DB_2023
ExamExamExam Logo
HSC - বাংলা ১ম পত্রউপন্যাসলালসালু

নারিশা গ্রামের একটা ভাঙা রাস্তা মেরামতের জন্য জনপ্রতিনিধিদের নিকট ধরনা দিতে দিতে গ্রামের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। গ্রামেরই ছেলে বুলবুল একদিন গ্রামের ছেলেদের নিয়ে খাল থেকে মাটি তুলে রাস্তা মেরামতের কাজ শুরু করে দিলো। চেয়ারম্যান এসে। ধমকের সুরে বুলবুলকে বললেন, 'তুমি কার মাটি কার রাস্তায় ফেলছ? অনুমতি নিয়েছ? খালের পাড় ভেঙে জমিজমা ঘরবাড়ি নষ্ট হবে না? এমন পাপের কাজে ছেলেদের জড়ালে কেন, ওদের মা-বাবার অনুমতি নিয়েছ? শিশুশ্রম নিষিদ্ধ জানো না? ভুল স্বীকার করে এ কাজে বিরত না হলে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসেছ?'ক. 'লালসালু' উপন্যাসে কাকে 'একরত্তি মাইয়া' বলা হয়েছে?খ. 'নাফরমানি করিও না। খোদার ওপর তোয়াক্কল রাখো।'- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের তুল্য ঘটনার বর্ণনা দাও।ঘ. 'উদ্দীপকের বুলবুলের কার্যক্রম আইনবিরোধী নয়, কর্তৃত্ববাদীদের জন্য অশনিসংকেত।' -'লালসালু' উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

Loading answers...