Questions in this chapter

ক. নটোকর্ড কী?
খ. Chordata পর্বের ২টি প্রধান বৈশিষ্ট্য লেখো।
গ. A ও B প্রাণী দুটি ভিন্ন পর্বের- ব্যাখ্যা করো।
ঘ. A পর্বের প্রাণীরা আমাদের অর্থনীতিতে কী ভূমিকা রাখে- আলোনা করো।

ক. দ্বিস্তরী প্রাণী কী?
খ. প্রতিসাম্য বলতে কী বোঝায়?
গ. B ও C প্রাণীর শ্রেণিগুলোর তিনটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ উল্লেখ করো।
ঘ. A যে পর্বের অন্তর্ভূক্ত প্রাণী তারা প্রকৃতিতে ব্যাপক বৈচিত্র্য ও প্রাচুর্যতা অর্জন করেছে- ব্যাখ্যা করো।
শিক্ষার্থীরা সুন্দরবন শিক্ষাসফরে প্রাণী পর্যবেক্ষণ করে মেরুদন্ডীদের নিম্নরূপ তালিকা তৈরি করলো-
গ্রুপ-A: মাছ-৫টি, গ্রুপ-B: উভচর-৪টি, গ্রুপ-C: সরিসৃপ -৩টি, গ্রুপ-D: পাখি-১৫টি, গ্রুপ-E: স্তন্যপায়ী-৫টি।
ক. প্রজাতি কাকে বলে?
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝা?
গ. D গ্রুপের প্রাণী মহিমান্বিত C ব্যাখ্যা করো।
ঘ. E গ্রুপের প্রাণী কীভাবে অন্যান্য গ্রুপ হতে উন্নত- যুক্তি দেখাও।

ক. খণ্ডায়ন কী?
খ. দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত নমুনা-ক এর পর্ব বৈশিষ্ট্য লিখ।
ঘ. নমুনা 'খ' এবং নমুনা-গ এর মধ্যে শ্রেণিগত বৈশিষ্ট্য ভিন্ন। উক্তিটি বিশ্লেষণ কর।
মধুপুর বনাঞ্চলে এসে শাহেদ প্রাকৃতিক দৃশ্য দেখে বিমোহিত হলো। প্রজাপতি, বানর, পাখি এবং বিভিন্ন প্রজাতির সাপকে প্রাকৃতিক পরিবেশে দেখতে পেল।
ক. ICZN কী?
খ. ডাইফিসার্কাল লেজ বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রাণীরা যে যে পর্বের অধীনে তার শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত “শেষোক্ত প্রাণী তিনটির পর্ব এক হলেও শ্রেণি ভিন্ন”–বিশ্লেষণ কর।

ক. জীববৈচিত্র্য কী?
খ. ভূণস্তর বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে 'p' ও 'Q' প্রাণী দুটো মাছ হলেও পরস্পর থেকে আলাদা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের 'R' প্রাণীটি মহিমান্বিত সরীসৃপ- বিশ্লেষণ।
পানিতে বসবাসকারী ছিদ্রাল ও পুনরুৎপত্তি ক্ষমতাসম্পন্ন প্রাণীদের উভয়েই নন-কর্ডাটাভুক্ত ও বহুকোষী। ১ম প্রাণীরা পরিণত অবস্থায় নিশ্চল হলেও ২য় প্রাণীদের চলাচলে কর্ষিকার ভিন্নতর ব্যবহার দেখা যায়।
ক. সিলোম কী?
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে ১ম প্রাণীদের পর্বে অন্তর্ভুক্ত করে বৈশিষ্ট্য উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে ২য় প্রাণীদের ক্ষেত্রে শেষোক্ত লাইনের তাৎপর্য বিশ্লেষণ কর।

ক. সিলেন্টেরন কী?
খ. সমারসল্টিং বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের 'A' ও 'B' প্রাণী দুটির পর্বের বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম লেখ ।
ঘ. উদ্দীপকের প্রাণীটি 'A' ও 'B' প্রাণী থেকে উন্নত বিশ্লেষণ কর।

ক. সিলোম কী?
খ. সাগর ফোয়ারা বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের A চিহ্নিত প্রাণীর পর্বের নাম উল্লেখপূর্বক বৈশিষ্ট্য লেখ।
ঘ. চিহ্নিত বাস্তুতন্ত্রে কোন প্রাণীটি সবচেয়ে উন্নত? বিশ্লেষণ কর।
সাকিব পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে কেঁচো ব্যবহার করছিল। হঠাৎ সে দেখল একটি ব্যাঙ একটি ঘাসফড়িংকে আক্রমণ করছে।
ক. ট্যাক্সন কী?
খ. দ্বি-পদ নামকরণ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটির পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যের নাম লিখ।
ঘ. উদ্দীপকের শেষ লাইনে উল্লেখিত প্রাণী দুটোর কোনটি অধিক উন্নত? ব্যাখ্যা কর।
প্রাণী জগতে প্রাণীদের দেহ গহ্বরের বিকাশ ও বিবর্তনের কারণে একাধিক ভিন্নতা পরিলক্ষিত হয়। কারো দেহ গহ্বর সিলোম বিহীন, কারো দেহ গহ্বর অপ্রকৃত আবার কারো প্রকৃত সিলোমের বিকাশ ঘটেছে।
ক. মানুষ কোন শ্রেণির প্রাণী?
খ. অগ্রাধিকার আইন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ২য় দলভূক্ত প্রাণী পর্বে উদাহরণসহ সনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।
ঘ. “উদ্দীপকের শ্রেণিবিন্যাসটি প্রাণীদের সনাক্তকরণে গুরুত্বপূর্ণ” মতামতসহ বিশ্লেষণ কর।

