মোবাইলের মাধ্যমে কৃষি সংক্রান্ত নানা তথ্য ও সমস্যার সমাধান বিষয়ে জানতে পারে। এর ফলে সে নতুন নতুন ফসলের চাষাবাদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী । গণি মিয়া মাঝে মাঝে ভাবে বাপ- দাদার আমলে যদি এ সুবিধা থাকত তাহলে তাদের আর এত কষ্ট করতে হতো না । ক. প্রগতি কী?
খ. সামাজিক পরিবর্তন সর্বজনীন- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ.“গণি মিয়ার অবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন এক সূত্রে গাঁথা”— বিশ্লেষণ কর।

ক. দল কী?
খ. বয়স বৈষম্য বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের চিত্রটি কী তত্ত্ব নামে পরিচিত? ব্যাখ্যা কর।
ঘ. সমাজ পরিবর্তনের ক্ষেত্রে উক্ত তত্ত্বটি কতটা কার্যকর? বিশ্লেষণ কর।
মেঘনার একটি শাখানদী দ্বারা আলীপুর গ্রামটি এক সময় মূল শহর থেকে বিচ্ছিন্ন ছিল। যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা ৷ ঝড়- বৃষ্টির সময় নদী উত্তাল থাকলে শহরের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যেত। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজারে কম দামে বিক্রি হতো। পরবর্তীতে সরকারের উদ্যোগে এখানে একটি সেতু নির্মাণ হওয়ায় এ সকল অসুবিধা দূর হয়। চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য সুবিধা পেতে সহজেই শহরে আসতে পারে। তাছাড়া এ এলাকায় জমির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ফলে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।
ক. সামাজিক প্রগতি কী?
খ. 'সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়'— বুঝিয়ে লেখ ।
গ. আলীপুর গ্রামের সামাজিক পরিবর্তনে কোন সামাজিক পরিবর্তনে
উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর
ঘ. আলীপুর গ্রামের বর্তমান অবস্থা আর্থসামাজিক পরিবর্তনে কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।