Questions in this chapter
জিকে প্রকেল্পের পতিত জমিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন বিভাগের সহায়তা নিয়ে ইরফান মিয়া ও তার অন্য বন্ধুরা মিলে একটি সমবায় সমিতি গড়ে তুলে বৃক্ষরোপণ করে। সমিতির প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ারে বিভক্ত। এতে সঞ্চয় জমা করে ঋণ নেয় এবং জমানো অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। এদিকে ইরফান মিয়া একাই সমিতির ৩,০০০ শেয়ার কয়ের প্রস্তাব দিলে অন্য সদস্যরা তা প্রত্যাখ্যান করেন।
ক. সমবায় সমিতির উপবিধি কী?
খ. সমবায়ের মূলমন্ত্র কোনটি এবং কেন?
গ. উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. শেয়ার ক্রয়ে ইরফান মিয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সুগন্ধা আবাসিক এলাকার ৩০ জন ব্যক্তি ন্যায্যমূল্যে পণ্য ব্রুয়ের জন্য 'পাইওনিয়ার' নামে একটি সমবায় সমিতি গঠন করে। স্থানীয় উৎপাদনকারী ও নিকটস্থ বাজার থেকে প্রতিষ্ঠানটি তাজা ও ভালো মানের পণ্য ক্রয় করে ন্যূনতম লাভে সমিতির সদস্যদের মধ্যে বিক্রয় করে । এতে সমিতির সদস্যদের ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য প্রাপ্তি নিশ্চিত হয়।
ক. জাতীয় সমবায় সমিতি কাকে বলে?
খ. সমবায় সমিতির উন্নয়নে BARD -এর ভূমিকা ব্যাখ্যা করো।
গ, সাংগঠনিক স্তর বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন করো।
নিমসারের ৪০ জন সবজি চাষি ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে একত্রিত হয়ে একটি সংগঠন গড়ে তোলেন। পাঁচ বছরে তাদের মূলধন দাঁড়ায় ২৫ লক্ষ টাকা। ৬ষ্ঠ বছরে মোট মুনাফা ২,০০,০০০ টাকা হতে ৩০,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ৬,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলেন।
ক. উপবিধি কাকে বলে?
খ. কেন্দ্রীয় সমবায় সমিতি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যথাযথ কি-না? সমবায় আইন বিশ্লেষণপূর্বক মতামত দাও।
আশাপুর গ্রামের ৫০ জন প্রান্তিক কৃষক নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য আইনগত সত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা উৎপাদনের উপকরণ সংগ্রহ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করে। থাকেন। ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ে প্রচুর পরিমাণে মুনাফা ও মূলধন বাড়াতে সমর্থ হয়য়। বর্তমানে তারা উৎপাদন বৃদ্ধির জন্য সংরক্ষি তহবিলের অর্থ দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উচ্চ ফলনশীল বীজ ক্রয়ে একমত হতে পারছেন না। ফলে প্রতিষ্ঠানটির অগ্রগতি ব্যাহত হচ্ছে।
ক. সমবায় সমিতি কী?
খ. 'ঐক্যই শক্তি' সমবায়ের মুলনীতি কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে করণীয়। সম্বন্ধে তোমার সুপারিশসমূহ যুক্তিসহ বর্ণনা করো।
গুনা জেলার ২৫ জন জেলে তাদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মৎস্য ঢাকার বিভিন্ন বাজারে বিক্রয় করা হয়। ৩ বছরের প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ :
২০১৩ সালে-৩,০০,০০০ টাকা মুনাফা
২০১৪ সালে-৩,৫০,০০০ টাকা মুনাফা
২০১৫ সালে- ৪,২৫,০০০ টাকা মুনাফা
তারা আইনে বর্ণিত হারে সংরক্ষিত তহবিল গঠন করেন। পরবর্তী সময়ে মাছ সংরক্ষণের জন্য প্রতিটি ২৫,০০০ টাকা মুল্যের ৫টি ডিপ ফ্রিজ কয়োর সিদ্ধান্ত নিয়েছেন এবং এক্ষেত্রে তারা সংরক্ষিত তহবিল কাজে লাগাতে চাইছেন।
ক. সমবায় উপৰিধি কী?
খ. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাসে সমবায় সমিতি কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের উল্লিখিত সমবায় সংগঠনটি সদস্যের প্রকৃতি বিচারে কোন ধরনের সমিতি? ব্যাখ্যা করো।
ঘ, তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত সমবায়ের সদস্যরা সংরক্ষিত, তহবিল থেকে ডিপ ফ্রিজ ক্রয়ের সম্পূর্ণ অর্থসংস্থান করতে পারবেন? গাণিতিক ব্যাখ্যাসহ যুক্তি উপস্থাপন করো।
কুয়াকাটার সামুদ্রিক মাছ ধরা জেলেরা ২০ জন মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য তারা একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে যেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ আছেন একজন করে এবং সাধারণ সদস্য তিনজন। প্রতিষ্ঠানটি নিবন্ধনের জন্য অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও ব্যবস্থাপনা কমিটি গঠনে ত্রুটি থাকার কারণে নিবন্ধক প্রতিষ্ঠানটির নিবন্ধনপত্র ইস্যু করতে বিরত থাকেন।
ক. বাণিজ্য কী?'
