ChB_2019
জনাব শিফাত সুরমা ব্যাংক লিমিটেড-এ তার হিসাবের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। ইদানিং প্রায়ই তাকে অর্থ লেনদেন করতে হয়। ব্যাংকিং সময়ের বাইরেও নগদ অর্থের চাহিদার কারণে তাকে প্রায় সমস্যায় পড়তে হয়। বিষয়টি তিনি ব্যাংক ব্যবস্থাপককে জানানোর পরও ব্যবস্থাপক এখনো কোনো ব্যবস্থা নিতে পারেননি । তাই জনাব শিফাত ব্যবসায়িক সুবিধা প্রাপ্তির আশায় আরেকটি ব্যাংকে হিসাব খোলার চিন্তা করছেন ।ক. বিশেষায়িত ব্যাংক কী?খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করে?গ: উদ্দীপকে সুরমা ব্যাংকের কোন নীতি অনুসরণের অভাবে জনাব শিফাতকে সহায়তা করা যায়নি? ব্যাখ্যা করো । ঘ. জনাব শিফাতের আরেকটি ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা ব্যাখ্যা করো ।
Loading answers...