Questions in this chapter
ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহিত পূর্বে নেতা হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সবকিছু তুলে ধরেন। এই ভাষণ থেকেই ভিয়েতনামি জনগণ যুদ্ধ জয়ের মূলমন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে শত্রুকে প্রতিরোধের প্রস্তুতি নেয়।
ক. মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের রাজধানী কোথায় ছিল?
খ. ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে কেন ক্ষমতা হস্তান্তর করেনি? ব্যাখ্যা করো।'
গ. উদ্দীপকে উল্লেখিত ভাষণের সাথে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোন ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে উত্ত ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো।
মনীষা নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত 'গেরিলা' চলচ্চিত্রটি দেখছিল। মুভিটিতে সে আমাদের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বাঙালিদের ওপর পাক- বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখে বিস্মিত হয়। সিনেমায় দেখানো হচ্ছিল কীভাবে নিরপরাধ বাঙালিদের ধরে হত্যা করছে পাক-বাহিনী। তাছাড়া বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা যুবসমাজকে কীভাবে আত্মত্যাগে উজ্জীবিত করেছিল তা খুব সাবলীলভাবে মুভিতে ফুটিয়ে তুলেছেন এর শিল্পীরা।
ক. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
খ. অপারেশন সার্চলাইট বলতে 'কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের গেরিলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সূচনালগ্নের কোন হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙালিদের আত্মত্যাগে উজ্জীবিত করেছিল- তোমার মতামত দাও।

ক. পাকিস্তান সরকারের বিরুদ্ধে কে 'অসহযোগ আন্দোলন' এর ডাক দেন?
খ. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ সংক্ষেপে লেখো।
গ. উদ্দীপকের চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ঐতিহাসিক ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো।
ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি জনমতকে অগ্রাহ্য করে ইরাক দখলের পরিকল্পনা করে। প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত। সাদ্দাম হোসেন -পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ।
ক. কত সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়?
খ. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে লেখো।
গ. উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম'-এর সাথে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক পরিচালিত কোন আক্রমণের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত, 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার একটি তুলনামূলক চিত্র তুলে ধরো।
১৮৬৩ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর। গেটিসবার্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ, নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রসঙ্গে এক ঐতিহাসিক ভাষণ দেন। তাঁর এ ভাষণের স্থায়িত্বকাল ছিল মাত্র তিন মিনিট। 'গেটিসবার্গ অ্যাড্রেস' নামে খ্যাত এ ভাষণ দুনিয়ার ইতিহাসে গণতন্ত্রের মহাজাগরণে এক অনন্য দলিল।
ক. ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
খ. অপারেশন সার্চলাইট কী?
গ. উদ্দীপকের ভাষণের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে কোন মহান নেতার ভাষণের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত ভাষণের ঐতিহাসিক তাৎপর্য নিরূপণ করো।
যুগোশ্লাভিয়ার বসনিয়া-হার্জেগোভিনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। সংখ্যালঘিষ্ঠ সার্ব শাসকগোষ্ঠীর নিকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শোষিত ও নিষ্পেষিত হয়ে আসছিল বসনীয় জনগোষ্ঠী। ফলে দীর্ঘদিনের বঞ্চনা তাদের বিক্ষুব্ধ করে তোলে এবং ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার ডাক দেয়। সার্ব-ক্রোট যৌথ শক্তি এ আন্দোলন দমনে গণহত্যা, লুণ্ঠন, নারী ও শিশুদের প্রতি পাশবিক নির্যাতন চালায়। অবশেষে লক্ষ লোকের আত্মদান ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে বসনিয়া স্বাধীনতা অর্জন করে।
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কোন বিশেষ ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো।
পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সেচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চলের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।
ক. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের ইতিহাসে উক্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

ক. মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল?
খ. ৭ মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. প্রদত্ত ছকে উল্লেখিত '?' দ্বারা ঐতিহাসিক কোন সরকারকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত সরকারের অবদান পাঠ্যবইয়োর আলোকে বিশ্লেষণ করো।।
সীমাহীন বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের কারণে ভিয়েতনামের দুই অঞ্চলের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশাল অসমতা তৈরি হয়। এর ফলে গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। এতে বহু নিরপরাধ ও নিরস্ত্র নারী- পুরুষ এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়। এ জঘন্য হত্যাকান্ডটি তাদেরকে বিশ্ববাসীর ঘৃণার পাত্রে পরিণত করে। অবশেষে একটি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়।
ক. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
খ. আগরতলা মামলা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত হত্যাকাণ্ডটি পূর্ব পাকিস্তানের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত উক্ত ঘটনাটি ছিল মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্র- বিশ্লেষণ করো।
বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
কখন মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার গঠিত হয়?
মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টর ছিল?
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
বঙ্গবন্ধু কবে এবং কোথায় জন্ম গ্রহণ করেন?
বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালন করা হয়?
ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়?