Questions in this chapter
২০১৮ সালের সমাপ্ত বছরে ফাহিম ব্রাদার্স-এর হিসাব বই হতে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গিয়েছে।
প্রাপ্য হিসাব (০১-০১-২০১৮) ৩২,৩০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি (০১-০১-২০১৮) ৩,০০০
ধারে বিক্রয় (২০১৮) ৫০,০০০
অনাদায়ি পাওনা অবলোপন ২,৩০০
ফাহিম ব্রাদার্স অনাদায়ি পাওনার জন্য প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে ভবিষ্যৎ ব্যবস্থা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. অনাদায়ি পাওনা খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।
গ. অনাদায়ি পাওনা হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে অদ্রিতা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া যায়-
অনাদায়ি পাওনা সঞ্চিতি ২,০০০
প্রাপ্য হিসাব ২৪,০০০
২০১৮ সালের প্রাপ্য হিসাব সম্পর্কিত লেনদেনসমূহ নিম্নরূপ:
ধারে বিক্রয় ৮০,০০০
প্রাপ্য হিসাব হতে আদায় ৭০,০০০
অনাদায়ি পাওনা অবলোপন করতে হবে ২,৫০০
নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি ৫,০০০
ক. ২০১৮ সালের অনাদায়ি পাওনা খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
গ. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ও প্রাপ্য হিসাব তৈরি কর।
সুজন ট্রেডার্সের ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে হিসাব উদ্বৃত্তসমূহ নিম্নরূপ-
প্রাপ্য হিসাব ১,২০,০০০ টাকা
অনাদায়ি পাওনা ৮,০০০ টাকা
অনাদায়ি পাওনা সঞ্চিতি ১২,০০০ টাকা
প্রাপ্য হিসাবের আরো ৪,০০০ টাকা অনাদায়ি পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।
ক. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে অনাদায়যোগ্য খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. আয় বিবরণী ও উদ্বৃত্তপত্রে প্রাপ্য হিসাবসংক্রান্ত দফা প্রদর্শন কর।
নিম্নে বর্ণিত তথ্যাবলি সাখাওয়াত ট্রেডার্সের হিসাব বই হতে নেয়া হয়েছে-
ক. চার্জযোগ্য অনাদায়ি পাওনা নির্ণয় কর।
খ. অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।
গ. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কীভাবে প্রদর্শিত হবে তা দেখাও।
জিনিয়া টেক্সটাইলের প্রাপ্য হিসাবসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ-
০১-০১-২০১৮: অনাদায়ি পাওনা সঞ্চিতি ১৩,০০০
৩১-১২-২০১৮: প্রাপ্য হিসাব ১,৫০,০০০
ধারে বিক্রয় ৫০,০০০
অলিখিত অনাদায়ি পাওনা ২০,০০০
অনাদায়ি পাওনা সঞ্চিতির হার ১০%।
ক. অনাদায়ি পাওনা খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. অনাদায়ি পাওনা হিসাব এবং অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
নিম্নে বর্ণিত তথ্যাবলি রুমা এন্টারপ্রাইজ-এর হিসাব বই হতে নেওয়া হয়েছে:
ক. অনাদায়ি পাওনার পরিমাণ নির্ণয় কর।
খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
গ. অনাদায়ি পাওনা হিসাব তৈরি কর।
নিম্নলিখিত তথ্যাদি সালদা ট্রেডার্স-এর হিসাব বই হতে সংগৃহীত হয়েছে:
হিসাবের নাম টাকা
অনাদায়ি পাওনা সঞ্চিতি (১-১-১৭) ৮,০০০
অবলোপনকৃত অনাদায়ি পাওনা ৫,০০০
প্রাপ্য হিসাব (৩১-১২-১৭) ৭৫,০০০
অলিখিত অনাদায়ি পাওনা ৪,০০০
প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।
ক. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি নির্ণয় কর।
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
গ. অনাদায়ি পাওনা হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
২০১৬ সালের ১ জানুয়ারি তারিখ রিপন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া গেল।
প্রাপ্য হিসাব ৪,৮০,০০০ টাকা।
অন্যদায়ি পাওনা সঞ্চিতি ৪০,০০০ টাকা।
২০১৬ সালে প্রাপ্য হিসাব সম্পর্কিত লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:
ধারে পণ্য বিক্রয় ১,৬০,০০০ টাকা।
অনাদায়ি পাওনা বাবদ অবলোপন করতে হবে ২০,০০০ টাকা।
বছর শেষে অনাদায়ি সঞ্চিতি রাখতে হবে ৪০,০০০ টাকা।
ক. চলতি বছরের অনাদায়ি পাওনা খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. প্রাপ্য হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান তৈরি কর।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের মেসার্স তাহের ব্রাদার্সের উদ্বৃত্তপত্রে প্রাপ্য হিসাবের পরিমাণ ২,০০,০০০ টাকা এবং অনাদায়ি পাওনা সঞ্চিতি ছিল ১২,০০০ টাকা। ২০১৬ সালে প্রাপ্য হিসাব সম্পর্কিত নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:
(১) ধারে বিক্রয় ৫,০০,০০০ টাকা।
(২) প্রাপ্য হিসাব আদায় হলো ২,৫০,০০০ টাকা।
(৩) অনাদায়ি পাওনা অবলোপন করা হলো ৮,০০০ টাকা।
(৪) ইতঃপূর্বে অবলোপনকৃত অনাদায়ি পাওনা আদায় হলো ৫,০০০ টাকা।
ক: ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ কর।
খ. উপর্যুক্ত চারটি লেনদেনের জাবেদা দাও।
গ. প্রাপ্য হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের জের নির্ণয় কর।
