Questions in this chapter
নমুনা-ক: সূত্রাকার দেহ, ক্লোরোপ্লাস্ট গার্ডল আকৃতির, অশাখ
নমুনা-খ: ছাতাকৃতির দেহ, কিছু প্রজাতি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
ক. অ্যাপ্লানোস্পোর কী?
খ. হেটারোমরফিক জনুক্রম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের 'ক' নমুনাটির দৈহিক গঠন চিত্রসহ লিখ।
ঘ. উদ্দীপকের 'খ' নমুনাটির ফুটবডির গঠন উল্লেখ করে এর অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে লেখ।

ক. হিপনোস্পোর কী?
খ. রাইজোমর্ফ কী? বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপক A-র গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপক B-র গুরুত্ব বিশ্লেষণ কর।
জহিরের একটি বেকারি আছে। সেখানে সে এক ধরনের এককোষী জীব কে ব্যবহার করে রুটি উৎপন্ন করে।
ক. অ্যানাইসোগ্যামি কি?
খ. ফুটবডি বলতে কী বুঝ - ব্যাখ্যা কর।
গ. জহিরের বেকারিতে ব্যবহৃত জীবিটির যৌন জনন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত জীবিটির শ্বসন প্রক্রিয়া Chlorella-এর শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন - বিশ্লেষণ কর।
A- মানুষের লিভার সদৃশ গঠনবিশিষ্ট অপুষ্পক সবুজ উদ্ভিদ
B- গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট ক্লোরোফিল বহনকারী থ্যালফাইটিক উদ্ভিদ
ক. অক্সিডেটিভ ফসফোরাইলেশন কী?
খ. ফটোসিস্টেম-I এবং ফটোসিস্টেম II এর মধ্যে পার্থক্য লিখ।
গ. উল্লেখিত 'A' উদ্ভিদের বাহ্যিক গঠন ব্যাখ্যা কর।
ঘ. 'B' উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের যৌন জনন দেখা যায়? বিশ্লেষণ কর।
সমাঙ্গদেহী উদ্ভিদের কিছুসংখ্যক সবুজ আবার কিছু সংখ্যক অসবুজ হয়ে থাকে। সবুজগুলোর মধ্যে বহুকোষী একটিতে গার্ডল ক্লোরোপ্লাস্ট থাকে । অসবুজগুলোর মধ্যে একটি বেকারি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক. লাইকেন কী?
খ. বিষাক্ত মাশরুম চেনার উপায় লেখ।
গ. সবুজ উদ্ভিদটি অযৌন জনন চিত্রের সাহায্যে দেখাও।
ঘ. উদ্দীপকের উদ্ভিদ গোষ্ঠী দুটির তুলনামূলক আলোচনা কর।
মফিজ মিয়া তার আলু ক্ষেতে গাছের পাতায় মখমলের ন্যায় আস্তরন ও দুর্গন্ধ লক্ষ্য করেন এবং ধান ক্ষেতের পাতায় ভেজা, লম্বা দাগ ও আঠালো রস জমতে দেখেন।
ক. পুষ্প সংকেত কী?
খ. কোরালয়েড মূল বলতে কী বোঝ?
গ. প্রথম রোগটির কারণসহ প্রতিকারের উপায়সমূহ লিখ।
ঘ. দ্বিতীয় রোগটি মহামারী আকারে দেখা দিলে জনজীবনে কী প্রভাব পড়তে পারে বর্ণনা কর।
রাতের খাবারে সজিব স্যুপ খায় যা এক ধরনের ছত্রাক দিয়ে তৈরি। উক্ত ছত্রাকটি মৃতজীবী স্বভাবের এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণির অন্তর্ভুক্ত।
ক. পাইরিনয়েড কী?
খ. Ulothrix এর জীবনকে হ্যাপ্লন্টিক কেন?
গ. সজিবের স্যুপে ব্যবহৃত জীবটির গঠন আলোচনা কর।
ঘ. উদ্দীপক নির্দেশিত অন্যশ্রেণির অন্য জীবগুলো আমাদের জন্য ক্ষতিকর বিশ্লেষণ কর।
করিম তাদের আলু ক্ষেতে কিছু আলু পাতার কিনারায় ছোট ছোট সবুজ ধূসর বর্ণের পানিভেজা দাগ এবং কিছু পাতায় কালচে দাগসহ পচন দেখতে পেল। ক্ষেতের পাশে রাখা গোবর সারের স্তূপে ছাতার মত গঠনবিশিষ্ট এক প্রকার বর্ণহীন উদ্ভিদ লক্ষ করল।
ক. ক্লাব ফানজাই কী?
খ. ছত্রাকের ডাইমর্ফিজম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের উদ্ভিদে সৃষ্ট রোগের জীবাণুর নাম ও রোগ লক্ষণগুলো ব্যাখ্যা কর।
ঘ. গোবর সারের স্তূপে দৃশ্যমান বস্তুর ব্যাসিডিওকার্পের গঠন বিশ্লেষণ কর।
'A' উদ্ভিদ হোল্ডফাস্ট, পাইরিনয়েড এবং ক্লোরোপ্লাস্ট ধারণ করে। 'B' উদ্ভিদ অ্যানুলাস, গিলস এবং পাইলিয়াস ধারণ করে।
ক. উগ্যামি কী?
খ. Ulothrix এর জীবনচক্রকে কেন হ্যাপ্লোরায়োন্টিক বলে?
গ. উদ্দীপকের 'A' উদ্ভিদের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপক অনুসারে A ও B উদ্ভিদের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

