RngGC_2020

ABC লিমিটেড একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। সমগ্র দেশে প্রতিষ্ঠানটির ২০টি শাখা অফিস আছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রধান কার্যালয়ে বসে সবগুলো শাখা অফিস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন । কিছুদিন পর ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের ব্যয় কমানোর জন্য নেটওয়ার্ক যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান, এমন ব্যবস্থার কথা ভাবছেন। ক. হ্যাকার কি?খ. ডেটা চলাচলের জন্য কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের আলোকে প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা হয়েছিল— ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে ব্যবস্থাপনা পরিচালকের ভাবনা বাস্তবায়ন সম্ভব কি না, বিশ্লেষণ পূর্বক মতামত দাও।

Loading answers...