SB_2022ChB_2022
নিমসারের ৪০ জন সবজি চাষি ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে একত্রিত হয়ে একটি সংগঠন গড়ে তোলেন। পাঁচ বছরে তাদের মূলধন দাঁড়ায় ২৫ লক্ষ টাকা। ৬ষ্ঠ বছরে মোট মুনাফা ২,০০,০০০ টাকা হতে ৩০,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ৬,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলেন।ক. উপবিধি কাকে বলে? খ. কেন্দ্রীয় সমবায় সমিতি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যথাযথ কি-না? সমবায় আইন বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Loading answers...