JB_2022
গোলাপ ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, দেশের সরকারকে আর্থিক বিষয়ে পরামর্শ প্রদানসহ মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ব্যাংকটির কয়েকটি শাখাও রয়েছে। অপরদিকে, 'জবা' ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে দেশের , বিভিন্ন অঞ্চলের জনগণের সঞ্চয় সংগ্রহের মাধ্যমে দেশের মূলধন গঠনে সহায়তা করে থাকে। ব্যাংকটি দেশের শুধুমাত্র শিল্প খাতে ঋণ সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও ব্যাংকটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে ।ক. ব্যাংকের গোপনীয়তার নীতি কী?খ. “ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে” –তা ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের 'জবা' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? তা ব্যাংকের কার্যাবলির ভিত্তিতে ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুইটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর মুখ্য ভূমিকা পালন করে? তা বিশ্লেষণ করো।
Loading answers...