MSB_2021
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ উৎপাদনের মাত্রাAll Topics

মি. সজল একটি ফ্যান কোম্পানির মালিক। তার কারখানায় বর্তমানে ২৫০ জন কর্মী কর্মরত আছে। তিনি তার প্রতিষ্ঠানে ২৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। মি. সজলের প্রতিষ্ঠানটির সফলতা দেখে মি. রবিন কয়েকজন বন্ধুসহ মি. সজলের কারখানার পাশাপাশি অন্য একটি ফ্যান কারখানা স্থাপন করেন। মি. রবিনের শিল্পে বিনিয়োগের পরিমাণ ১৪০ কোটি টাকা। বর্তমানে ৩২৫ জন কর্মী নিয়োগের মাধ্যমে মি. রবিনের ব্যবসায়টিও সাফল্যের সাথে এগিয়ে চলেছে। এজন্য মি. সজল ও মি. রবিন তাদের প্রতিষ্ঠানের সকল কর্মীদের বেতন ও বোনাস বাড়ানোর আশ্বাস দিয়েছেন।ক. ক্ষুদ্র এন্টারপ্রাইজ কী?খ. "কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত মি. সজলের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ-এর অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির ভূমিকা বেশি? ধরন উল্লেখ করে মতামত দাও।

Loading answers...