খ. 'বিমা হচ্ছে চরম সদ্বিশাসের চুক্তি'—ব্যাখ্যা করো।
গ. বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত প্রতিষ্ঠানটির নিবন্ধনপত্র পাওয়ার ক্ষেত্রে করণীয় কী? মতামত দাও।
রংপুরের তিস্তা পাড়ের জেলেরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মাছ ঢাকার বাজারে বিক্রি করেন। গত বছর তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা। তারা বিধিবদ্ধভাবে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। বর্তমানে সমিতির সদস্যরা প্রয়োজনে ৬০,০০০ টাকায় একটি ফ্রিজ কিনতে চান। এজন্য তারা সংরক্ষিত তহবিলকে কাজে লাগাতে চাইছেন।
ক. সমবায় কী?
খ. ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত সংগঠনটি কোন ধরনের সমবায় সমিতি ? ব্যাখ্যা করো,
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিল থেকে ফ্রিজ কেনার সামর্থ্য আছে কি? যুক্তি দেখাও।
কুসুমবাগ এলাকার ৭৬ জন বাসিন্দা স্বল্পমূল্যে পণ্য কেনার জন্য 'প্রত্যাশা' নামে সমবায় সমিতি গঠন করে। প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদনকারী ও নিকটস্থ বাজার থেকে পণ্য কিনে স্বল্পলাভে সদস্যদের মধ্যে বিক্রি করে। প্রত্যেক সদস্যের ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট টোকেনের মাধ্যমে হিসাব করে রাখা হয়।
ক. উপবিধি কাকে বলে?
খ. সমবায়ের শেয়ার ক্রয় সংক্রান্ত বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো।
গ. সাংগঠনিক স্তর বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. প্রকৃতি বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানের সদস্যদের ক্রয়ের হিসাব রাখার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সমবায়ের মূলমন্ত্রই হলো “একতাই বল”, “সকলের তরে- সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"। এগুলো সত্যিই আবেদনময়ী কথা! সবার কল্যাণ, ঐক্য, সহযোগিতা ও সাম্য এ বিষয়গুলো অন্য ব্যবসায় সংগঠনের সাথে তেমনভাবে দেখা যায় না। বাংলাদেশের সমবায় সংগঠন তার নির্দিষ্ট আঙ্গিকে ব্যাপকতা লাভ কবুক, সফল হোক, এটা অনেকেই বিভিন্ন কারণে প্রত্যাশা করে থাকে। কিন্তু সচেতনতা, ব্যাপক প্রচারের অভাবসহ বিবিধ কারণে বাংলাদেশে সমবায় আন্দোলন তেমনভাবে সফল হয়নি।
ক. সমবায় কী?
খ. উৎপাদক সবায় সমিতি বলতে কী বোঝায় ?
গ. সমবায় সংগঠন অন্যান্য ব্যবসায় সংগঠন থেকে পৃথক কেন? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে সমবায় আন্দোলন সফল না হওয়ার কারণগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
নিচের ছকটি পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও-
• ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ
• বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ
• দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ
• সমবায় বিভাগের উন্নয়ন
• সুষ্ঠু সমন্বয়
ক. সমবায় সমিতি কী?
খ. 'একতাই বল'— সমবায়ের এ মূলনীতি ব্যাখ্যা করো।
গ. ছকের বিষয়াবলি কীভাবে সমবায় ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে সমবায় বিকাশের যৌক্তিকতা মূল্যায়ন করো।
রংপুরের ৫০ জন কলাচাষি কলার ন্যায্যমূল্য পাওয়ার জন্য 'একটি সংগঠন গঠন করে। তারা প্রতি সপ্তাহে ট্রাকে করে ঢাকার পাইকারি বাজারে কলা বিক্রি করে। আগের তুলনায় তাদের অনেক মুনাফা হয়। তাদের দেখে অনেকে জমিতে কলাচাষে উদ্বুদ্ধ হয়। এ সংগঠনটি সবার মতামতের ভিত্তিতে একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে। সংগঠনে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য আছে, যে মতামত দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনো সুবিধা পায় না।
ক. সমবায়ের উপবিধি কী?
খ. উৎপাদক সমবায় সমিতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত সংগঠনটি কোন ধরনের সমিতি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সমিতিটিতে মতামতের অধিকার যে নীতি দ্বারা, প্রতিষ্ঠিত হয়েছে তার যথার্থতা মূল্যায়ন করো।
কৃষ্ণচূড়া গ্রামের সাধারণ জেলেরা মাছের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠন করেন। এ সমিতির সদস্য সংখ্যা ৪০ জন। ২০১৭ সালে সমিতির অর্জিত মুনাফা ২ লক্ষ টাকা। সমিতির একজন সদস্য জনাব জাকির অর্জিত মুনাফা ৫ হাজার টাকা করে প্রত্যেক সদস্যের মধ্যে বণ্টন করে দেওয়ার প্রস্তাব পেশ করেন।
ক. প্রাথমিক সমবায় সমিতি গঠনে ন্যূনতম কতজন সদস্য থাকতে হয়।
খ. সমবায়ের উপৰিধি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কৃষ্ণচূড়া গ্রামের জেলেরা প্রকৃতিভিত্তিক কোন ধরনের সমিতি গঠন করেছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জাকির কর্তৃক উত্থাপিত প্রস্তাবের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সমবায় সমিতি কাকে বলে?
সমবায় সমিতির মূলমন্ত্র কী?
উপবিধি কাকে বলে?
জাতীয় সমবায় সমিতি কী?
সমবায় কী?
BARD এর পূর্ণরূপ কী?
প্রাথমিক সমবায় সমিতিতে ন্যূনতম কতজন সদস্য থাকতে হয়?
পেশাজীবী সমবায় সমিতি কী?