ক. লিভারওয়ার্ট কী?
খ. লাইকেন কী ব্যাখ্যা কর।
গ. চিত্র-B এর নাম উল্লেখপূর্বক জনুক্রম বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের A জাতীয় উদ্ভিদগুলোর উপকারী ও অপকারী দুটো দিকই বিদ্যমান - বিশ্লেষণ কর।

ক. মিথোজীবিতা কি?
খ. আইসোগ্যামী জনন বলতে কি বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত A জীবের বিভিন্ন প্রকার দৈহিক গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের A এবং B মিলিতভাবে একটি ভিন্ন জীবদেহ গঠন করলে তাদের মধ্যকার পারস্পারিক সর্ম্পক বিশ্লেষণ কর।
শিক্ষক ক্লাশে একটি মৃতজীবী উদ্ভিদের কথা বললেন যেটি Fairy ring গঠন করে বসবাস করে, আবার এই জাতীয় উদ্ভিদের সাথে শৈবাল মিলিত হয়ে একটি ভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি করে।
ক. ওয়াটার ব্লুম কী?
খ. মাইসেলিয়াম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের মৃতজীবী উদ্ভিদটির গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের ভিন্ন ধরনের উদ্ভিদটিতে মিথোজীবীতা বিদ্যমান- বিশ্লেষণ কর।

ক. আলুর বিলম্বিত ধসা রোগের জীবাণুর নাম কী?
খ. ক্যাসপেরিয়ান ফিতা বলতে কী বুঝ?
গ. চিত্র-A এর যৌন জনন চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-B এর অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বর্ণনা কর।
কৃষি কর্মকর্তা তানিয়া একটি রোগাক্রান্ত আলুক্ষেত পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন গাছের পাতা কালচে বাদামি বর্ণ ধারণ করেছে। এছাড়া ক্ষেতের পারে পচা আবর্জনার উপরে ছাতা আকৃতির কিছু সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ তার দৃষ্টিগোচরে এলো।
ক. ক্যারিওকাইনেসিস কী?
খ. অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বুঝ?
গ. কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদটির গঠন বর্ণনা কর।
ঘ. কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।

ক. হোল্ডফার্স্ট কী?
খ. গর্ভপাদ পুষ্প বলতে কী বোঝায়?
গ. চিত্রের C জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ।
ঘ. চিত্রের উদ্ভিদগুলোর মধ্যে কোনটি উন্নত তোমার মতামতসহ ব্যাখ্যা কর।
আইসোগ্যামী কাকে বলে?
পরীচক্র কী?
লাইকেন কী?
আইসোগ্যামাস কাকে বলে?
হরমোগোনিয়া কী?