Questions in this chapter
শিক্ষক অপ্রকৃত দেহগহ্বর বিশিষ্ট পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন এবং পরবর্তীতে তিনি টেট্রাপোডার দুটি শীতল রক্তবিশিষ্ট শ্রেণির মধ্যে তুলনা করলেন।
ক. টটোনিম কী?
খ. চিংড়ি মাছ নয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম আলোচিত পর্বটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত শেষোক্ত প্রাণী দুটির শ্রেণিগত ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।

ক. প্রাণিবৈচিত্র্য কাকে বলে?
খ. স্যুডোসিলোমেট প্রাণী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রাণী দুটি একই ধরনের নয় কেন? ব্যাখ্যা করো।
ঘ. যুক্তিসহ চিহ্নিত স্থানে একটি প্রাণীর নাম লেখো।
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. প্রজাতির সংজ্ঞা দাও।
খ. ত্রিপদ নামকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটির পর্বগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
ঘ: ''-এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
অন্তরা শিক্ষা সফরে সুন্দরবনের করমজল যেয়ে কুমির, পাখি, হরিণসহ বিচিত্র প্রাণী দেখে খুব আনন্দ পেল।
ক. ট্যাক্সন কী?
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকের তৃতীয় প্রাণীটি দ্বিতীয় প্রাণীটি অপেক্ষা শ্রেণিতাত্ত্বিকভাবে উন্নত- বিশ্লেষণ করো।
জীববিজ্ঞান ল্যাবে দু'টি চার্ট টাঙ্গানো আছে। যার প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণিবিন্যাসের চার্ট এবং দ্বিতীয়টি অধিশ্রেণির সাতটি শ্রেণির নামসহ উদাহরণের চার্ট।
ক. শীতল রক্তবিশিষ্ট প্রাণী কাকে বলে?
খ. সিলোম ও হিমোসিলের মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম চার্টের শ্রেণিবিন্যাসটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় চার্টের ১-৪নং শ্রেণির প্রতিটির দুইটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।

ক. অস্টিয়া কী?
খ. তারামাছকে কেন পঞ্চঅরীয় প্রাণী বলা হয়?
গ. '' এ উল্লিখিত পর্বের বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকে '' এবং '' এর মধ্যে কোনটি বেশি উন্নত? বিশ্লেষণ করো।
বিশাল প্রাণিজগতকে তাদের জীবনে পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়েছে। ভার্টিব্রেটদের মধ্যে প্রথম উষ্ণ রক্তবিশিষ্ট দলটি মেরু অঞ্চলসহ পৃথিবীর সমস্ত প্রাকৃতিক পরিবেশে বিস্তৃত।
ক. প্রজাতি কাকে বলে?
খ. কেঁচোকে ইউসিলোমেট বলা হয় কেন?
গ. উল্লিখিত উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ভিত্তি ব্যতীত প্রাণীর শ্রেণিবিন্যাসে আরও ভিত্তি ব্যবহার করা হয়েছে— বিশ্লেষণ কর।
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
Nematoda, , Arthropoda
ক. জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও।
খ. ভ্রূণীয় স্তর বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের ‘P' চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত Q ও তার পরবর্তী পর্বের প্রাণীদের প্রধান বৈসাদৃশ্যগুলো পর্যালোচনা কর।
পর্ব 'X' = সকল প্রাণী সামুদ্রিক
পর্ব 'Y' = কৃমিজাতীয় এবং অধিকাংশ পরজীবী
পর্ব 'Z' = কৃমিজাতীয়, কেউ কেউ মুক্তজীবী এবং কেউ কেউ পরজীবী।
ক. প্রজাতি কী?
খ. দ্বি-অরীয় প্রতিসাম্য বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত পর্ব 'X' এর বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'Y' ও 'Z' পর্ব দুটির মধ্যে কোনটি উন্নত? বিশ্লেষণ কর।

ক. প্রজাতি কী?
খ. দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর পার্থক্য লিখ?
গ. উদ্দীপকের P, Q ও R প্রাণীদের মধ্যে সিলোম-এর ভিন্নতা রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের R প্রাণীটি O অপেক্ষা উন্নত- বিশ্লেষণ কর।

ক. ম্যান্টল কী?
খ. উভচর প্রাণীদেরকে এক্টোথার্মিক প্রাণী বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত 'A' চিহ্নিত প্রাণী যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্যাবলি লেখ।
ঘ. পোষক দেহে বসবাসের জন্য উদ্দীপকে বর্ণিত 'B' চিহ্নিত প্রাণীর মধ্যে পরিবর্তন লক্ষ করা যায়— উক্তিটির মূল্যায়ন কর।
শিক্ষক ক্লাসে এমন কিছু প্রাণীর নাম বললেন, যাদের শিখাকোষ, নেফ্রিডিয়া ও মালপিজিয়ান নালিকা আছে।
ক. প্রজাতি কী?
খ. অরীয় প্রতিসাম্য প্রাণী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গটি যে পর্বের তার শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত অঙ্গ দুটি যে পর্বের তাদের মধ্যে তুলনা কর।
চোয়ালের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে ভার্টিব্রাটা উপপর্বকে Agatha ও Gnathostomata অধিশ্রেণিতে ভাগ করা হয়েছে।
ক. সিলোম কী?
খ. প্রতিসাম্যতা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম অধিশ্রেণিভূক্ত প্রাণীরা দুটি ভিন্ন গ্রুপে বিভক্ত- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিন্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায়— বিশ্লেষণ কর।
গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে তারেক একটি প্রাণী দেখেছিল। প্রাণীটি আঁইশ এবং পাখনাযুক্ত, কানকো উপস্থিত। বিজ্ঞানের ছাত্র হওয়ায় এ প্রাণীর পাশাপাশি সে আঁইশবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় তুর্কবিশিষ্ট, পালকযুক্ত, লোমযুক্ত প্রাণীদের কথাও ভাবছিল।
ক. শ্রেণিবিন্যাস কী?
খ. 'সিউডোসিলোম' বলতে কী বুঝ?
গ. তারেকের দেখা প্রাণীটিকে তরুণাস্থিময় মাছের সাথে তুলনা কর।
ঘ. তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন শ্রেণিভুক্ত- যথার্থতা বিশ্লেষণ কর।

ক. সিলোম কী?
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত 'A' -এর বৈশিষ্ট্য উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত C, A এবং B থেকে ভিন্ন বিশ্লেষণ কর।
হানিফ স্যার জীববিজ্ঞান গবেষণাগারে সংরক্ষিত কতগুলো প্রাণী যথা- ফিতাকৃমি, গোলকৃমি, চিংড়ি ও ইলিশ মাছ ছাত্রদের দেখিয়ে এগুলোর শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করলেন।
ক. শ্রেনিবিন্যাস কাকে বলে?
খ. প্রজাতি বৈচিত্র্য বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত তৃতীয় প্রাণীটির পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকের শেষের প্রাণীটি অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত ব্যাখ্যা করো।
সাদিক তার কলেজের মিউজিয়ামে চিংড়ি মাছ, হাঙ্গর মাছ এবং রুই মাছ দেখলো।
ক. প্রজাতি কী?
খ. জীববৈচিত্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রথম প্রাণীটির পর্বগত বৈশিষ্ট্য আলোচনা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি একই পর্বভুক্ত হলেও আলাদা শ্রেণির বিশ্লেষণ করো।

ক. হিমোসিল কী?
খ. মানুষের মধ্যে অন্তঃপ্রজাতির বৈচিত্র্য কেন দেখা যায়?
গ. ’P’ এর অন্তর্ভূক্ত শ্রেণিগুলোর পার্থক্য করো।
ঘ. উদ্দীপকে ’R’ এর প্রাণীগুলোর মাঝে শ্রেণিগত পার্থক্য থাকলেও বেশকিছু ক্ষেত্রে সাদৃশ্য প্রদর্শন করে- বিশ্লেষণ করো।

ক. সিলোম কী?
খ. সাগর ফোয়ারা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের 'Z' চিহ্নিত প্রাণীটির শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকের 'X' ও 'Y' চিহ্নিত প্রাণী দুটিকে শ্রেণিবিভাজনীয় বৈশিষ্ট্যের আলোকে তুলনা করো।
কর্ডাটা পর্বের তৃতীয় উপপর্ব ভার্টিব্রাটা। পরিণত প্রাণীতে তাদের নটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ডীদের মধ্যে সংখ্যার দিক দিয়ে মাছের পরই পাখির অবস্থান। পাখি সুরেলা এবং সুপরিচিত প্রাণী।
ক. নটোকর্ড কাকে বলে?
খ. Latimeria কে Sarcopterygii বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত সুপরিচিত প্রাণীর শ্রেণিগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাগরিষ্ঠ প্রাণীর বিভিন্ন শ্রেণির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।