Questions in this chapter
দক্ষিণ আফ্রিকার একটি দেশে জনপ্রতিনিধিগণ একত্রিত হয়ে তাদের দেশ পরিচালনার নিয়ম-নীতি নির্ধারণ করেন এবং একটা বিভাগ তা কার্যকর করে। এতে কারো অধিকার বিঘ্নিত হলে আদালতের শরণাপন্ন হওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জনাব মোশাররফ বলেন, 'উক্ত রাষ্ট্রে জনপ্রতিনিধিগণ কখনো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন আবার কখনো বা উত্তরাধিকারসূত্রে মনোনীত হন'।
ক. 'আইন সভা' কী?
খ. 'এক কক্ষবিশিষ্ট আইন সভার জনপ্রতিনিধিগণ জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকেন'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার দেশ পরিচালনায় রাষ্ট্রবিজ্ঞানের। কোন বিষয়টি বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব মোশাররফের বক্তব্যে রাষ্ট্র কাঠামোর কোন বিষয়টি ফুটে উঠেছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো।
২০২১-২০২২ সালের অর্থ বাজেট পেশের পর সালাম তার বন্ধু কালামকে বলে- সড়কে সাইকেল ব্যবহারের জন্য মাননীয় অর্থমন্ত্রী করারোপ করার ক্ষমতা রাখেন। প্রত্যুত্তরে কালাম বলে- 'সংসদে পাস না হওয়ায় আগে তিনি কোনো সিদ্ধান্ত নিলে তা আদৌ কার্যকরযোগ্য নয়। প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা যদি তার দায়িত্ব পালনে গাফিলতি প্রদর্শন করে তবে তিনি সরকারের একটি বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য।
ক. 'আইন প্রণয়ন' করে কারা?
খ. সংবিধানের ব্যাখ্যা প্রদান করার দায়িত্ব সরকারের কোন বিভাগের? ব্যাখ্যা করো।
গ. মাননীয় অর্থমন্ত্রীর সিদ্ধান্ত কীভাবে কার্যকর হয়? ব্যাখ্যা করো।
ঘ. প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাজের গাফিলতি তদারকিকরণ বিভাগকে চিহ্নিত করে শাসন বিভাগের ওপর এর নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনা করো।
'ক' রাষ্ট্রের জনগণকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোভিড-১৯-এর লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়ার অনুমতি দেয়া হয়। জনৈক ডাক্তার এক মুমূর্ষু রোগীকে বাঁচাতে বিনা অনুমতিতে বের হলে পুলিশি বাঁধায় তার বিষয়টি আদালতে গড়ায়। আদালত তার পক্ষে রায় দেয়। অপরদিকে আড়াই বছরের শিশুপুত্রের মাতা-পিতার মাঝে বিচ্ছেদ ঘটলে বিজ্ঞ আদালত শিশুটির ভবিষ্যৎ মঙ্গল বিবেচনায় এনে পিতার তত্ত্বাবধানে শিশুটি ন্যাস্তের আদেশ দেন।
ক. নাগরিকদের অধিকারের বিষয়টি সরকারের কোন বিভাগ সংরক্ষণ করেন?
খ. নিম্ন আদালত বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ডাক্তারের পক্ষে রায় প্রদানে বিচার বিভাগের কোন বিষয়টি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর যে, শিশু পুত্রের ক্ষেত্রে মাননীয় বিচারকের রায়ের আদেশটি তাঁর ক্ষমতার অন্তর্ভুক্ত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব 'ক' বাংলাদেশ সরকারের একজন দক্ষ জেলা প্রশাসক। তাঁর জেলার কোনো একটি এলাকায় ধর্মঘটী শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে তিনি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে উপস্থিত হন এবং কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল শ্রমিককে গ্রেফতার করেন। এ ধরনের কর্মকান্ডের ব্যাপারে সিদ্ধান্ত দানের জন্য সরকারের একটি বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।
ক. 'শাসন বিভাগ' কী?
খ. কূটনৈতিক কাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব 'ক' বাংলাদেশ সরকারের কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষাংশে বর্ণিত বিভাগটি চিহ্নিত করে এর কার্যাবলি আলোচনা করো।
মহাসড়কের মাঝে একটি লোকাল বাস দাঁড়িয়ে যাত্রী-উঠানামা করায় যানজটের সৃষ্টি হয়। এতে জনৈক সাংসদের নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে বিলম্ব হলে তিনি মন্ত্রণালয়ের প্যাডে লিখে বাসের ড্রাইভারকে এক বছরের জেল দেন। বিষয়টি জানতে পেরে একজন বিচারপতি উত্ত সাংসদের কর্মকাণ্ডকে অবৈধ বলে মন্তব্য করেন।
ক. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
খ. মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে আইন সভার আস্থা-অনাস্থার উপর- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাংসদের বিচার কার্য কতটুকু যুক্তিসংগত? ব্যাখ্যা। করো।
ঘ. উদ্দীপকের বিচারপতির মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

ক. প্রজাতন্ত্র কাকে বলে?
খ. সংসদীয় সরকার ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলা হয় কেন?
