Questions in this chapter
নিচের উদ্দীপকের হ্যাজার্ড প্রতীক অনুধাবন করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।

ক. বায়ু শূন্যকরণ কী?
খ. তাপমাত্রার বাড়ালে বিক্রিয়ার গতি বাড়ে কেন? ব্যাখ্যা করো।
গ. B চিহ্নিত চিত্রের উপাদানসমূহের দূষণ মাত্রা কমিয়ে কীভাবে পরিবেশে পরিত্যাগ করা যায়? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের A ও B শ্রেণির দূষকের মধ্যে কোন শ্রেণির যৌগসমূহ মাটি দূষণে অধিকতর ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
একটি কলেজের শিক্ষার্থীরা তাদের রসায়ন ল্যাবে 0.01g, নমুনা, 5 mL আয়তনের টেস্টটিউব ও 40 mL আয়তনের বিকারক বোতল সহকারে বিশ্লেষণ পরীক্ষা করলেন । কাজ শেষে তাদের পরীক্ষা সংশ্লিষ্ট বর্জ্যগুলোকে ল্যাবে রাখা বিশেষ চিহ্নিত পাত্রে রাখলেন। অপর একটি কলেজের শিক্ষার্থীরা এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের বর্জ্যগুলো সরাসরি কলেজের পাশের জমিতে ফেলে দেয়।
ক. মোলারিটি কাকে বলে?
খ. রসায়ন ল্যাবে নিরাপদ চশমা ব্যবহার করা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের প্রথম কলেজের ছাত্রদের ব্যবহৃত বিশ্লেষণ পদ্ধতিটি বর্ণনা করো ।
ঘ. পরিবেশ বিবেচনায় দুটি কলেজের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার যথার্থতা বিশ্লেষণ করো।

[ A, B, C এবং D যৌগসমূহকে ল্যাবরেটরির একই সেলফে উপরের ক্রমানুযায়ী সংরক্ষণ করা হলো। ]
ক. দ্রাবক নিষ্কাশন কাকে বলে?
খ. UV রশ্মির সাহায্যে কীভাবে জাল টাকা শনাক্ত করা হয়?
গ. A যৌগের ক্ষারীয় মূলকের শনাক্তকরণে শিখা পরীক্ষায় যে বর্ণ উৎপন্ন করে তার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী A, B, C ও D এর সংরক্ষণ করার কৌশল সঠিক কিনা তা বিশ্লেষণ করো।

(iv)
ক. ক্রোমোটোগ্রাফি কী?
খ. ও এর মধ্যে কোনটির আকার বড়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে (i) ও (iii) নং সাথে সরাসরি পানি যোগ করা যায় না কেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পদার্থগুলোর অধিক ব্যবহার পরিবেশের ওপর কীরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো।

ক. দ্রাব্যতা কী?
খ. 2d অরবিটাল সম্ভব নয় কেন?
গ. উদ্দীপকের উপাদানসমূহের সংরক্ষণ পদ্ধতি লেখো।
ঘ. উদ্দীপকের যৌগসমূহের অপরিমিত ব্যবহার মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ কিনা? বিশ্লেষণ করো।

ক. সাসপেনশন কী?
খ. K এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন?
গ. ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য A-এর নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা করো।
ঘ. পরিবেশ সংরক্ষণে ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য B-এর পরিমিত ব্যবহারের গুরুত্ব কী? বিশ্লেষণ করো।
রাসায়নিক দ্রব্যগুলো ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
ক. MSDS এর পুরো নাম কী?
খ. দ্রাব্যতার ওপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো।
গ. উদ্দীপকের উপাদানসমূহের নিরাপদ সংরক্ষণ কৌশলে বর্ণনা করো।
ঘ. স্বাস্থ্য ও পরিবেশের উপর উপাদানসমূহের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়— বিশ্লেষণ করো।

