Questions in this chapter
মি. শফি একজন সফল জুট ব্যবসায়ী। সে তার জুটের গুদামের বিমা করেছিল । জুটের পরিমাণ সঠিকভাবে উল্লেখ না করায় বিমা কোম্পানি তার বিমা চুক্তিটি বাতিল করে । তাই মি. শফি বেশ চিন্তিত ।
ক. বিমাযোগ্য স্বার্থ কী?
খ. যুগ্ম বিমা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
গ. মি. শফি চুক্তির কোন পক্ষ? ব্যাখ্যা করো ।
ঘ. বিমা কোম্পানির চুক্তি বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো ।
জনাব আসলাম সাহেব একজন ব্যবসায়ী। তার ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন একটি প্রকল্প হাতে নিতে চাচ্ছেন। যেখানে অনেক মূলধন বিনিয়োগ প্রয়োজন । উক্ত মূলধন বিনিয়োগে তার ঝুঁকিও প্রচুর । তার বিনিয়োগযোগ্য মূলধন হারানোর ভয়ে বিমা কোম্পানির কাছে বিমা করতে গেলে বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায় ।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে জনাব আসলাম সাহেবের বিনিয়োগযোগ্য মূলধন কী ধরনের ঝুঁকি? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে জনাব আসলাম সাহেবের নতুন প্রকল্পের জন্য বিমা প্রতিষ্ঠান কর্তৃক বিমা চুক্তিতে অস্বীকৃতি জানানো কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে বলে তুমি মনে করো? মতামত দাও ।
মি. সাগর একটি গাড়ির মালিক। তিনি গাড়িটির মূল্য ৪০ লক্ষ টাকা নির্ধারণ করে বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় । মি. সাগর বিমা দাবি পেশ করেন। বিমা কোম্পানি দাবির যৌক্তিকতা বিবেচনা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেন । উদ্ধারকৃত গাড়ি বিমা কোম্পানি দাবি করায় মালিক তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরে তা প্রদানে বাধ্য হন ।
ক. বিমা কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বিমা ব্যবসায়ে গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে মি. সাগর কোন নীতির আওতায় বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও গাড়ির মালিকের উদ্ধারকৃত গাড়ি হস্তান্তরে অস্বীকৃতি যৌক্তিক ছিল কি? - মতামত দাও।
জামাল সাহেবের একমাত্র সন্তান সুমি। সুমি বিবাহিতা জামাল সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে সুমির নামে একটা জীবন বিমা পলিসি খুলতে চাইলে বিমা কোম্পানি অস্বীকৃতি জানায়। অন্যদিকে সুমির স্বামী আফজাল সুমির নামে একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে পলিসি খোলার সময় আফজাল সাহেব সুমির অসুস্থতার কথা বিমা কোম্পানির কাছে তুলে ধরেননি।
ক.বিমা কী?
খ.প্রত্যক্ষ কারণ নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'আফজাল সাহেব সুমির নামে জীবন বিমা পলিসি খোলার সময় বিমার কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে জামাল সাহেব সুমির নামে জীবন বিমা পলিসি খুলতে বিমা কোম্পানির অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব কাজল সেতাবগঞ্জ সুগার মিলে হিসাব সহকারী পদে চাকরি করেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রায়ই চিন্তা করেন যে, তার অবর্তমানে কিংবা তিনি, কর্মক্ষমতা হারিয়ে ফেললে তার স্ত্রী ও সন্তানদের কী হবে। তাই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পেতে তিনি মাসিক ১,০০০ (এক হাজার) টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করেন । এ ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়েরই স্বার্থ নিহিত ।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়?