গ. চিত্রে' উল্লেখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন অঙ্গকে নির্দেশ করে? উক্ত অঙ্গের গঠন লেখ।
ঘ. নাগরিক অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উক্ত বিভাগের গুরুত্ব মূল্যায়ন করো।
জনাব শাফায়াতের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আইন সভায় নির্বাচনের মাধ্যমে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করে। যেখানে একজন নামেমাত্র রাষ্ট্রপতি থাকেন কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী তথা মন্ত্রিপরিষদের হাতে। জনাব মান্নানের রাষ্ট্রও একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার মালিক। তিনি আইন সভার সদস্য নন।
ক. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?
খ. কেন গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা?
গ. জনাব শাফায়াতের রাষ্ট্রে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব শাফায়াত ও জনাব মান্নানের রাষ্ট্রে বিদ্যমান সরকার পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করো।
রিফাত ও ইফাত দুই বন্ধু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারা দুজনে সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করছিল। রিফাত বলল, সরকারের 'L' বিভাগ আইন প্রণয়ন করে কিন্তু তা বাস্তবায়ন করে 'P' বিভাগ। অপরদিকে ইফাত বলল 'P' বিভাগটি অন্য দুটি বিভাগ হতে বেশি গুরুত্বপূর্ণ।
ক. গণভোট কী?
খ. কেন প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করা উচিত?
গ. উদ্দীপকে বর্ণিত 'P' বিভাগটি তোমার পাঠ্যবইয়ের কোন বিভাগের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, সংসদীয় সরকার ব্যবস্থায় উদ্দীপকে বর্ণিত 'L' বিভাগের দ্বারা 'P' বিভাগ নিয়ন্ত্রিত? তোমার মতামত তুলে ধর।
জনাব রহমান একটি স্বাধীন ও সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগের ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে পারেন। তাদের বিচক্ষণতা, সাহসিকতা ও নৈতিকতার উপর ঐ বিভাগের স্বাধীনতা নির্ভর করে। সেই সাথে তাদের জন্য প্রয়োজন উপযুক্ত বেতন, ভাতাদি, পদোন্নতি ও সামাজিক পদমর্যাদা। আইনগতভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ না থাকলে উক্ত বিভাগ, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায়বিচার সংরক্ষণ করতে পারে না।
ক. এককেন্দ্রিক সরকার কাকে বলে?
খ. সংসদীয় সরকার পদ্ধতিতে রাষ্ট্রপতি কেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান?
গ. উদ্দীপকে সরকারের কোন বিভাগকে ইঙ্গিত করা হয়েছে? উক্ত বিভাগের গঠন ব্যাখ্যা করো।
ঘ. আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা মূল্যায়ন করো।

ক. অধ্যাদেশ কে জারি করেন?
খ. স্বচ্ছতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে (?) চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করে তার কার্যাবলি বর্ণনা করো।
ঘ. "উক্ত বিভাগের ক্ষমতা দিনদিন হ্রাস পাচ্ছে"- উক্তিটির যথার্থতা প্রমাণ করো।
মি. 'X' আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের আস্থা অর্জন করায় মহামান্য রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী পদে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন। এই মন্ত্রিসভা যৌথভাবে আইন পরিষদের কাছে জবাবদিহি করেন। আইন পরিষদের আস্থা হারালে মি. 'X' সহ মন্ত্রীসভার পতন ঘটে।
ক. এক জাতি, এক দেশ/দল, এক নেতা- কোন সরকারের আদর্শ?
খ. গণভোট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত মি. 'X' এর রাষ্ট্রের সরকার পদ্ধতির ধরন ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সরকার পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বোত্তম- মতামত দাও।
মি. 'X' এমন একটি রাষ্ট্রে বাস করেন যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত। এখানে প্রাদেশিক সরকার থাকলেও কোনো স্বাধীন ক্ষমতা ভোগ করতে পারে না। অন্যদিকে মি. 'Y' এর রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার বিদ্যমান থাকলেও উভয় সরকারের ক্ষমতা সংবিধান দ্বারা বণ্টিত। এখানে প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি ব্যতিত অন্য প্রায় সকল বিষয়ে প্রাদেশিক সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
খ. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ. মি. 'Y' এর রাষ্ট্রের সরকারের সফলতার শর্তাবলী ব্যাখ্যা করো।
ঘ. তোমার মতে মি. 'X' ও মি.'Y' এর রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম? মূল্যায়ন করো।
প্রফেসর আনোয়ার একটি যৌথ পরিবারের প্রধান। তাঁর পরিবারে, স্ত্রী, চার পুত্র ও পুত্রবধূরা আছেন। এই পরিবারটিতে সিদ্ধান্ত সকলের মতামতের ভিত্তিতে নেয়া হয়। সকলের মতামতের ভিত্তিতে তৈরিকৃত নিয়মকানুন পরিবারের সবাই মেনে চলে। কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে আলাপ-আলোচনার মাধ্যমে অথবা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. 'পুর' শব্দের অর্থ কী?
খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?
