BB_2019
‘মেসার্স ক্রয়-বিক্রয়' একটি কারখানার জন্য ‘ইস্ট ওয়েস্ট' এবং ‘সাউথ ইস্ট' নামক দুটি বিমা কোম্পানির সাথে অগ্নি বিমা চুক্তি করে। একটি দুর্ঘটনায় ‘মেসার্স ক্রয়-বিক্রয়'-এর কারখানার ৫ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। বিমা চুক্তি মতে উভয় কোম্পানি যৌথভাবে মেসার্স ক্রয়- বিক্রয়কে সমান হারে মোট ৫ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সম্পত্তি ‘মেসার্স ক্রয়-বিক্রয়' ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন । সংবাদ পেয়ে উভয় কোম্পানি এই বিক্রয়মূল্যের ওপর দাবি উপস্থাপন করে।ক. অগ্নিজনিত নৈতিক ঝুঁকি কী?খ.অমূল্যায়িত বিমাপত্র বলতে কী বোঝায়? গ. বিমা চুক্তির কোন নীতির আলোকে উভয় বিমা কোম্পানি ‘মেসার্স ক্রয়-বিক্রয়'কে ক্ষতিপূরণ প্রদান করে? ব্যাখ্যা করো। ঘ. ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর উভয় কোম্পানির দাবির যৌক্তিকতা মূল্যায়ন করো।
Loading answers...