AB_2016
সীমাহীন বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের কারণে ভিয়েতনামের দুই অঞ্চলের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশাল অসমতা তৈরি হয়। এর ফলে গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে মানবতাবিরোধী ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। এতে বহু নিরপরাধ ও নিরস্ত্র নারী- পুরুষ এবং শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়। এ জঘন্য হত্যাকান্ডটি তাদেরকে বিশ্ববাসীর ঘৃণার পাত্রে পরিণত করে। অবশেষে একটি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়।ক. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?খ. আগরতলা মামলা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লেখিত হত্যাকাণ্ডটি পূর্ব পাকিস্তানের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত উক্ত ঘটনাটি ছিল মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্র- বিশ্লেষণ করো।
Loading answers...