গ. প্রফেসর আনোয়ারের পরিবারের কাজের ধরন কোন ধরনের সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. "উক্ত সরকার ব্যবস্থা বর্তমান শাসন ব্যবস্থায় সবচেয়ে জনপ্রিয়" মূল্যায়ন করো।
সরকারের যাবতীয় নিয়ম বিধি অনুশাসন 'P' প্রতিষ্ঠান প্রণয়ন করে। কোনো কোনো সময় নিয়ম ও বিধিসমূহের পরিবর্তন ও সংশোধনও করে থাকে। এ সমস্ত কার্যাবলি সম্পাদনে প্রতিষ্ঠানটি সার্বভৌম। প্রতিষ্ঠানটি সরকারের আরও অনেক কাজ করে থাকে।
ক. সরকার কী?
খ. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম বিশ্লেষণ করো।
নিচের ছকটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:

ক. রাজতন্ত্র কী?
খ. দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়?
গ. উপরের ছক অনুযায়ী 'ক' নামক রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? আলোচনা করো।
ঘ. 'ক' ও 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? বিশ্লেষণ করো।
'X' দেশের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়ে ২০১৭ সালে শপথ গ্রহণ করেন। অন্যদিকে 'Y' দেশের রাষ্ট্রপতিও একই 'সময়ে শপথ গ্রহণ করেন। 'X' দেশের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। কিন্তু 'Y' দেশের রাষ্ট্রপতি শুধুমাত্র নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান। হিসাবে দায়িত্ব পালন করেন। এ দুটি রাষ্ট্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান থাকলেও শাসন ও আইন বিভাগের সম্পর্কের মধ্যে রয়েছে। ব্যাপক পার্থক্য।
ক. গণভোট কী?
খ. সার্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?
গ. 'X' দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো।
ঘ. 'X' ও 'Y' দেশের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণ করো।
'ক' ও 'খ' সহপাঠি। তারা এক বিকেলে আলাপচারিতায় 'মত্ত হলে 'ক' বলল, আমাদের দেশের সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের নিকট তাঁর দায়িত্বের জন্য জবাবদিহি করতে বাধ্য। অন্যদিকে 'খ' বলল, আমার দেশের সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত নন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি। করতেও বাধ্য নন। ফলে 'খ' এর দেশে জনগণ মাঝে মাঝে সরকার। প্রধানের বিরুদ্ধে আন্দোলন করলে তিনি তা কঠোর হস্তে দমন করেন।
ক. সরকারের অঙ্গ কয়টি?
খ. বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'ক' এর দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা। বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'খ' এর দেশে যে ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে সেটিকে তুমি কি উত্তম সরকার ব্যবস্থা বলে মনে কর? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
সঞ্জয় ও মাহদী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী। মাহদীর দেশে অসংখ্য রাজনৈতিক দল আছে। সেখানে কোনো প্রদেশ নেই। একটিমাত্র কেন্দ্র থেকে শাসনকার্য পরিচালিত হয়। মন্ত্রিসভা তাঁদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। সঞ্জয়ের রাষ্ট্রেও মন্ত্রিসভা তাঁদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। তবে সঞ্জয় যে রাষ্ট্রে বসবাস করে তার সাথে মাহদীর রাষ্ট্রের একটি জায়গায় অমিল রয়েছে। তা হলো সঞ্জয়ের দেশে অনেকগুলো প্রদেশ রয়েছে এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা নির্দিষ্ট করে বণ্টন করে দিয়েছে সংবিধান।
ক. গণতন্ত্রের সর্বোত্তম সংজ্ঞা কে দিয়েছেন?
খ. গণতন্ত্রকে কেন সর্বাধিক জনপ্রিয় সরকার ব্যবস্থা বলা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সঞ্জয়ের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান?' ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সঞ্জয় ও মাহদী এর রাষ্ট্রের সরকার কাঠামোর মধ্যে অমিলের কারণগুলো বিশ্লেষণ করো।
আহনাফ, আওয়াল ও ফারাহ শ্রেণিকক্ষের বাইরে আইনসভার ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করছিল। আহনাফ বলল, আজকাল আইনসভা আর আইন প্রণয়ন করে না। আওয়াল বলল, আইন তৈরির কাজটি যেমন জটিল তেমনি দক্ষতার ব্যাপার। ফারাহ বলল, আধুনিককালে নানা কারণে আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে আইনসভার বাইরে হতে আইন তৈরি করা হচ্ছে।
ক. আইনসভা কী?
খ. গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে আহনাফের বক্তব্য কী নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ফারাহ'র বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
গণি মিঞা একজন সাধারণ কৃষক। তার প্রতিবেশী একজন ধনাঢ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা। দুজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। গণি মিঞা প্রায়ই তার প্রতিবেশীর দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি নিয়ে তিনি গ্রাম্য আদালতে অভিযোগ করেন। সেখানে এর সুষ্ঠু সমাধান না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করেন। আদালতের রায়ে গণি মিঞা সন্তুষ্ট।
ক. শাসন বিভাগ কাকে বলে?
খ. গণতন্ত্রের সফলতার জন্য পরমতসহিষ্ণুতা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে গণি মিঞা কোন আদালতের শরণাপন্ন হন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, বিজ্ঞ আদালতের রায় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে? তোমার মতামত দাও।