গ. জনাব কাজল বিমা কোম্পানির সাথে যে চুক্তি সম্পাদন
করেছেন তা কোন ধরনের বিমা? ব্যাখ্যা করো ।
ঘ. জনার কাজলের অবর্তমানে উক্ত বিমা পলিসি কি তার স্ত্রী ও সন্তানদের কোনো উপকারে আসবে? যুক্তি দাও ।
‘মেসার্স ক্রয়-বিক্রয়' একটি কারখানার জন্য ‘ইস্ট ওয়েস্ট' এবং ‘সাউথ ইস্ট' নামক দুটি বিমা কোম্পানির সাথে অগ্নি বিমা চুক্তি করে। একটি দুর্ঘটনায় ‘মেসার্স ক্রয়-বিক্রয়'-এর কারখানার ৫ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। বিমা চুক্তি মতে উভয় কোম্পানি যৌথভাবে মেসার্স ক্রয়- বিক্রয়কে সমান হারে মোট ৫ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সম্পত্তি ‘মেসার্স ক্রয়-বিক্রয়' ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন । সংবাদ পেয়ে উভয় কোম্পানি এই বিক্রয়মূল্যের ওপর দাবি উপস্থাপন করে।
ক. অগ্নিজনিত নৈতিক ঝুঁকি কী?
খ.অমূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝায়?
গ. বিমা চুক্তির কোন নীতির আলোকে উভয় বিমা কোম্পানি ‘মেসার্স ক্রয়-বিক্রয়'কে ক্ষতিপূরণ প্রদান করে? ব্যাখ্যা করো।
ঘ. ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর উভয় কোম্পানির দাবির যৌক্তিকতা মূল্যায়ন করো।
কোম্পানিতে ৫ লক্ষ টাকা বিমা করেন এবং ৫ তলা বাড়ির জন্য 'Y' ও 'Z' দুটি বিমা কোম্পানির কাছে সমান অঙ্কের মোট ৫০ লক্ষ টাকার বিমা করেন। বৈদ্যুতিক গোলযোগের কারণে ৫ তলা ভবনের নিচতলা নামক . ভস্মীভূত হয়ে গাড়িটি পুড়ে যায় এবং বাড়িটির ৫ লক্ষ টাকার ক্ষতি হয়। 'X' কোম্পানি গাড়িটির ক্ষতিপূরণ প্রদান করলেও 'Y', 'Z' কোম্পানির · মধ্যে 'Z' কোম্পানি ২.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় ।
ক. ঝুঁকি কী?
খ. বিমাকে চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
গ. কোন নীতির আলোকে 'X' বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে? ব্যাখ্যা করো ।
ঘ. 'Z' কোম্পানি ভবনের নিচ তলার ক্ষতিপূরণ প্রদান করতে অস্বীকৃতি জানানো কি সঠিক? বিশ্লেষণ করো।
জনাব রাশেদ তার ঝুঁকিবহুল গ্লাস কারখানাটির জন্য কর্ণফুলী বিমা কোম্পানি ও মধুমতি বিমা কোম্পানি নামে দুটি বিমা কোম্পানির সঙ্গে সমান অঙ্কে মোট ২০ লক্ষ টাকার পৃথক পৃথক দুটি বিমা চুক্তি করেন। দুর্ঘটনায় কারখানাটির ৬ লক্ষ টাকা ক্ষতি হলে কর্ণফুলী বিমা কোম্পানি জনাব রাশেদের দাবিকৃত অর্থ ক্ষতিপূরণ করে। পরবর্তীতে কর্ণফুলী বিমা কোম্পানি মধুমতি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের অংশ দাবি করে ।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জনাব রাশেদ দুটি বিমা কোম্পানির সাথে কোন ধরনের বিমা চুক্তি করেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বিমা কোম্পানি যে নীতির, আলোকে মধুমতি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
ঝুঁকি কী?
বিমা কী?
বিমাযোগ্য স্বার্থ কী?
প্রিমিয়াম কী?
অনিশ্চয়তা কী?
স্থলাভিষিক্তকরণের নীতি কী?
মৌলিক ঝুঁকি কী?
আর্থিক ঝুঁকি কী?
বাংলাদেশের বিমা ব্যবসায় নিয়ন্ত্রক সংস্থার নাম কী?
বিমা চুক্তি কী?
সেবার নীতি কী?
নিট প্রিমিয়াম কী?