Questions in this chapter
জনাব মোরশেদ কলমের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি কলম উৎপাদনের কারখানা। স্থাপন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭০ জন। প্রতিষ্ঠানটি প্রতিদিন ১,০০০টি কলম উৎপাদন করে। পরবর্তীতে একই যন্ত্রপাতি ও জনবল ব্যবহার করে প্রতিষ্ঠানটি ১১০০টি কলম উৎপাদন করে, যা এর গড় ব্যয় কমায়। এতে প্রতিষ্ঠানটি তাদের কলম উৎপাদন আরও বাড়িয়ে ১২০০ তে উন্নীত করে, কিন্তু এর ফলে প্রতিষ্ঠানটির গড় ব্যয় বেড়ে যায়।
ক. পরিবর্তনশীল ব্যয় কী?
খ. কোন মাত্রায় উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কলমের কারখানাটি কোন উৎপাদন মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. 'উদ্দীপকে উল্লিখিত এন্টারপ্রাইজটি দেশের কলমের চাহিদা পূরণে ভূমিকা রাখে'- ব্যাখ্যা করো।
মি. 'X' ৯০ লক্ষ টাকা এবং ১৫ জন শ্রমিক নিয়ে রংপুরে X ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেন। সেবার মান ভালো হওয়ায় চারদিকে এর সুনাম ছড়িয়ে পড়ে এবং তিনি লাভবান হন। ব্যবসায়টি বিভিন্ন শহরে সম্প্রসারণের জন্য তিনি তার ছোট ভাই-এর সাথে পরামর্শ করেন এবং অর্থ সহায়তা চান। তার ভাই তাকে দুই কোটি টাকা মূলধন হিসেবে দিতে রাজি হয়। কিন্তু বর্তমান কাঠামো বিবেচনায় মি. X চিন্তিত।
ক. উৎপাদন মাত্রা কী?
খ. মাত্রাজনিত. ব্যয় সংকোচন বলতে কী বোঝ?
গ. উৎপাদনমাত্রার ভিত্তিতে মি. X-এর প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মি. X-এর ব্যবসায় কাঠামো পরিবর্তনই হলো বর্তমান সমস্যা সমাধানের উপায়- বিশ্লেষণ করো।
জনাব শাহীন চৌধুরী টঙ্গীতে নিজস্ব ব্যবস্থাপনায় একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। তিনি ২০ কোটি টাকা মূলধন ও ১৫০ জন শ্রমিক-কর্মচারী নিয়ে কারখানাটি চালু করেন। কারখানায়। উৎপাদিত পণ্যের মান উন্নত ও ডিজাইন আকর্ষণীয় হওয়ায় এর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। বেড়ে যাওয়া চাহিদা পূরণের জন্য তিনি কারখানা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে ব্যাংক থেকে তিনি ১৫ কোটি টাকা ঋণ নেন এবং আরও ১২৫ জন শ্রমিক নিয়োগ দেন।
ক. ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান কী?
খ. "শ্রমদক্ষতা বাড়াতে শ্রম বিভাগ সহায়তা করে"- ব্যাখ্যা করো।
গ. ব্যাংক ঋণ পাওয়ার আগে প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান ছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. 'ব্যাংক ঋণ পাওয়ার পর প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে'- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
'ক' প্রতিষ্ঠানের উৎপাদন সম্পর্কিত তথ্য নিম্নরূপ-

প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ১৪,০০০ একক পণ্য উৎপাদন করে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো 'ক' প্রতিষ্ঠানের তুলনায় কম দামে পণ্য বিক্রি। করায় প্রতিষ্ঠানটির অনেক পণ্য অবিক্রীত থাকে। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
ক. মাঝারি শিল্প প্রতিষ্ঠান কী?
খ. মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণাটি ব্যাখ্যা করো।
গ. 'ক' প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন মাত্রা কত? ব্যাখ্যা করো।
ঘ. 'ক' প্রতিষ্ঠানের ১৪,০০০ একক পণ্য উৎপাদনের সিদ্ধান্তের সঠিকতা মূল্যায়ন করো।