CB_2017

২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের মেসার্স তাহের ব্রাদার্সের উদ্বৃত্তপত্রে প্রাপ্য হিসাবের পরিমাণ ২,০০,০০০ টাকা এবং অনাদায়ি পাওনা সঞ্চিতি ছিল ১২,০০০ টাকা। ২০১৬ সালে প্রাপ্য হিসাব সম্পর্কিত নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:(১) ধারে বিক্রয় ৫,০০,০০০ টাকা।(২) প্রাপ্য হিসাব আদায় হলো ২,৫০,০০০ টাকা।(৩) অনাদায়ি পাওনা অবলোপন করা হলো ৮,০০০ টাকা।(৪) ইতঃপূর্বে অবলোপনকৃত অনাদায়ি পাওনা আদায় হলো ৫,০০০ টাকা।ক: ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ কর।খ. উপর্যুক্ত চারটি লেনদেনের জাবেদা দাও।গ. প্রাপ্য হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের জের নির্ণয় কর।

Loading answers...