Questions in this chapter
কয়েক বছর আগে DTCL ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০%- হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত টাকা লাভ বা ক্ষতি হবে?
নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না?
কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয় সবচেয়ে কম দেখাবে?
নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়?
একটি যন্ত্রের ক্রয়মূল্য ৭,০০,০০০ টাকা। ইহার পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর সহ ভগ্নাশেষ মূল্য ৩৫,০০০ টাকা। যন্ত্রটির প্রথম বছরের অবচয় খরচ কত দাঁড়াবে; যদি অবচয় ধার্য্যের বেলায় ক্রমহাসমান উদ্বৃত্ত পদ্ধতি অনুসরণ করা হয়?
চার বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ুষ্কাল হবে এবং আয়ুশেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাশেষ মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, তবে এইরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না?
চার বছর আগে কলাতিয়া ট্রেডার্স ১০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। তখন থেকেই এটি বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে। আজ এটি ৩২,০০০ টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
২০০২ সালের ১লা জুলাই মাসুদ ২২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করে। যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। উক্ত বছরে জানুয়ারি মাসের ১ তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাবের জের ছিল ৩৫,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি হবে-
একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫০০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০ টাকা ও সংস্থাপন খরচ ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং অবশিষ্ট মূল্য ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসকৃত উদ্বৃত্ত পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত টাকা?
নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?
ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়?
চলতি নয় এমন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি (depreciation) ধার্য করার ভিত্তিমূল্য (base value) হলো-
২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকায় একটি যন্ত্র কেনা হয় যার কার্যকরী আয়ুষ্কাল (effective life) ১৫ বৎসর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে (written down value method) ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে?
সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কালে কোন বিষয়টি বিবেচিত হয় না?
বেঙ্গল লিমিটেড ১০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে। সম্পত্তিটি ২০- ০২-২০০০ তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে। সম্পত্তির আয়ুষ্কাল ১০ বছর। ২০০০ সনের শেষে এর অবচয় কত হবে?
নিচের কোনটি স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে সম্পর্কিত হলেও মূলধনায়ন করা হয় না?
যন্ত্রপাতির জের জানুয়ারি ১, ২০০৭ তারিখে ৮০,০০০ টাকা। বছরে ৪০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি যার ক্রয়মূল্য ছিল ২০,০০০ টাকা এবং অবচয় সঞ্চিতি ৫,০০০ টাকা, বিক্রি করা হলো ১৩,০০০ টাকায়। ২০০৭ সালের ৩০ নভেম্বর যন্ত্রপাতির জের টাকায় হবে-
৮৮,০০০ টাকায় ক্রয় করা একটি যন্ত্র ৭ বৎসর কার্যক্ষম থাকবে এবং উক্ত সময় পরে ৪,০০০ টাকা বর্জ্যমূল্য হিসাবে পাওয়া যাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব করতে প্রাক্কলিত হার কত হতে পারে?