BB_2021
'মাহেরা সিরামিকস'-এর ২০১৮ সালে ভূমি ও কারখানা, দালান বাদে মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ১৪ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ছিল ১১০ জন। অন্যদিকে, একই বছরে 'ম্মদ সিরামিকস'। এর ভূমি ও কারখানা দালান বাদে মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ৩৫ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ছিল ২৩০ জন। উভয় প্রতিষ্ঠানই ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে থাকে। সম্প্রতি ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে 'মাহেরা সিরামিকস' ঢাকা ব্যাংক লি. থেকে ৪০ কোটি টাকা ঋণ নেয় এবং আরও ১০০ জন নতুন শ্রমিক নিয়োগ দেয়।ক. কুটির শিল্প কী?খ. উৎপাদন মাত্রা বৃদ্ধি পেলে মুনাফা বাড়ে কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের 'মাহেরা সিরামিকস' প্রথমদিকে উৎপাদন মাত্রা বিবেচনায় কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে জাতীয় অর্থনীতিতে কোনটি বেশি অবদান রাখছে? উৎপাদন মাত্রা বিবেচনায় তোমার মতামত দাও।
Loading answers...