Questions in this chapter

HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-১১ঃ সামাজিক পরিবর্তন
All Topics
View

b6b1oUzS

ক. শ্বশুর-শাশুড়ি কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক?

খ: সামাজিক বিবর্তন বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের ‘?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের কোন মতবাদটি প্রযোজ্য? ব্যাখ্যা কর ।

ঘ. সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উক্ত মতবাদটির যৌক্তিকতা বিশ্লেষণ কর ।

CB_2019
BB_2019
Views: 866Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-১১ঃ সামাজিক পরিবর্তন
All Topics
View

সৈকত প্রায় দশ বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রামবাংলার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হন। তিনি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ, টেলিভিশন ও বিদ্যুচ্চালিত, যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজে ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ার উন্নয়ন দেখতে পান। তার মেয়ে তাকে বলেন, স্কুলে এখন প্রায়ই ল্যাপটপের সহায়তায় ক্লাসে পাঠদান হয়। তিনি উপলব্ধি করলেন যে, সমাজ আগের দিনের চেয়ে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।

ক. সামাজিক প্রগতি কী?

খ. বিবর্তন কী? বুঝিয়ে বল ।

গ. উদ্দীপকের সৈকত গ্রামে এসে কী ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ করল? ব্যাখ্যা কর।

ঘ. উক্ত পরিবর্তন শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা রাখছে? বিশ্লেষণ কর।

JB_2018
DiB_2018
DB_2018
SB_2018
Views: 778Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-১১ঃ সামাজিক পরিবর্তন
All Topics
View

“মানুষের জীবন এখন আর আগের মতো নেই। আগে চিঠিপত্র আসতে দিনের পর দিন লেগে যেত। আর এখন যেকোনো চিঠিপত্র মুহূর্তের মধ্যেই পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া যায়। ঘরে বসেই পৃথিবীর যাবতীয় খবরাখবর পাওয়া যায়।” কথাগুলো বলে • দবির মিয়া একটু থামেন। এরপর বলেন, “এসব কিছুই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে। এছাড়া কলকারখানা স্থাপনের ফলে মানুষের পেশায় এসেছে বৈচিত্র্য, জীবনযাপন প্রণালিতে এসেছে পরিবর্তন।”

ক. প্রগতি কাকে বলে?

খ. সামাজিক আচরণের রূপান্তর বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজব্যবস্থাকে নির্দেশ করে— যুক্তিসহ বিশ্লেষণ কর।

ChB_2018
BB_2018
CB_2018
RB_2018
Views: 109Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-১১ঃ সামাজিক পরিবর্তন
All Topics
View

কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বক্তৃতায় নবীনদের উদ্দেশ্যে বললেন, সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন সম্ভব । কেননা তোমরাই জাতির ভবিষ্যৎ ও দেশ বিনির্মাণের অগ্রযাত্রার সৈনিক। ক. হার্বাট স্পেনসার বিবর্তনের কতটি ধরনের কথা বলেছেন?

খ. বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা কর।

গ. উদ্দীপকের আলোকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলার প্রত্যয়টি তোমার পাঠ্যবই থেকে ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ কর ।

JB_2017
ChB_2017
CB_2017
DB_2017
DiB_2017
SB_2017
Views: 300Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-১১ঃ সামাজিক পরিবর্তন