ক. Agnatha কী?
খ. সিউডোসিলোমেট প্রাণী বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত A চিহ্নিত প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য লিখ।
ঘ. দৈহিক গঠন, অন্তঃকঙ্কাল, শ্বসন ও রক্ত সংবহন প্রক্রিয়ার থেকে উদ্দীপকের প্রাণীটি B প্রাণী থেকে উন্নত ব্যাখা কর ।
উকিল সাহেব রুই মাছ নিয়ে কক্সবাজারে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে ঘুরতে ঘুরতে তারা মাছ, অক্টোপাস ও গোখরা সাপ দেখতে পায়।
ক. স্নায়ু কলার সংজ্ঞা লিখ।
খ. ব্যাকটেরিয়া ধ্বংসে এসিডের ভূমিকা কী?
গ. উকিল সাহেব যে প্রাণীটি নিয়ে বোনের বাড়িতে যায় সে প্রাণীটির শিরাতন্ত্র ব্যাখ্যা কর।
ঘ. উকিল সাহেব যে প্রাণীগুলো দেখেছে তার ১ম দুইটির পর্বের ও ৩য় টির শ্রেণির নাম উল্লেখসহ ২টি করে বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম লিখ।
পর্ব-X : কেঁচো, স্যান্ড ওয়ার্ম, জোঁক।
পর্ব-Y : কচ্ছপ, কবুতর, উট
ক. সিলোম কী?
খ. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলতে কী বোঝায়?
গ. X পর্বটির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোন পর্বটি অপেক্ষাকৃত উন্নত।- ব্যাখ্যা কর।

ক. অঞ্চলায়ন কী?
খ. Hydra-র দেহগহরেকে পরিপাক-সংবহন গহ্বর বলা হয় কেন?
গ. উদ্দীপকের ‘গ' থেকে 'ঘ' এর পরিণত হতে যে সব বৈশিষ্ট্যের 'আবির্ভাব ঘটে তা লিখ।
ঘ. উদ্দীপকের চিত্র ‘ক', 'খ', ‘গ’, ‘ঘ’ কর্ডেট কিন্তু সকলেই মেরুদণ্ডী নয়- বিশ্লেষণ কর।

ক. বিবর্তন কাকে বলে?
খ. সহজাত আচরণ ও শিখনের মধ্যে পার্থক্য লিখ।
গ. চিত্র-১ এর প্রাণিগুলোকে বিশেষ গহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত কর।
ঘ. চিত্র-২ এর প্রাণিগুলো একই পর্বের হলেও একই শ্রেণির নয় – ব্যাখ্যা কর।

ক. সিলোম কী?
খ. হেটারোসার্কাল পুচ্ছ পাখনা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের যে প্রাণীটির সন্ধিযুক্ত উপাল রয়েছে তার পর্বের বৈশিষ্ট্যাবলি ব্যাখ্যা কর।
ঘ. "উদ্দীপকের প্রাণীসমূহের মধ্যে দুটি প্রাণীর পর্ব একই হলেও শ্রেণি: ভিন্ন ভিন্ন”—বিশ্লেষণ কর।

ক. প্রতীপ রূপান্তর কী?
খ. ল্যামন্ত্রের ও হ্যাপফিসের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের প্রাণিগুলোকে প্রতিসাম্যতার ভিত্তিতে শ্রেণিবদ্ধ কর। কারণসহ শ্রেণিবদ্ধ কর।
ঘ. উদ্দীপকের প্রাণিগুলোর পর্বসমূহকে বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করা যায়–বিশ্লেষণ কর।
প্রাণী শ্রেণিবিন্যাসের প্রধান ভিত্তিসমূহের মধ্যে সিলোম, প্রতিসাম্যতা, নটোকর্ড অন্যতম। যাদের নটোকর্ড থাকে তারা কর্ডাটা পর্বের প্রাণী। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা হলেও সকল কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী বা Vertebrata উপপর্বের নয়।
ক. ওটিটিস মিডিয়া কী?
খ. আই ভি এফ পদ্ধতি বলতে কী বোঝায়?
গ. শ্রেণিবিন্যাসের ২য় ভিত্তিটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উপপর্বের যেকোন ৪টি শ্রেণির নাম, তাদের দুটি করে সনাক্তকারী বৈশিষ্ট্য ও ১টি করে উদাহরণ (বৈজ্ঞানিক নাম) দাও।
মিরাজ কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে Pennatula, Astropecten, Salpa maxima নামে তিনটি সামুদ্রিক প্রাণী সংগ্রহ করলো। সফরসঙ্গী শিক্ষক বললেন প্রথম প্রাণী দুটি ভিন্ন পর্বভুক্ত। তিনি আরও বললেন শেষের প্রাণীটি কর্ডেট, তবে মেরুদণ্ডী নয়।
ক. ইনস্টার কী? খ. দ্বিঅরীয় প্রতিসাম্য বলতে কী বোঝ? গ. শনাক্তকরণ সম্পর্কে শিক্ষকের প্রথম উক্তি সমর্থনে যুক্তি দাও। ঘ. শিক্ষকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর।