Questions in this chapter
‘Y’ দেশে ২০১১ সালে ভোক্তার মূল্যসূচক ছিল ১১৫। ২০১৬ সালে ভোক্তার মূল্যসূচক বৃদ্ধি পেয়ে ২৫০ হয়। দেশটির সরকার ব্যয় হ্রাস, অর্থের যোগান হ্রাস, ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার হার বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছেন।
ক. সূচক সংখ্যা কী? খ. মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। ঘ. উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ নিয়ন্ত্রণে কতটুকু সফল হবে বলে তুমি মনে করো?
উন্নয়নশীল দেশগুলোর সরকার তাদের দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে ঘাটতি ব্যয়, উন্নয়ন কাজের জন্য অতিরিক্ত অর্থ যোগান, বৈদেশিক ঋণ ও সাহায্য অগ্রগণ্য। এ ছাড়াও দেশের মানবসম্পদ রপ্তানি আয় অর্থাৎ রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থের সরবরাহ বৃদ্ধি করে। ফলে দেশের বাজারে দ্রব্যসামগ্রীর পর্যাপ্ত যোগান থাকলেও দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তখন সীমিত আয় এবং নিম্নবিত্ত মানুষের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রাখার জন্য সরকার বিভিন্ন নীতি গ্রহণ করে।
ক. মুদ্রাস্ফীতি কী? খ. অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রানীতি সৃষ্টি করে কি? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো। ঘ. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো বিশ্লেষণ করো।
২০১৬ সালে কোন একটি দ্রব্যের প্রতি এককের দাম ছিল। ৫০০ টাকা। জনসংখ্যা বৃদ্ধি, ক্রয়ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কারণে ওই দ্রব্যের দাম ২০১৮ সালে বেড়ে হয় ৮০০ টাকা।
ক. মৃদু মুদ্রাস্ফীতি কাকে বলে? খ. ঋণদাতার ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কী? গ. উদ্দীপকের তথ্য থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। ঘ. পূর্বের ১০০ টাকার দ্রব্য কিনতে ২০১৮ সালে কত টাকা লাগবে, নির্ণীত মুদ্রাস্ফীতির হার-এর ভিত্তিতে বিশ্লেষণ করো।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী? খ. প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম'- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. ব্যাংক হার বৃদ্ধি ও খোলা বাজারে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মুদ্রাস্ফীতি কী?
ভোক্তার দাম সূচক কী?
মুদ্রা সংকোচন কী?
সূচক সংখ্যা কী?
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী?
অর্থের মূল্য কী?
ব্যাংক হার কী?
GNP ডিফ্লেক্টর কী?
CPI-এর পূর্ণরূপ লেখো ।
অভ্যন্তরীণ বাণিজ্য কী?
মৃদু মুদ্রাস্ফীতি কাকে বলে?
অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ—ব্যাখ্যা করো।
মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা করো।
'মুদ্রাসংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা' - ব্যাখ্যা করো।
মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটি লেখো।
মুদ্রাস্ফীতির ফলে ভোক্তা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?