Questions in this chapter
সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না তা হলো-
অবচয়-এর একটি প্রক্রিয়া-
অবচয় প্রক্রিয়া জড়িত-
একটি দীর্ঘমেয়াদি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আজ পর্যন্ত মেশিনের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। যদি আজকে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করা হয়, তবে লাভ বা ক্ষতির পরিমাণ টাকায় হবে-
একটি ৪ বছর ব্যবহারযোগ্য মেশিনের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। চার বছর পর নিঃশেষ মূল্য হবে ২৫৬ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?
মহব্বত লিমিটেড ১,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে। সম্পত্তিটি ২০.২০.২০০০ তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে। সম্পত্তিটির আয়ুষ্কাল ১০ বছর। ২০০০ সালের শেষে এর অবচয় কত হবে?
নিম্নের কোনটি অবচয় প্রক্রিয়া?
আজিম লিমিটেড ১.১.১৯৯৬ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রমহাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১.১২.১৯৯৯ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলে মেশিনটির ক্রয়মূল্য কত?
সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?
যন্ত্রপাতি সংক্রান্ত উপাত্ত এরকম: ১ জুলাই ১৯৯৮ জের ৫০,০০০ টাকা; বছরের যন্ত্রপাতি ক্রয় ৮০,০০০ টাকা। যন্ত্রপাতি (যার ক্রয়মূল্য ২৫,০০০ টাকা এবং যার অবচয় সঞ্চিতি ৫,০০০ টাকা) বিক্রি করা হয় ১৮,০০০ টাকায়। ১৯৯৯ সালের ৩০ জুন যন্ত্রপাতির জের হবে-
বাংলাদেশ এন্টাপ্রাইজ ১৯৯৭ সালের ১ জুলাই তারিখে একটি মেশিন ক্রয় করে ২০,০০০ টাকায়। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং অবশিষ্ট মূল্য ৫০০ টাকা। হিসাব বর্ষ ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হয় ধরে সরল রৈখিক পদ্ধতিতে মেশিনটির ১৯৯৭ সনের অবচয় হবে-
অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না?
বার্ষিক ১০% অবচয় হিসাবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২,০০০ টাকার সম্পদের ২য় বছরের অবচয়ের পরিমাণ কত টাকা?
৫,০০০ টাকা ভগ্নাবশেষ মূল্যমানের এবং ১০ বছর আয়ুষ্কাল (সরলরৈখিক পদ্ধতিতে অবচয়)
একটি মেশিন ২৫,০০০ টাকায় ক্রয় করে ৫ বছর পরে ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলে-
একটি যন্ত্রের ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। ব্যবহারিক জীবনকাল ১০ বছর।
ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। Sum-of-years digit পদ্ধতি ব্যবহার করলে ৭ম বর্ষের অবচয়ের পরিমাণ কত হবে?
কুমিল্লা ক্লাবের প্রারম্ভিক আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকা, এর মধ্যে চলতি বছরে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা,
যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা। চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে ৪০,০০০ টাকা।
বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের উপর বার্ষিক ১০% হারে অবচয় ধরতে হবে।
বছর শেষে আসবাবপত্রের সমাপনি উদ্বৃত্ত কত টাকা হবে।
অবচিতি হলো-
একটি সম্পত্তির ক্রয়মূল্য ৫০০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা অনুমিত আয়ুষ্কাল ৫ বছর।
বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত?
আসবাবপত্রের ক্রয়মূল্য ৫৩,০০০.০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ৩,০০০.০০ টাকা।
আয়ুষ্কাল ৫ বছর। দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত?
২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে যন্ত্রপাতির মূল্য ছিল ২,০০,০০০.০০ টাকা।
১ জুলাই ২০১৮ খ্রিঃ তারিখে ৫০,০০০.০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়।
সংস্থাপন ব্যয় ১০,০০০.০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে।
অবচয়ের হার ১০% হলে, ৩১ ডিসেম্বর ২০১৮ খ্রি. তারিখে যন্ত্রপাতির বহিঃমূল্য কত?