DB_2019DiB_2019SB_2019RB_2019JB_2019ChB_2019
ExamExamExam Logo
HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-১১ঃ সামাজিক পরিবর্তনAll Topics

মেঘনার একটি শাখানদী দ্বারা আলীপুর গ্রামটি এক সময় মূল শহর থেকে বিচ্ছিন্ন ছিল। যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা ৷ ঝড়- বৃষ্টির সময় নদী উত্তাল থাকলে শহরের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যেত। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজারে কম দামে বিক্রি হতো। পরবর্তীতে সরকারের উদ্যোগে এখানে একটি সেতু নির্মাণ হওয়ায় এ সকল অসুবিধা দূর হয়। চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য সুবিধা পেতে সহজেই শহরে আসতে পারে। তাছাড়া এ এলাকায় জমির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ফলে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। ক. সামাজিক প্রগতি কী?খ. 'সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়'— বুঝিয়ে লেখ । গ. আলীপুর গ্রামের সামাজিক পরিবর্তনে কোন সামাজিক পরিবর্তনেউপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর ঘ. আলীপুর গ্রামের বর্তমান অবস্থা আর্থসামাজিক পরিবর্তনে কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

Loading answers...