মাহি এন্ড কোং-এর হিসাবকাল অর্ধবৎসরান্তে সমাপ্ত হয়। ২০১৬ সালের ১ জুলাই তারিখে মাহি এন্ড কোং এর প্রাপ্য হিসাবের ব্যালেন্স ছিল ১,০০,০০০ টাকা। উক্ত-অর্ধবছরের নির্বাচিত লেনদেন নিম্নে দেওয়া হলো:
জুলাই ১ রাজু এন্ড কোং-এর নিকট হতে ২০,০০০ টাকার, ৪ মাস মেয়াদি, একটি প্রাপ্যনোট পাওয়া গেল যার সুদের হার ১২%।
নভে. ১ রাজু এন্ড কোং-এর প্রাপ্য নোটের টাকা সুদসহ পাওয়া গেল।
" ১ জাহিদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ৯০ দিন মেয়াদি একটি প্রাপ্য নোট পাওয়া গেল যার সুদের হার ১০%।
ডিসে ৩১ জাহিদের প্রাপ্য নোটের ওপর সুদ প্রাপ্য হলো সমন্বয় দাখিলা দাও।
ক. জাহিদের প্রাপ্য নোটটির মেয়াদপূর্তির তারিখ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট হিসাব প্রস্তুত কর।
২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে বেলাল এন্টারপ্রাইজের অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। ৩০ জুন তারিখে হিসাবভুক্ত অনাদায়ি পাওনার পরিমাণ ৩,০০০ টাকা। উক্ত বছরে মোট অনাদায়ি পাওনার পরিমাণ ৮,০০০ টাকা, ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল ৯০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি ধার্য করে।
ক. অলিখিত অনাদায়ি পাওনার পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত লেনদেনগুলোর জাবেদা দাও।
গ. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ও অনাদায়ি দেনা হিসাব তৈরি কর।
২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ব্রাইট লিমিটেডের অনাদায়ি পাওনার পরিমাণ হয়েছিল ৮০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে এই প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত দাঁড়ায় ৬০,০০০ টাকা। সংশ্লিষ্ট বছরে প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি ধরতে হবে।
ক. অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় কর।
খ. উল্লিখিত তথ্যের সংশ্লিষ্ট খাতের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণীতে উপস্থাপন ও ঐ তারিখের আর্থিক বিবরণীতে উপস্থাপন
১ জানুয়ারি, ২০১৬ তারিখে মাহি লি. এর হিসাব বইয়ে এ অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত (ক্রেডিট) ১,৫০০ টাকা। ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ৩১.৫০০ টাকা। প্রাপ্য হিসাবের ৫০০ টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবের ওপর ৫% ধরে অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
ক. ২০১৬ সালের অনাদায়ি পাওনা খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. জাবেদা দাখিলা দেখাও।
গ. অনাদায়ি পাওনা হিসাব এবং অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
একজন ব্যবসায়ীর প্রাপ্য হিসাবসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:
প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক. ২০১৬ সালের নতুন পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
খ. অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতিসংক্রান্ত জাবেদা লিখ।
গ. অনাদায়ি পাওনা হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
মেসার্স লাবিবা ট্রেডার্সের রেওয়ামিল নিচে প্রদত্ত হলো:
মেসার্স লাবিবা ট্রেডার্সের রেওয়ামিল (আংশিক)
৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখের
প্রাপ্য হিসাবে ১০,০০০ টাকা অনাদায়ি পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৭% অনাদায়ি পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।
ক. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে অনাদায়ি পাওনা সঞ্চিতির জের নির্ণয় কর।
খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।
নাসরিন ট্রেডার্সের রেওয়ামিল হতে নিচের তথ্যসমূহ পাওয়া গেল :
সমন্বয়: ১,৫০০ টাকা প্রাপ্য হিসাব থেকে অনাদায়ি দেনা বাবদ অবলোপন করতে হবে এবং প্রাপ্য হিসাবের অবশিষ্ট উদ্বৃত্তের ওপর ৫% অনাদায়ি দেনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে।
ক. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় কর।
খ. নাসরিন ট্রেডার্সের বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
গ. অনাদায়ি দেনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
রোমাঞ্চ ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিচে দেওয়া হলো:
হিসাবের নাম টাকা
মূলধন ১,৬০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছরের জন্য) ৮০,০০০
সমাপনী মজুদ পণ্য ৪৮,০০০
খুচরা যন্ত্রাংশ ১০,০০০
হাতে নগদ ৭০,০০০
ব্যাংক জমা ৮৭,৫০০
পণ্য ক্রয় ১,৪৬,৫০০
মজুরি ১০,০০০
বেতন ১২.০০০
পণ্য বিক্রয় ২,৯১,০০০
ভাড়া ১৭,০০০
বিজ্ঞাপন ১০,০০০
ক্রয় পরিবহন ৩,০০০
বিক্রয় পরিবহন ১,০০০
অনাদায়ি পাওনা ১,০০০
ক. চলতি সম্পদের পরিমাণ নির্ণয় কর।
খ. ২০১৫ সালের জন্য মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের রেওয়ামিল তৈরি কর।