ক. এনথালপি কাকে বলে?
খ. অ্যামোনিয়া একটি প্রশম লিগ্যান্ড- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'C' পাত্রের বস্তুটির দীর্ঘকাল সংরক্ষণ প্রণালী বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের রাসায়নিক দ্রব্যগুলো ল্যাবরেটরিতে ব্যবহারের সময় কীরূপ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে? ব্যাখ্যা করো।
একজন ছাত্র লাবরেটরিতে X পদ্ধতিতে 10 mg এর কম পরিমাণ নমুনা নিয়ে এবং ২য় ছাত্র Y-পদ্ধতিতে 0.5 g পরিমাণ নমুনা ও দ্রবণ নিয়ে কাজ করে।
ক. নোড কাকে বলে?
খ. অণু অপোলার ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের এসিডটির মোলার ঘনমাত্রা নির্ণয় করো ।
ঘ. উদ্দীপকের কোন পদ্ধতি পরিবেশবান্ধব? বিশ্লেষণ করো।

ক. বাফার দ্রবণ কাকে বলে?
খ. অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের ১ম আয়নিকরণ শক্তির মান বেশি কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 10 mL 'B' দ্রবণকে প্রশমনের জন্য কত mL 'C' দ্রবণ প্রয়োজন? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
ঘ. পরীক্ষণের পর উদ্বৃত্ত বিকারকদ্বয় প্রশমন না করে ড্রেনে ফেললে স্বাস্থ্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে কি? বিশ্লেষণ করো।
গুণগত বিশ্লেষণী রসায়নে কয়েকটি পদ্ধতি আছে। যেমন- (i) মাইক্রো পদ্ধতি; (ii) সেমিমাইক্রো পদ্ধতি; (ii) টাইট্রেশন পদ্ধতি ।
ক. ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা দাও।
খ. কাচের যন্ত্রপাতি পরিষ্কারের ক্ষেত্রে সতর্কতাগুলো দেখো।
গ. উদ্দীপকের (iii) নং পদ্ধতিটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের (i) ও (ii) নং পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা করো।
পরীক্ষাগারে আলমগীর ও সুমন গুণগত বিশ্লেষণ কাজের জন্য একটি নমুনা বস্তুর যথাক্রমে 1.0 g ও 100 mg নিয়ে 20 mL, ও 2 mL দ্রবণ তৈরি করে পরীক্ষা কাজ শুরু করে।
ক. মোলারিটি কী?
খ. মেজারিং সিলিন্ডারে গাঢ় HCl এসিড নির্ভুলভাবে পরিমাপের জন্য করণীয় কী?
গ. উদ্দীপক মতে, সুমনের ব্যবহৃত বিশ্লেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ উল্লেখ করো।
ঘ. উদ্দীপক মতে, আলমগীর ও সুমনের ব্যবহৃত বিশ্লেষণ পদ্ধতির তুলনামূলক আলোচনা করো।
দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী অরলন কেমিস্ট্রি ল্যাবে অম্ল-ক্ষারক টাইট্রেশন করার সময় পাত্রে সংরক্ষিত লঘু দ্রবণটি শেষ হয়ে যায়। কিন্তু সে বিষয়টি তার শিক্ষককে না জানিয়ে টেবিলে রক্ষিত গাঢ় থেকে প্রয়োজনীয় পরিমাণ একটি বিকারে ঢেলে নিয়ে তাতে পানি যোগ করে লঘু করার চেষ্টা করে। এতে তাৎক্ষণাৎ এসিড মিশ্রণটি ছিটকে তার শরীরের বিভিন্ন অংশে পড়ে যায়।
ক. অরবিটাল সংকরণ কী?
খ. ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কেনো ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক মতে, প্রাথমিক চিকিৎসা হিসেবে অরলনের কী কী ব্যবস্থা নেয়া উচিত বলে তুমি মনে করো?
ঘ. 'ল্যাবরেটরির ব্যবহার বিধি সংক্রান্ত অজ্ঞতা ও অসতর্কতাই অলরনের এ দুর্ঘটনার জন্য দায়ী।'—উক্তিটির যৌক্তিক মূল্যায়ন করো।
নিচের উদ্দীপকভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।

