Questions in this chapter
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে
i. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
ii. দুর্নীতি দূর হয়
iii. বিনিয়োগ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
নাহিমা এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে এবং উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হবে। সে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হয়ে এমন একটি বিষয় পড়তে চায়, যার মাধ্যমে জ্ঞান অর্জন করে একজন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
ক. "নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি।"- উক্তিটি কার?
খ. সুশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত নাছিমার পছন্দের বিষয়টি কী? এর বিষয়বস্তু। ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো।
'ক' উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র। তার শিক্ষক তাকে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করার জন্য বলেন। তিনি তাকে আরও বলেন যে, দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এ বিষয় হতে পাওয়া যায়।
ক. 'Civitas' শব্দের অর্থ কী?
খ. 'স্বচ্ছতা' ধারণাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে শিক্ষক 'ক'-কে কোন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়? বিশ্লেষণ করো।
অপু একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে এমন একটি বিষয়। নির্বাচন করে যার মাধ্যমে সে সমাজ, রাষ্ট্র, সরকার ও তাঁর কার্যাবলি সম্পর্কে জানতে পারবে এবং নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবে।
ক. সুশাসন কী?
খ. জবাবদিহিতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে অপু পাঠ্য হিসেবে কোন বিষয়কে নির্বাচিত করেছে? উক্ত বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো।
ঘ. সুনাগরিক তৈরিতে উক্ত বিষয়ের গুরুত্ব আলোচনা করো।
করিম একাদশ শ্রেণিতে এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করছে যেখানে নাগরিকের অধিকার, কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।
ক. 'Civis' শব্দের অর্থ কী?
খ. স্বচ্ছতা বলতে কী বোঝায়?
গ. করিম পাঠ্যবিষয় হিসেবে কোন বিষয়কে নির্বাচিত করেছে? উক্ত বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বিষয়ের সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো।

ক. সরকারের বিভাগ কয়টি?
খ. আইনের শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রশ্নচিহ্নিত [?] স্থানে কোন বিষয়টি নির্দেশ করে? উক্ত বিষয়টি ব্যাখ্যা করো।
ঘ. আধুনিক সরকার ব্যবস্থায় উক্ত বিষয়টির গুরুত্ব আলোচনা করো।
আজমল সাহেব ছাত্রদের শ্রেণিকক্ষে নাগরিক, নাগরিকের ক্রিয়াকলাপ, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনের বিভিন্ন দিক ও রূপ নিয়ে আলোচনা করেন।
ক. আইন কী?
খ. স্বচ্ছতা কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত আজমল সাহেবের পাঠদানের বিষয়ের সাথে তোমার পঠিত বিষয়ের পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত আজমল সাহেবের পাঠদানের বিষয়টি প্রত্যেক নাগরিকের জীবনে অপরিহার্য- বিশ্লেষণ করো।
সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতকগুলো নিয়মকানুন, রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও দেখা যায়, সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়মকানুন, রীতিনীতি ও আচার-অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে তাই গড়ে উঠেছে জ্ঞানের বিশেষ একটি শাখা যা শিক্ষার বিভিন্ন স্তরে পড়ানো হয়।
ক. 'Civitas' শব্দের অর্থ কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের যে বিশেষ শাখাটির কথা বলা হয়েছে তার পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে আলোচিত বিষয়টির সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? মতামত দাও।
জনাব 'ক' একটি দেশের নাগরিক। বিগত কয়েক বছর ধরে তার দেশটি কুসংস্কার, দরিদ্রতা, অর্থের অসম বণ্টন, রাজনৈতিক অস্থিরতা, জাতিগত বিরোধ, অবাস্তব ও ব্যয়বহুল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ইত্যাদি কারণে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। বর্তমানে মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার, উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নের ফলে দেশটি উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে।
ক. "মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব"- উক্তিটি কার?
খ. আইন মান্য করার কারণ কী? বুঝিয়ে লেখো।
গ. জনাব 'ক' এর দেশে কোন বিষয়টির অভাব রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সুশাসন প্রতিষ্ঠায় উত্ত দেশের নাগরিকদের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে- বিশ্লেষণ করো।
'ক' তার পঠিত একটি বিষয়ের নিম্নোক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নোট করে রাখছিলো:
• সামাজিক বিজ্ঞানের শাখা
• নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
• নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে
ক. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. 'ক' এর পঠিত বিষয়টি পাঠের মাধ্যমে কী ধরনের জ্ঞান লাভ। করতে পারবে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।
'X' একজন কলেজ শিক্ষক। তিনি তার শিক্ষার্থীদের • নাগরিকদের জন্য রাষ্ট্রপ্রদত্ত সুযোগ-সুবিধা এবং রাষ্ট্রের জন্য নাগরিকদের কার্যাবলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন। 'X' বলেন প্রত্যেককেই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্বসভ্যতার উন্নয়নে কাজ করে যেতে হবে।
ক. সুশাসন কী?
খ. পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কীভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে?
গ. উদ্দীপকে জনাব 'X' কোন পাঠ্যবিষয়কে ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে, তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

