RB_2017ChB_2017
জনাব জাকির হোসেন বিবিএ অনার্স পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে বাড়িতে ফিরে নিজেদের তিন বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির ওপরের স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির "মাছ চাষ করেন । বর্তমানে জনাব জাকির হোসেন একজন জনপ্রিয় এবং সফল মাছচাষি। তার এ কাজ এখন অনেকেই অনুসরণ করছেন।ক. ব্যবসায় কী?খ. বাণিজ্য বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।গ. জনাব জাকির হোসেনের করা কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।ঘ. জনাব জাকির হোসেনের নেওয়া এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও৷
Loading answers...