ক. জিটেক্স গ্লাভস কী ?
খ. মোলারিটি তাপমাত্রার ওপর নির্ভরশীল-এর ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকে উল্লেখিত যন্ত্রপাতি হতে তিনটি গুরুত্বপূর্ণ যন্ত্র বাছাই করো, যা দিয়ে আয়তনিক বিশ্লেষণ করা যায় এবং তাদের ব্যবহার কৌশল লেখো।
ঘ. উল্লেখিত দুর্ঘটনা হতে রক্ষা পেতে এবং দুর্ঘটনা পরবর্তী কী সতর্কতা অবলম্বন করা উচিত বলে তুমি মনে করো ।
মৌলের হাইড্রোক্সাইড, HCHO এবং প্রভৃতি রাসায়নিক পদার্থ বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
ক. মল্ট কী?
খ. সেমিমাইক্রো পদ্ধতি পরিবেশবান্ধব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'A' মৌলের হাইড্রক্সাইডের সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত জৈব যৌগদ্বয়ের মধ্যে আমাদের দেশের প্রেক্ষিতে কোনটি অধিকতর হুমকিস্বরূপ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
নিচের উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।

ক. সেমিমাইক্রো বিশ্লেষণ কী?
খ. পরীক্ষাগারে প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যসমূহ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের A চিত্রের উপকরণগুলোর প্রয়োগ বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের উপাদানসমূহ ল্যাবরেটরির নিরাপত্তা বিধানে অতীব জরুরি, বিশ্লেষণ করো।

ক. প্রমাণ দ্রবণ কী?
খ. 'B' ফ্লাস্কে প্রস্তুত দ্রবণটির ঘনমাত্রা কত দাঁড়ালো হিসেবে করে দেখাও। বা, B ফ্লাস্কটি ব্যবহার করে কীভাবে একটি ডেসিমোলার NaOH দ্রবণ প্রস্তুত করা যায় লিখ।
গ. উদ্দীপকের কাজটি করার জন্য কোন কাঁচ সামগ্রী প্রয়োজন? কোনটি কী কাজে লাগে বুঝিয়ে লিখ ।
ঘ. উদ্দীপকের প্রমাণ দ্রবণ দিয়ে একটি সরবরাহকৃত NaOH দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গিয়ে দেখা গেল' টাইট্রেশনে 11.5 mL NaOH লাগলো। NaOH উদ্দীপকের কাচ সামগ্রীগুলো কি যথেষ্ট? ব্যাখ্যা করো।

ক. হ্যান্ড গ্লাভস কী?
খ. দ্রবণের ঘনমাত্রার কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল। ব্যাখ্যা করো।
গ. A চিহ্নিত চিত্রের উপাদানসমূহের দূষণমাত্রা কমিয়ে কীভাবে পরিবেশে পরিত্যাগ করা যায়? বুঝিয়ে লেখো।
ঘ. উদ্দীপকের A ও B শ্রেণির দূষকের মধ্যে কোন শ্রেণির যৌগসমূহ বায়ু দূষণ আর কোনটি মাটি দূষণের জন্য দায়ী ? বিশ্লেষণ করো।
নিচের চিত্রগুলো লক্ষ করো-

ক. মোলার দ্রবণ কী?
খ. উদ্দীপকের কাচাসামগ্রীগুলোর ধৌতকরণ কৌশল লেখো ।
গ. সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থেরই প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের নয় কেন?
ঘ. কাচ সামাগ্রী C ও D এর তুলনায় A ও B এর সাহায্যে অধিক সূক্ষ্মভাবে তরলের আয়তন পরিমাপ করা সম্ভব- কারণসহ বিশ্লেষণ করো।
নিচের উদ্দীপকটি লক্ষ করো:

ক. টাইট্রেশন কী?
খ. রসায়ন ল্যাব-এ সেমিমাইক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধা উল্লেখসহ মাইক্রো পদ্ধতির সাথে এর তুলনা দেখাও।
গ. টাইট্রেশন প্রক্রিয়ার জন্য উদ্দীপকের প্রথম বক্সের কী কী সামগ্রী প্রয়োজন? এদের ব্যবহারের কৌশল বুঝিয়ে লেখো বা, টাইট্রেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে যে দুর্ঘটনার কথা উল্লেখ করা হলো তা ঘটে গেলে কী কী করা উচিত? এ জাতীয় দুর্ঘটনা মোকাবিলায় কী কী পূর্ব প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করা উচিত? একটি বিশ্লেষণ দাও।