ক. পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?
খ, জবাবদিহিতা কীভাবে সুশাসন নিশ্চিত করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে চিত্রটির সাথে পৌরনীতি ও সুশাসন সম্পর্কে কোন মনীষীর প্রদত্ত সংজ্ঞার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উপরের উদ্দীপকটি পৌরনীতি ও সুশাসনের যে চিত্র তুলে ধরেছে তার স্বরূপ বিশ্লেষণ করো।
তাসনিশের বাবা একজন কলেজ শিক্ষক। গত বছর তাসনিম এসএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে পাস করেছে। সে মানবিক বিভাগের ছাত্রী। কলেজে ভর্তির সময় সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, একাদশ শ্রেণিতে কোন কোন বিষয় নিয়ে পড়তে হবে? তাঁর বাবা বললেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি এমন একটি বিষয় বেছে নিতে হবে যার মাধ্যমে নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে। এছাড়া এ বিষয়টি আদর্শ নাগরিক ও বিশ্ব নাগরিক হবার শিক্ষা প্রদান করবে।
ক. সাম্য কী?
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাসনিমকে কোন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।
নগর, নগররাষ্ট্র ও সুনাগরিকের গুণাবলি সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে একটি বিশেষ বিষয় পাঠ্যসূচির আওতাভুক্ত করা হয়েছে। সামাজিক জীব হিসেবে শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টি অধ্যয়নের গুরুত্ব অত্যধিক।
ক. নগররাষ্ট্র কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে উচ্চ মাধ্যমিকের যে বিষয়টির কথা বলা হয়েছে তার পরিধি ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয়টির পঠিত শিক্ষা তোমার জীবনের কোন কোন ক্ষেত্রে ব্যবহার্য তা বিশ্লেষণ করো।
‘ক’ ও ‘খ’ দুটি রাষ্ট্র। 'ক' রাষ্ট্রে জনগণ তাদের দেশে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ইত্যাদির প্রভাবে সুখে-শান্তিতে বসবাস করে। অপরদিকে 'খ' রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয় দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক জটিলতাসহ নানাবিধ কারণে দুর্দশাগ্রস্ত ।
ক. স্বচ্ছতা কী?
খ. আইনের শাসন বলতে কী বোঝায়?
গ. ক' রাষ্ট্রের জনগণ কোন প্রভাবের কারণে সুখে-শান্তিতে বসবাস করছে তা ব্যাখ্যা করো।
ঘ. ‘খ’ রাষ্ট্রের জনগণের দুর্দশা দূরীকরণে তুমি কী কী সুপারিশ করবে?বিশ্লেষণ করো।
বর্তমানে 'ক' রাষ্ট্রটি নানা সমস্যায় জর্জরিত। রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য, সেনা শাসন সব মিলিয়ে জনগণের জীবন বিপর্যস্ত। এ অবস্থায় জাতিসংঘ দেশটির সমস্যা মোকাবিলায় সরকারি কাজে দক্ষতা আনয়ন, স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার পরামর্শ দেয়।
ক. কোন প্রতিষ্ঠান সুশাসনের ধারণা প্রবর্তন করে?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে 'ক' রাষ্ট্রটিতে কোন বিষয়টির অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরামর্শ মানলেই কি 'ক' রাষ্ট্রটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ।
আহনাফ এস.এস.সি পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হবার অপেক্ষায় আছে। সে পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত নাগরিক জীবনের অবক্ষয়ের চিত্র অবলোকন করছে। সে তার শ্রেণি শিক্ষককে প্রশ্ন করল, “ছাত্র-ছাত্রীরা কোন বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে এ ধরনের অবক্ষয় থেকে বেঁচে থাকতে পারে?” শিক্ষক উত্তরে বললেন, “সুনাগরিকতার সাথে জড়িত সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান।”
ক. ‘Civitas' শব্দের অর্থ কী?
খ. সুশাসন কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত শ্রেণি শিক্ষক কোন বিষয় অধ্যয়নের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, সুনাগরিক হওয়ার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি অধ্যয়ন করা জরুরি? মতামত দাও।
জনাব করিম তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের নাগরিক। সেখানে আইনের শাসনের অনুপস্থিতি, গণতন্ত্র চর্চার অভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে সরকারের উদাসীনতা প্রভৃতি সমস্যা বিদ্যমান। তবে সাম্প্রতিককালে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এসব সমস্যা সমাধানে বেশ তৎপর।
ক. স্বাধীনতা কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের দেশের এসব সমস্যা কতটুকু দায়ী বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।
ঘ. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উক্ত দেশটিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও ।

ক. গণতান্ত্রিক মূল্যবোধ কী?
খ. আইনের অনুশাসন কীভাবে অধিকার রক্ষা করে?
গ. প্রদত্ত ছকের ‘?' চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকের আলোচিত বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
রাফাত এস.এস.সি পাস করে শহরের একটি ভালো কলেজে ভর্তি হয়। তার বাবা তাকে রাজনীতি ও সরকার সংশ্লিষ্ট একটি বিষয় অধ্যয়ন করতে বলেন- যা অধ্যয়ন করলে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
ক. ‘Civitas' শব্দের অর্থ কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত রাফাতের বাবা তাকে কোন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কীভাবে রাফাতকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করবে? বিশ্লেষণ করো।